Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
এনএফএল কিংবদন্তির ছেলে টিকটক খ্যাত অ্যালেক্স ফ্রিম্যানই এখন আমেরিকার স্টার বয়!স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে পাওয়ার আশা করছেন আনসেলোত্তি হাইতিকে তিন গোল দিয়ে নিজেদের গুটিয়ে নিল ব্রাজিলম্যাচ জিতলেও ফিনিশিংয়ের অভাব বড় লড়াইয়ে ভোগাতে পারে মরক্কোকে পর্যুদস্ত অস্ট্রেলিয়া, মেক্সিকোর পর নক আউটে  যুক্তরাষ্ট্র"পুরোটাই গুজব!" নেভেস-রোনাল্ডো বিতর্কে এবার মুখ খুললেন রুবেন ডিয়াস! জানালেন আসল ঘটনা বিশ্বকাপের মাঝেই ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তুমুল বিতর্ক মেসি, রোনাল্ডো যা করতে পারেননি তাই করে ফেলেছেন মেক্সিকোর গিলবার্তো মোরাবিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা—ধর্ষণের অভিযোগে আদালতে হাজিরা দিতে হবে আশরাফ হাকিমিকে আবার বিতর্ক, ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করতে চলেছে ইরানএনএফএল কিংবদন্তির ছেলে টিকটক খ্যাত অ্যালেক্স ফ্রিম্যানই এখন আমেরিকার স্টার বয়!স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে পাওয়ার আশা করছেন আনসেলোত্তি হাইতিকে তিন গোল দিয়ে নিজেদের গুটিয়ে নিল ব্রাজিলম্যাচ জিতলেও ফিনিশিংয়ের অভাব বড় লড়াইয়ে ভোগাতে পারে মরক্কোকে পর্যুদস্ত অস্ট্রেলিয়া, মেক্সিকোর পর নক আউটে  যুক্তরাষ্ট্র"পুরোটাই গুজব!" নেভেস-রোনাল্ডো বিতর্কে এবার মুখ খুললেন রুবেন ডিয়াস! জানালেন আসল ঘটনা বিশ্বকাপের মাঝেই ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তুমুল বিতর্ক মেসি, রোনাল্ডো যা করতে পারেননি তাই করে ফেলেছেন মেক্সিকোর গিলবার্তো মোরাবিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা—ধর্ষণের অভিযোগে আদালতে হাজিরা দিতে হবে আশরাফ হাকিমিকে আবার বিতর্ক, ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করতে চলেছে ইরান

বিশ্বকাপের মাঝেই ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তুমুল বিতর্ক

প্রথম ম্যাচে নিজের ফুটবলের ধারে কাছে ছিলেন না সিআরসেভেন। তবে শুধু ফর্ম নয়, তাঁর ভূমিকা, ম্যাচে তাঁর দৃষ্টভঙ্গি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন বিশ্ব ফুটবলের প্রাক্তন বহু তারকা।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 20, 2026, 12:53 AM
ShareWhatsAppFacebookX
 বিশ্বকাপের মাঝেই ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তুমুল বিতর্ক

গৌতম রায়

এমনটা কি প্রত্যাশিত ছিল? কাম্য ছিল এমনটা? কিন্তু সেটাই যে হচ্ছে। বিশ্বকাপের একটা ম্যাচ খেলার পরই ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্ক। যেমন তেমন বিতর্ক নয়, রোনাল্ডোকে খেলানো উচিত কি উচিত নয়, সেটা নিয়েই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ভাবা যায়! তিনি ক্রিস্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের মহাতারকা। তাঁকে নিয়ে কিনা এই প্রশ্ন? কিন্তু ঘটনা হল, এই বিতর্কের যুক্তি আছে কি নেই?

প্রথম ম্যাচে নিজের ফুটবলের ধারে কাছে ছিলেন না সিআরসেভেন। তবে শুধু ফর্ম নয়, তাঁর ভূমিকা, ম্যাচে তাঁর দৃষ্টভঙ্গি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন বিশ্ব ফুটবলের প্রাক্তন বহু তারকা। থিয়ের অঁরির তীক্ষ্ণ সমালোচনা, দলের স্বার্থের চেয়ে নাকি নিজে গোল করার ব্যাপারে বেশি মনোযোগী রোনাল্ডো। প্রাক্তন ফরাসি তারকা মনে করেন, রোনাল্ডো নাকি পর্তুগালকে দুর্বল করে দিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন, পর্তুগালকে বিশ্বকাপ জিততে গেলে রোনাল্ডোকে নাকি ইগো নিয়ন্ত্রণ করতে হবে। রিজার্ভ বেঞ্চে বসাটা মেনে নিতে হবে, মনে করেন প্রাক্তন ইপিএল তারকা গ্যাবি আবগনলাহর। এই পরিস্থিতটা কি সত্যিই কাম্য ছিল? তবে এই বিতর্কে কিন্তু বিশ্বকাপ বেশ গরম।

