সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রেয়স। মাত্র ২৩ বলে ঝোড়ো ৫০ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিষাণ। ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঈশান। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে লড়াইয়ে ফেরান এই দুই ব্যাটার। তাঁদের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ভারত।
এদিকে, মাঠের সীমানার বাইরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী। পাঞ্জাবের এই তারকা অধিনায়কের কাছে অটোগ্রাফ এবং নিজস্বী তোলার আবদার জানান তাঁরা। রাহুল নিজের পরিচিত ইনসাইড-আউট শট খেলার পর অনুশীলন শেষ করে মাঠ ছাড়েন। কিন্তু তাতেও থামেননি গিল। ব্যাটিং অনুশীলনের পর স্লিপ, কাছাকাছি ফিল্ডিং এবং সীমানার ধারে ক্যাচ ধরার অনুশীলনেও অংশ নেন তিনি। এরপর ঘাড়ে হালকা মালিশ করাতে দেখা যায় ভারত অধিনায়ককে। অনুশীলনের চাপ বাড়লে যে জায়গায় অস্বস্তি অনুভব করেন গিল, সেই কারণেই বিশেষ যত্ন নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে বাবর আজমকে। পাকিস্তানের তারকা ব্যাটারের এই খারাপ সময় কাটাতে এবার বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ ইউসুফ। তাঁর মতে, বাবরের উচিত অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় গিয়ে বিশেষজ্ঞ কোচের অধীনে নিজের ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে কাজ করা। বিশেষ করে, ব্যাটিংয়ের প্রযুক্তিগত ত্রুটিগুলি চিহ্নিত করে সেগুলি শুধরে নেওয়ার দিকেই নজর দেওয়া উচিত তাঁর।
মহারাষ্ট্রের বিরুদ্ধে রণজি ট্রফির ম্যাচে প্রথম দিনের শেষে পাল্টা আঘাত দিল বাংলা। আঘাতটা দিলেন মহম্মদ সামি। ইডেনে প্রথমে ব্যাট করে ১৪৩ রানেই অল আউট হয়ে যায় বাংলা। তবে দিনের শেষে ২১ রানেই মহারাষ্টের দুটি উইকেট তুলে নিয়ে লড়াই জারি রেখেছে বাংলা।