Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা‘ফিফা বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ইনফান্তিনো’, ভয়ঙ্কর অভিযোগ জার্মান কিংবদন্তি ফিলিপ লামের প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে ফোনে কাঁদতে কাঁদতে স্ত্রীকে মনের কথা বললেন রাফিনহাএকই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিও মেসি বেলজিয়ামের লাল কার্ড ঘিরে বিতর্ক: কৃষ্ণাঙ্গ ফুটবলারদের নিয়ে বর্ণবাদী মন্তব্যে তোপের মুখে সার্বিয়ান পণ্ডিত মেসির জোড়া গোলে সহজেই নক আউটে, তবু এখনও খোলস ছেড়ে বেরোয়নি আর্জেন্টিনাভেস্তে যেতে পারে ফ্রান্স-ইরাক ম্যাচ! কিন্তু কেন? জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো শ্লটারবেক কে সেরা, মেসি না রোনাল্ডো? নিজের মত জানালেন কিলিয়ান এমবাপে রাফিনিয়াকে নিয়ে ভ্যাম্পেতার বিস্ফোরক দাবি, পরিবার বলছে ‘সম্পূর্ণ মিথ্যা’বাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা‘ফিফা বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ইনফান্তিনো’, ভয়ঙ্কর অভিযোগ জার্মান কিংবদন্তি ফিলিপ লামের প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে ফোনে কাঁদতে কাঁদতে স্ত্রীকে মনের কথা বললেন রাফিনহাএকই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিও মেসি বেলজিয়ামের লাল কার্ড ঘিরে বিতর্ক: কৃষ্ণাঙ্গ ফুটবলারদের নিয়ে বর্ণবাদী মন্তব্যে তোপের মুখে সার্বিয়ান পণ্ডিত মেসির জোড়া গোলে সহজেই নক আউটে, তবু এখনও খোলস ছেড়ে বেরোয়নি আর্জেন্টিনাভেস্তে যেতে পারে ফ্রান্স-ইরাক ম্যাচ! কিন্তু কেন? জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো শ্লটারবেক কে সেরা, মেসি না রোনাল্ডো? নিজের মত জানালেন কিলিয়ান এমবাপে রাফিনিয়াকে নিয়ে ভ্যাম্পেতার বিস্ফোরক দাবি, পরিবার বলছে ‘সম্পূর্ণ মিথ্যা’

বাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা

বাংলার ব্লাইন্ড ক্রিকেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক গৌরব গোয়েঙ্কার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রীড়ামহলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 23, 2026, 9:42 PM
ShareWhatsAppFacebookX
বাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বাংলার ব্লাইন্ড ক্রিকেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক গৌরব গোয়েঙ্কার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রীড়ামহলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (BCA)-এর পশ্চিমবঙ্গ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলায় ব্লাইন্ড ক্রিকেটের প্রসার ও বিকাশে গৌরব গোয়েঙ্কার অবদান অনস্বীকার্য। তাঁর উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের হাত ধরেই রাজ্যে সংগঠিতভাবে ব্লাইন্ড ক্রিকেটের যাত্রা শুরু হয়। শুধু সংগঠক হিসেবেই নয়, খেলাটির প্রতি তাঁর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে ক্রীড়ামহলে বিশেষ সম্মান এনে দিয়েছিল।

গৌরব গোয়েঙ্কা ১৯৯৮ সালে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। পরবর্তী সময়ে খেলোয়াড় থেকে সংগঠকের ভূমিকায় এসে তিনি ব্লাইন্ড ক্রিকেটের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর লাইফ মেম্বারও ছিলেন।

তাঁর প্রয়াণে বাংলা ব্লাইন্ড ক্রিকেট এক অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারাল বলে মনে করছেন ক্রীড়া মহলের অনেকে। সহকর্মী, খেলোয়াড় এবং শুভানুধ্যায়ীদের মতে, তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

গৌরব গোয়েঙ্কার শেষকৃত্য আজ, ২৩ জুন, দুপুর ১২টা ৩০ মিনিটে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে।

তাঁর প্রয়াণে বিভিন্ন ক্রীড়া সংগঠন, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা গভীর শোক প্রকাশ করেছেন। সকলেই তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
East Bengal এর কোচ হওয়ার দৌড়ে কতটা এগিয়ে Antonio Habas?তালিকায় রয়েছেন Petr Krátký-ও! এগিয়ে কে?
YouTube

East Bengal এর কোচ হওয়ার দৌড়ে কতটা এগিয়ে Antonio Habas?তালিকায় রয়েছেন Petr Krátký-ও! এগিয়ে কে?

