Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভোজিনহা, এক অদম্য রূপকথার শুরু সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়াবিশ্বকাপে অভিষেকেই ইতিহাস মিশরের, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সালাহরা হৃদয় জিতেই ফিরছে কেপ ভার্দে, ৩-২ গোলে জিতে শেষ ষোলোয় চলে গেল আর্জেন্টিনা জার্মানির নতুন কোচ হতে পারেন য়ুরগেন ক্লপ গ্রেনেড টু গ্রেটেস্ট - ঝুঁকা নেহি 'লুকা'বিশ্বকাপের পরই রোনাল্ডোর অবসর? জানালেন তাঁর বোন, মুখ খুললেন মহাতারকা নিজেও এবারের মত বিদায় ক্রোয়েশিয়া, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল লিভারপুলের শ্রদ্ধার্ঘ্য,  জোটাদের স্মৃতিতে অ্যানফিল্ডে ‘ফরএভার ২০’ স্মারকভোজিনহা, এক অদম্য রূপকথার শুরু সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়াবিশ্বকাপে অভিষেকেই ইতিহাস মিশরের, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সালাহরা হৃদয় জিতেই ফিরছে কেপ ভার্দে, ৩-২ গোলে জিতে শেষ ষোলোয় চলে গেল আর্জেন্টিনা জার্মানির নতুন কোচ হতে পারেন য়ুরগেন ক্লপ গ্রেনেড টু গ্রেটেস্ট - ঝুঁকা নেহি 'লুকা'বিশ্বকাপের পরই রোনাল্ডোর অবসর? জানালেন তাঁর বোন, মুখ খুললেন মহাতারকা নিজেও এবারের মত বিদায় ক্রোয়েশিয়া, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল লিভারপুলের শ্রদ্ধার্ঘ্য,  জোটাদের স্মৃতিতে অ্যানফিল্ডে ‘ফরএভার ২০’ স্মারক

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ

অপেক্ষার পালা শেষ। সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেল বৈভব সূর্যবংশীর। শনিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধ সিনিয়র ভারতের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন বিস্ময় বালক। ভেঙে গেল সচিন তেন্ডুলকরের ৩৬ বছরের রেকর্ড।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 4, 2026, 8:13 PM
ShareWhatsAppFacebookX
  সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ

 ছবি সৌজন্য বিসিসিআই

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

অপেক্ষার পালা শেষ। সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেল বৈভব সূর্যবংশীর। শনিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধ সিনিয়র ভারতের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন বিস্ময় বালক। ভেঙে গেল সচিন তেন্ডুলকরের ৩৬ বছরের রেকর্ড। বৈভবের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন সতীর্থ তিলক ভার্মা।

১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর ২০৫ দিনে অভিষেক হয়েছিল সচিনের। সেই রের্কড ভেঙে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক হয়ে গে্ল সূর্যবংশীর। জীবনের প্রথম আন্তর্জাতিক ইনিংসে ২৪ বলে ১৫ রান করেছিলেন সচিন। আউট হয়েছিলেন ওয়াকার ইউনিসের বলে। আর বৈভব করলেন ১০ বলে ১৪ রান। উইল জ্যাকসের বলে্ তাঁকে্ স্টাম্প আউট করেন বাটলার।

২০১১ সালে বিহারের সমস্তিপুরের তাজপুরে জন্মগ্রহণ করেন বিশ্ব ক্রিকেটের এই অসামান্য প্রতিভা। মাত্র ১২ বছর ২৮৪ দিনে হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। তারপর ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। ১৩ বছর বয়সে আইপিএলের রাজস্থান রয়্যালসে সই করেন। ১৪ বছর ২৩ দিনে হয় আইপিএল অভিষেক। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে। শার্দূল ঠাকুরের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন আইপিএল অভিযান। পরে মাত্র ৩৫ বলে শতরান করে আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ডও গড়েন তিনি।

তারপর থেকেই সিনিয়র ভারতীয় দলে তাঁকে দেখতে চাইছিল গোটা দেশ। বিশেষজ্ঞরাও বলছিলেন, আর দেরি করার দরকার নেই। তাঁর বয়সের কথা না ভেবে এখনই সুযোগ দেওয়া উচিত। শেষ পর্যন্ত বৈভবকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ দেওয়া হয়। যদিও আয়ার ল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়নি। হল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে। সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে আসেন তিনি।