এমনিতে পর্তুগাল এবার অন্যতম ফেবারিট হিসাবে বিশ্বকাপ খেলতে এসেছে। অনেক বিশেষজ্ঞের মতেই ২০১৬ সালে ইউরোজয়ী পর্তুগালের পর এবারের দলটিই সবচেয়ে শক্তিশালী। গত দুই দশকে এত ভারসাম্যযুক্ত পর্তুগালকে পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, ২০১৬-র সঙ্গে এবারের পরিস্থিতির অনেকটাই তফাৎ। এখনকার পর্তুগাল আর রোনাল্ডো নির্ভর নয়। প্রতিভাবান মাঝমাঠ, দুর্দান্ত আক্রমণভাগ। দলে রয়েছেন বার্নাডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও নেভেস, নুনো মেন্দেসের মত সব ফুটবলার। আর তা সত্ত্বেও এখনও রোনাল্ডে্ার ওপর যে দুর্বলতা দেখাচ্ছেন কোচ রবার্তো মার্টিনেজ, সেটাই মেনে নিতে পারছেন না অনেক বিশেষজ্ঞই। এ কারণেই ক্রমশ প্রাক্তনদের প্রশ্নের মুখে চলে আসছেন মার্টিনেজও।

না, রোনাল্ডোকে দলে রাখা নিয়ে কারও কোনও আপত্তি নেই। তাঁদের কারও বক্তব্য, পরিবর্ত হিসাবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হোক পর্তুগিজ মহাতারকাকে। আবার কেউ মনে করছেন, শুরু থেকে খেলালেও ব্যর্থ হলে তুলে নেওয়ার মানসিকতা থাকা উচিত।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত হ্যাটট্রিকে টুর্নামেন্ট মাতিয়ে দিয়েছেন লিও মেসি। মেসি ম্যানিয়ায় যেন আবার আচ্ছন্ন বিশ্বকাপ। কিন্তু সেখানে আর এক মহাতারকা রোনাল্ডোকে নিয়ে কিনা এমন পরিস্থিতি? এমন সমালোচনা? না, মেনে নেওয়া যায় না। সত্যিই এটা কাম্য ছিল না।

বিশ্বকাপের পরের পর্বে কি সমালোচকদের ভুল প্রমাণ করতে পারবেন সিআরসেভেন? পারবেন কি সব অভিযোগ নস্যাৎ করে আবার মেসির মত স্বমহিমায় ফিরতে? তাহলে কিন্তু অঁরিরাও খুশিই হবেন। খুশি হবে ফুটবলবিশ্ব। হ্যাঁ, চ্যাম্পিয়নরা হয়ত এভাবেই জবাব দেন, কিন্তু এই ৪১-এ কি সেটা সম্ভব হবে? আপাতত অপেক্ষাই করা যাক। দেখা যাক রোনাল্ডো কী করেন, রবার্তো মার্টিনেজ কী করেন, আর তার ফলে পর্তুগাল কী করে! বিতর্ক, সমালোচনা, পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবেই ওয়াকিবহাল রোনাল্ডো। এবং তিনি যে চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচটার পর বলেওছেন যে এ কথা, "যেভাবে শুরু হয়েছে, সেটা আমরা চাইনি। তবে এখনও অনেক কিছু বাকি আছে।" হ্যাঁ, সত্যিই তো অনেক বাকি, কিন্ত ওই যে! ৪১ যে!

সর্বশেষ ভিডিও

সব দেখুন

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 20

এনএফএল কিংবদন্তির ছেলে টিকটক খ্যাত অ্যালেক্স ফ্রিম্যানই এখন আমেরিকার স্টার বয়!

২১ বছর বয়সী এই তরুণ এনএফএল-এর সাবেক রিসিভার অ্যান্টোনিও ফ্রিম্যানের ছেলে

বিশ্বকাপের খবরJun 20

স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে পাওয়ার আশা করছেন আনসেলোত্তি

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে সাংবাদিকদের আনচেলত্তি জানান যে, আগামী সপ্তাহে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে নেইমারকে পাওয়ার আশা করা হচ্ছে।

বিশ্বকাপের খবরJun 20

হাইতিকে তিন গোল দিয়ে নিজেদের গুটিয়ে নিল ব্রাজিল

মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র করার পর নিজেদের অনেকটাই বদলে ফেলল ব্রাজিল। আর তার ফলেই হাইতির বিরুদ্ধে ৩-০ গোলে জয়। প্রথমার্ধেই তিন গোল।

বিশ্বকাপের খবরJun 20

ম্যাচ জিতলেও ফিনিশিংয়ের অভাব বড় লড়াইয়ে ভোগাতে পারে মরক্কোকে

১-০ গোলে স্কটিশবধ করে টুর্নামেন্টে প্রথম জয়। বিশ্বকাপের দ্রুততম গোল করে ম্যাচটা শুরু করল মরক্কো। ঠিক ব্রাজিল ম্যাচের মতই ব্রাহিম দিয়াজ আর ইসমাইল সাইবারির যুগলবনব্দিতে দ্বিতীয় মিনিটেই গোল তুলে নেন হাকিমিরা।