XtraTime Bangla

East Bengal এর দেওয়া চুক্তি নাকি Oscar এর নতুন গন্তব্যে Sibille কে দেওয়া বড় অফার! কোথায় যাবেন?
YouTube

East Bengal এর দেওয়া চুক্তি নাকি Oscar এর নতুন গন্তব্যে Sibille কে দেওয়া বড় অফার! কোথায় যাবেন?

XtraTime Bangla

ভারতীর ফুটবলে OCI ফুটবলার আসলে পাল্টে যাবে ভবিষ্যৎ? অকপট Arata Izumi | Exclusive
YouTube

ভারতীর ফুটবলে OCI ফুটবলার আসলে পাল্টে যাবে ভবিষ্যৎ? অকপট Arata Izumi | Exclusive

XtraTime Bangla

৭ মিনিটের জন্য মৃ*ত্যু, তারপর Norway-কে বিশ্বকাপে ফেরানোর অবিশ্বাস্য গল্প: Ståle Solbakken
YouTube

৭ মিনিটের জন্য মৃ*ত্যু, তারপর Norway-কে বিশ্বকাপে ফেরানোর অবিশ্বাস্য গল্প: Ståle Solbakken

XtraTime Bangla

টপ ফর্মে থাকা Japan কিন্তু Brazil, Argentina-কেও হারাতে পারে! Exclusive Interview Arata Izumi
YouTube

টপ ফর্মে থাকা Japan কিন্তু Brazil, Argentina-কেও হারাতে পারে! Exclusive Interview Arata Izumi

XtraTime Bangla

FIFA World Cup 2026 এর সেরা সেলিব্রেশনে এবার মাতলেন Haaland-Odegard সহ গোটা Norway দল
YouTube

FIFA World Cup 2026 এর সেরা সেলিব্রেশনে এবার মাতলেন Haaland-Odegard সহ গোটা Norway দল

XtraTime Bangla

মন জিতলেন Kylian Mbappe! মাঠকর্মীদের কঠোর পরিশ্রমকে সম্মান জানালেন এমবাপ্পে
YouTube

মন জিতলেন Kylian Mbappe! মাঠকর্মীদের কঠোর পরিশ্রমকে সম্মান জানালেন এমবাপ্পে

XtraTime Bangla

Messi-র ইতিহাস গড়ার মুহূর্তে তাঁর স্ত্রী-সন্তানদের সেলিব্রেশন
YouTube

Messi-র ইতিহাস গড়ার মুহূর্তে তাঁর স্ত্রী-সন্তানদের সেলিব্রেশন

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটJun 23

বাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা

বাংলার ব্লাইন্ড ক্রিকেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক গৌরব গোয়েঙ্কার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রীড়ামহলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্বকাপের খবরJun 23

‘ফিফা বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ইনফান্তিনো’, ভয়ঙ্কর অভিযোগ জার্মান কিংবদন্তি ফিলিপ লামের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম। তাঁর অভিযোগ, ইনফান্তিনোর নেতৃত্বে ধীরে ধীরে ‘বিক্রি হয়ে যাচ্ছে’ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, ফিফা বিশ্বকাপ।

বিশ্বকাপের খবরJun 23

প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে ফোনে কাঁদতে কাঁদতে স্ত্রীকে মনের কথা বললেন রাফিনহা

হাইতির বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। আর সেই ধাক্কায় ভেঙে পড়েছিলেন তিনি নিজেও। স্ত্রীর কাছে ভেঙে পড়েছিলেন কান্নায়।

বিশ্বকাপের খবরJun 22

একই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিও মেসি

একই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিওনেল মেসি। শুধু কি জোড়া গোল করে দলকে নক আউটে পৌঁছে দিলেন! শুধু কি মিরোস্লাভ ক্লোজেকে টপকে নতুন ইতিহাস লিখলেন! না , একই সঙ্গে এই ম্যাচে আরও অনেকগুলি রেকর্ড গড়ে ফেললেন ফুটবলের যুবরাজ।