Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
উপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিসপা ভাঙার পর ইসমাইল কোনের মুখে সবুজ বাঁশি! কী বিশেষত্ব এই বাঁশির? জানুন বিস্তারিতএনএফএল কিংবদন্তির ছেলে টিকটক খ্যাত অ্যালেক্স ফ্রিম্যানই এখন আমেরিকার স্টার বয়!স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে পাওয়ার আশা করছেন আনসেলোত্তি হাইতিকে তিন গোল দিয়ে নিজেদের গুটিয়ে নিল ব্রাজিলম্যাচ জিতলেও ফিনিশিংয়ের অভাব বড় লড়াইয়ে ভোগাতে পারে মরক্কোকে পর্যুদস্ত অস্ট্রেলিয়া, মেক্সিকোর পর নক আউটে  যুক্তরাষ্ট্র"পুরোটাই গুজব!" নেভেস-রোনাল্ডো বিতর্কে এবার মুখ খুললেন রুবেন ডিয়াস! জানালেন আসল ঘটনা বিশ্বকাপের মাঝেই ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তুমুল বিতর্ক মেসি, রোনাল্ডো যা করতে পারেননি তাই করে ফেলেছেন মেক্সিকোর গিলবার্তো মোরাউপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিসপা ভাঙার পর ইসমাইল কোনের মুখে সবুজ বাঁশি! কী বিশেষত্ব এই বাঁশির? জানুন বিস্তারিতএনএফএল কিংবদন্তির ছেলে টিকটক খ্যাত অ্যালেক্স ফ্রিম্যানই এখন আমেরিকার স্টার বয়!স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে পাওয়ার আশা করছেন আনসেলোত্তি হাইতিকে তিন গোল দিয়ে নিজেদের গুটিয়ে নিল ব্রাজিলম্যাচ জিতলেও ফিনিশিংয়ের অভাব বড় লড়াইয়ে ভোগাতে পারে মরক্কোকে পর্যুদস্ত অস্ট্রেলিয়া, মেক্সিকোর পর নক আউটে  যুক্তরাষ্ট্র"পুরোটাই গুজব!" নেভেস-রোনাল্ডো বিতর্কে এবার মুখ খুললেন রুবেন ডিয়াস! জানালেন আসল ঘটনা বিশ্বকাপের মাঝেই ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তুমুল বিতর্ক মেসি, রোনাল্ডো যা করতে পারেননি তাই করে ফেলেছেন মেক্সিকোর গিলবার্তো মোরা

উপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিস

বাংলার ক্রিকেটে জায়গা হয়নি তাঁর। অথচ গত সাত-আট বছরে বাংলার একমাত্র সর্বভারতীয় ট্রফি জয়ের অন্যতম কারিগর তিনিই। সেই সৌরাশিস লাহিড়িকেই কোচ হিসেবে যোগ্য মনে করেনি সিএবি। কিন্তু রাজ্য সংস্থা না ভাবলেও, আস্থা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 20, 2026, 9:36 PM
ShareWhatsAppFacebookX
উপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিস

সব্যসাচী বাগচী

বাংলার ক্রিকেটে জায়গা হয়নি তাঁর। অথচ গত সাত-আট বছরে বাংলার একমাত্র সর্বভারতীয় ট্রফি জয়ের অন্যতম কারিগর তিনিই। সেই সৌরাশিস লাহিড়িকেই কোচ হিসেবে যোগ্য মনে করেনি সিএবি। কিন্তু রাজ্য সংস্থা না ভাবলেও, আস্থা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির প্রধান VVS Laxman-এর নেতৃত্বাধীন বোর্ডের পরিকল্পনায় ফের বড় দায়িত্ব পেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি।

আগামী ৬ জুলাই থেকে শুরু হতে চলা বিসিসিআইয়ের ‘ইমার্জিং মেন্স টুর্নামেন্টে’ কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

যে সৌরাশিসকে বাংলার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এমনকি সংবাদমাধ্যমে মুখ খোলার পর যাঁর বিরুদ্ধে তদন্ত কমিটিও বসেছিল—আজ সেই সৌরাশিসই জাতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের গড়ার দায়িত্বে।

শনিবারই বোর্ডের তরফে সরকারি বার্তা পেয়েছেন সৌরশিস।

তাঁকে আগামী ৫ জুলাই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিপোর্ট করতে বলা হয়েছে।

Sourashis 1.jpeg

এই দায়িত্বটি ভারতীয় দলের ‘রেড বল প্রজেক্ট’-এর অংশ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স নিয়ে উদ্বেগের পর তরুণ প্রতিভাদের তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে বোর্ড।

কয়েক সপ্তাহ আগে দেশজুড়ে লাল বলের ক্রিকেটে ভালো করা অনূর্ধ্ব-২৫ ক্রিকেটারদের নিয়ে যে বিশেষ শিবির হয়েছিল, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌরাশিসের। এবার সেই ক্রিকেটারদের নিয়েই হবে ইমার্জিং মেন্স টুর্নামেন্ট, যা চলবে ২৪ জুলাই পর্যন্ত।

এই টুর্নামেন্টের পর বেছে নেওয়া হবে ‘ইমার্জিং ইন্ডিয়া’ দল। আর সেই পুরো প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন সৌরাশিস—ভারত ‘এ’ দলের সহকারী কোচ হিসেবে।

বাংলায় না হলেও, জাতীয় স্তরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন সৌরাশিস। নতুন দায়িত্ব শুরুর আগে কেমন লাগছে? এক্সট্রা টাইম বাংলাকে ফোনে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি।

