বিশ্বকাপ থেকে বিদায় মহিলাদের, আয়ারল্যান্ডের কাছে ফের হার পুরুষদের, ভারতীয় ক্রিকেটের অন্ধকার দিন
এমন দিন ভারতীয় ক্রিকেট আর এসেছে কি? একি দিনে মহিলা দল যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল, সেদিনই ভারতের পুরুষ দল পরপর দ্বিতীয় ম্যাচে হেরে গেল কিনা আয়ারল্যান্ডের কাছে!

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এমন দিন ভারতীয় ক্রিকেট আর এসেছে কি? একি দিনে মহিলা দল যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল, সেদিনই ভারতের পুরুষ দল পরপর দ্বিতীয় ম্যাচে হেরে গেল কিনা আয়ারল্যান্ডের কাছে!
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ ছিল মান্ধানাদের। সেই ম্যাচে ৬ উইকেটে হেরে গেল ভারতের প্রমীলা বাহিনী। ভারত ৪ উইকেটে ১৭০ রান তুলেছিল। স্মৃতি মান্ধানা ৩৮, শেফালি ভার্মা ৩৪ ও পরমনপ্রীত কৌর ৫৬ রান করেন। কিন্তু জবাবে ৪ উইকেট হারিয়েই ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।এলিসে পেরি ৫৬ গার্ডনার ৫৩ রান করে জয়ের রাস্তা গড়ে দেন। ভারতের শ্রীচারণী দুটি উইকেট নেন। এই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত।
তবে সবচেয়ে বিস্ময়কর যেটা, আয়ারল্যান্ডের কাছে কিনা পরপর দুটি ম্যাচে হেরে গেল ভারতের পুরুষ দল! এদিন হারল এক রানে। আয়ারল্যান্ড ৮ উইকেটে ১৫৪ রান করেছিল। হ্যারি টেক্টর ৫৩ ও বেন কালিৎজ ৩৭ রান করেন। প্রিন্স যাদব তিনটি ও অর্শদীপ সিং ও শিবম দুবে দুটি করে উইকেট নেন। কান্তু ৯ উইকেটে ১৫৩ রান করেই থেমে যায় টিম ইন্ডিয়া। একমাত্র তিলক ভার্মা ৫৫ রান করেন। বাকিরা সবাই ব্যর্থ। টি টোয়েন্টর অধিনায়ক হিসাবে শুরুটা খুব খারাপ হল শ্রেয়স আইয়ারের।
আয়ারল্যান্ডের কাছে টানা দুটি ম্যাচে হার কেন? কোনও ব্যাখ্যা, বিশ্লেষণ খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সাম্প্রতিক অতীতে টি টোয়েন্টতে গোটা বিশ্বে যে দাপট দেখিয়েছে ভারতীয় দল, তাতে এই ফল রীতিমত বিস্ময়কর। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের একটি অন্ধকার দিন।