যে বয়সে অ্যাকাডেমিতে গড়ে ওঠার কথা, সেই বয়সেই আন্তর্জাতিক অভিষেক করে ফেললেন। শুরু হল বৈভবযুগ। সচিন তেন্ডুলকরের অভিষেকের পর এক রূপকথা লেখা হয়েছে ভারতীয় ক্রিকেটে। আর একটা রূপকথার জন্ম হয়ত হল ৪ জুলাই ম্যাঞ্চেস্টারে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সত্যিই কি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা?Xtra Time এর ক্যামেরায় ঘুরে দেখুন
YouTube

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সত্যিই কি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা?Xtra Time এর ক্যামেরায় ঘুরে দেখুন

XtraTime Bangla

Mohun Bagan কোচের চেয়ার খুব গরম! সেটাই প্রথম সামলাতে হবে তাদের নতুন কোচকে: Debjit Ghosh
YouTube

Mohun Bagan কোচের চেয়ার খুব গরম! সেটাই প্রথম সামলাতে হবে তাদের নতুন কোচকে: Debjit Ghosh

XtraTime Bangla

তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে একা হাতে রুখে দেওয়া Vozinha ম্যাচ শেষে একী করলেন? দেখলে অবাক হবেন!
YouTube

তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে একা হাতে রুখে দেওয়া Vozinha ম্যাচ শেষে একী করলেন? দেখলে অবাক হবেন!

XtraTime Bangla

Messi ছাড়া দিশেহারা Argentina! Cape Verde-কে হারিয়েও বাড়লো Scaloni-র চিন্তা
YouTube

Messi ছাড়া দিশেহারা Argentina! Cape Verde-কে হারিয়েও বাড়লো Scaloni-র চিন্তা

XtraTime Bangla

বিশ্বজয়ী Argentina-র নাভিশ্বাস তুলে চোখের জলে বিদায় Cape Verde-র ফুটবলারদের! পথ দেখালেন Vozinha-রা
YouTube

বিশ্বজয়ী Argentina-র নাভিশ্বাস তুলে চোখের জলে বিদায় Cape Verde-র ফুটবলারদের! পথ দেখালেন Vozinha-রা

XtraTime Bangla

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সেজে উঠবে নতুন ভাবে? হবে আন্তর্জাতিক ম্যাচ? কী বললেন ক্রীড়ামন্ত্রী?
YouTube

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সেজে উঠবে নতুন ভাবে? হবে আন্তর্জাতিক ম্যাচ? কী বললেন ক্রীড়ামন্ত্রী?

XtraTime Bangla

Mohun Bagan, East Bengal এর বিরুদ্ধে খেলতে নামবেন Tiger shroff? সত্যিটা জানুন
YouTube

Mohun Bagan, East Bengal এর বিরুদ্ধে খেলতে নামবেন Tiger shroff? সত্যিটা জানুন

XtraTime Bangla

Kalyan Choubey হাজির জোড়াবাগানের কুস্তির আখড়ায়! ঘুরে দেখলেন পরিকাঠামো! হারানো গৌরব ফেরাতে উদ্যোগী
YouTube

Kalyan Choubey হাজির জোড়াবাগানের কুস্তির আখড়ায়! ঘুরে দেখলেন পরিকাঠামো! হারানো গৌরব ফেরাতে উদ্যোগী

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJul 4

ভোজিনহা, এক অদম্য রূপকথার শুরু

রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার বিরুদ্ধে একের পর এক পরিস্থিতিতে ৮টি সেভ দিয়েছেন। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে বেশ কয়েকবার মেসিকে থামিয়েছেন। মেসি কিক নিচ্ছেন, আর তিনি এক পোস্ট থেকে অন্য পোস্টে গিয়ে অবলীলায় বল সেভ করেছেন। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেটJul 4

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ

অপেক্ষার পালা শেষ। সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেল বৈভব সূর্যবংশীর। শনিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধ সিনিয়র ভারতের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন বিস্ময় বালক। ভেঙে গেল সচিন তেন্ডুলকরের ৩৬ বছরের রেকর্ড।

বিশ্বকাপের খবরJul 4

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়া

ঘানাকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়া। ম্যাচের একমাত্র গে্ালটি করেন জন আরিয়স।

ফুটবলJul 4

বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস মিশরের, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সালাহরা

বিশ্বকাপের নকআউট পর্বে অভিষেকেই ইতিহাস গড়ল মিশর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল তারা। এবারই প্রথম নক আউটে উঠেছে মিশর। অন্যদিকে নক আউঠ পর্বে অস্ট্রেলিয়া এই নিয়ে টানা তৃতীয়বার হারল।