"একটা সময় এমনই চ্যালেঞ্জার ট্রফি থেকে আমার উত্থান ঘটেছিল। গৌতম গম্ভীরের নেতৃত্বে আমরা শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিলাম। আমরাই ছিলাম এনসিএ-র প্রথম ব্যাচ। এবার সেখানেই কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করব। দারুণ অনুভূতি হচ্ছে। "

প্রাক্তন এই অফ স্পিনার আরও বলেন, "বোর্ডের ডাক নিঃসন্দেহে আমার কাছে বড় প্রাপ্তি। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে বাংলার হয়ে ১৬ বছর খেলেছি—এই পথটা কখনও সহজ ছিল না। এই অবস্থায় প্রায় ৩৫ বছর ধরে নানা ভূমিকায় বাংলা ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছি। আজ আমার পরিচয়, আমার স্বপ্ন—সবটাই কোচিংকে ঘিরে। এটাই আমার জীবিকা, এটাই আমার ভালোবাসা। কঠিন সময় অনেক কিছু শেখায়। এই লড়াইয়ের সময়ে আমার বাবা-মা, স্ত্রী ও ছেলে যে সমর্থন দিয়েছে, সেটা আমার সবচেয়ে বড় শক্তি।"

সর্বশেষ ভিডিও

সব দেখুন
উপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিস লাহিড়ী
YouTube

উপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিস লাহিড়ী

XtraTime Bangla

East Bengal এর চুক্তি নবীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন Oscar! পরবর্তী গন্তব্য কোথায়?
YouTube

East Bengal এর চুক্তি নবীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন Oscar! পরবর্তী গন্তব্য কোথায়?

XtraTime Bangla

FIFA-র কড়া নিয়মের যাঁতাকলে বিশ্বকাপে ফুটবলাররা! মুখ ঢেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন Miguel
YouTube

FIFA-র কড়া নিয়মের যাঁতাকলে বিশ্বকাপে ফুটবলাররা! মুখ ঢেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন Miguel

XtraTime Bangla

Calcutta রোয়িং ক্লাবের যোগ চর্চায় সামিল ৮ থেকে ৮০ সবাই! বিরাট আয়োজন
YouTube

Calcutta রোয়িং ক্লাবের যোগ চর্চায় সামিল ৮ থেকে ৮০ সবাই! বিরাট আয়োজন

XtraTime Bangla

Haiti ম্যাচের আগে Vinicius-Raphinha-Cunha-দের এভাবেই পেপ টক দিয়েছিলেন
YouTube

Haiti ম্যাচের আগে Vinicius-Raphinha-Cunha-দের এভাবেই পেপ টক দিয়েছিলেন

XtraTime Bangla

Brazil কে Diamond System খেলাচ্ছেন Carlo Ancelotti| Haiti র বিরুদ্ধে দারুন জয়| FIFA World Cup 2026
YouTube

Brazil কে Diamond System খেলাচ্ছেন Carlo Ancelotti| Haiti র বিরুদ্ধে দারুন জয়| FIFA World Cup 2026

XtraTime Bangla

Neymar এর অভাব বুঝতেই দিলেন না Vinicius Jr! জিতেও চিন্তায় Ancelotti। Brazil। World Cup 2026
YouTube

Neymar এর অভাব বুঝতেই দিলেন না Vinicius Jr! জিতেও চিন্তায় Ancelotti। Brazil। World Cup 2026

XtraTime Bangla

স্বপ্নের নায়কের সামনে দেশের নায়ক হয়ে উঠলেন Cunha! ইতিমধ্যে Brazil-কে করেছেন বিশ্বসেরা! জানুন কীভাবে?
YouTube

স্বপ্নের নায়কের সামনে দেশের নায়ক হয়ে উঠলেন Cunha! ইতিমধ্যে Brazil-কে করেছেন বিশ্বসেরা! জানুন কীভাবে?

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটJun 20

উপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিস

বাংলার ক্রিকেটে জায়গা হয়নি তাঁর। অথচ গত সাত-আট বছরে বাংলার একমাত্র সর্বভারতীয় ট্রফি জয়ের অন্যতম কারিগর তিনিই। সেই সৌরাশিস লাহিড়িকেই কোচ হিসেবে যোগ্য মনে করেনি সিএবি। কিন্তু রাজ্য সংস্থা না ভাবলেও, আস্থা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের খবরJun 20

পা ভাঙার পর ইসমাইল কোনের মুখে সবুজ বাঁশি! কী বিশেষত্ব এই বাঁশির? জানুন বিস্তারিত

বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে কাতারের বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ের ফলে কানাডা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও, সেই জয়টি তাদের জন্য এক মর্মান্তিক অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায়। এই ম্যাচে তাদের মিডফিল্ডার ইসমায়েল কোনে ভয়াবহ চোট পান এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যান।  

বিশ্বকাপের খবরJun 20

এনএফএল কিংবদন্তির ছেলে টিকটক খ্যাত অ্যালেক্স ফ্রিম্যানই এখন আমেরিকার স্টার বয়!

২১ বছর বয়সী এই তরুণ এনএফএল-এর সাবেক রিসিভার অ্যান্টোনিও ফ্রিম্যানের ছেলে

বিশ্বকাপের খবরJun 20

স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে পাওয়ার আশা করছেন আনসেলোত্তি

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে সাংবাদিকদের আনচেলত্তি জানান যে, আগামী সপ্তাহে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে নেইমারকে পাওয়ার আশা করা হচ্ছে।