অবিশ্বাস্যভাবে আয়ারল্যান্ডের কাছে টি টোয়েন্টিতে হেরে গেল টিম ইন্ডিয়া
টি টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত কিনা হেরে গেল আয়ারল্যান্ডের কাছে। বিশ্বহকাপ ফুটবলের বাজারে ভারতীয় ক্রীড়ামোদীদের নাড়িয়ে দেওয়ার মত একটা খবর। যে কোনও ফরম্যাটে ভারতের বিরুদ্ধে এটিই আয়ারল্যান্ডের প্রথম জয়।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
অবিশ্বাস্য! টি টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত কিনা হেরে গেল আয়ারল্যান্ডের কাছে। বিশ্বহকাপ ফুটবলের বাজারে ভারতীয় ক্রীড়ামোদীদের নাড়িয়ে দেওয়ার মত একটা খবর। যে কোনও ফরম্যাটে ভারতের বিরুদ্ধে এটিই আয়ারল্যান্ডের প্রথম জয়।
সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতকে ৩৪ রানে হারালো আইরিশরা। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড করে ৯ উইকেটে ১৮২ রান। অধিনায়ক লোরকান টুকার ৫০ ও গারেথ ডেলানি ৪৯ রান করেন। শুরুটা অবশ্য় খারাপ করেনি টিম ইন্ডিয়া। পরপর উইকেট তুলে নেওয়ায় এক সময় আইরিশদের রান ছিল ৪ উইকেটে ৫১। সেখান থেকে তারা ১৮২ রানে পৌঁছে যায়। হর্ষিত রানা ৩ উইকেট ও অর্শদীপ সিং ২ উইকেট নেন। অক্ষর প্যাটেলও নেন ২ উইকেট। একটি উইকেট শিবম দুবের।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ১৪৮ রানে আউট হয়ে যায় ভারতীয় দল। অভিষেক শর্মা ২০ বলে ৪৯ রান করেন। দুবে করেন ১৪ বলে ২৫। তবে বৈভব সূর্যবংশীর এদিন আন্তর্জাতিক অভিষেক হল না। নিয়মিত ওপেনারদের ওপরই ভরসা রেখে এদিন বৈভবকে খেলানো হয়নি। অন্যদিকে অধিনায়ক শ্রেয়স আইয়ারের শুরুটা ভাল হল না।








