Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সতীর্থদের কুর্নিশ জানাতে মাওরি ভাষার আশ্রয় শ্রেয়সের, ভাইরাল বিশেষ বার্তা!◆নিউজিল্যান্ড বধের ছক কষতে ব্যস্ত গিল, রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন◆বিদেশে গিয়ে ব্যাটিংয়ের পাঠ নিতে বাবরকে পরামর্শ মহম্মদ ইউসুফের◆ শেষবেলায় পাল্টা আঘাত সামির, ইডেনে প্রথম দিনেই জমে গেল বাংলা-মহারাষ্ট্র ম্যাচ◆টি-টোয়েন্টি সূচি নিয়ে চিন্তিত গম্ভীর, সিরিজ জিতেও দলকে দিলেন সতর্কবার্তা◆মহিলা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট , জয়ের পর বড় বার্তা ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ◆দ্বিতীয়ার্ধে চেনা মোহনবাগান, অজস্র সুযোগ নষ্ট করেও ২-১ গোলে হারালো পঞ্জাবকে◆২০২৭ বিশ্বকাপে জাডেজার জায়গা কি অনিশ্চিত? অক্ষরের উত্থানে বাড়ছে প্রশ্ন◆মেয়ের স্বপ্নপূরণের লক্ষ্যে ৫০ লক্ষের চাকরি ছেড়ে দাবা অ্যাকাডেমি গড়ছেন নিধি◆নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট প্রস্তুতিতে জুরেলের লড়াকু ৯৯, তাঁর ব্যাটেই বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল ভারত ‘এ’◆সতীর্থদের কুর্নিশ জানাতে মাওরি ভাষার আশ্রয় শ্রেয়সের, ভাইরাল বিশেষ বার্তা!◆নিউজিল্যান্ড বধের ছক কষতে ব্যস্ত গিল, রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন◆বিদেশে গিয়ে ব্যাটিংয়ের পাঠ নিতে বাবরকে পরামর্শ মহম্মদ ইউসুফের◆ শেষবেলায় পাল্টা আঘাত সামির, ইডেনে প্রথম দিনেই জমে গেল বাংলা-মহারাষ্ট্র ম্যাচ◆টি-টোয়েন্টি সূচি নিয়ে চিন্তিত গম্ভীর, সিরিজ জিতেও দলকে দিলেন সতর্কবার্তা◆মহিলা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট , জয়ের পর বড় বার্তা ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ◆দ্বিতীয়ার্ধে চেনা মোহনবাগান, অজস্র সুযোগ নষ্ট করেও ২-১ গোলে হারালো পঞ্জাবকে◆২০২৭ বিশ্বকাপে জাডেজার জায়গা কি অনিশ্চিত? অক্ষরের উত্থানে বাড়ছে প্রশ্ন◆মেয়ের স্বপ্নপূরণের লক্ষ্যে ৫০ লক্ষের চাকরি ছেড়ে দাবা অ্যাকাডেমি গড়ছেন নিধি◆নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট প্রস্তুতিতে জুরেলের লড়াকু ৯৯, তাঁর ব্যাটেই বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল ভারত ‘এ’◆

 শেষবেলায় পাল্টা আঘাত সামির, ইডেনে প্রথম দিনেই জমে গেল বাংলা-মহারাষ্ট্র ম্যাচ

মহারাষ্ট্রের বিরুদ্ধে রণজি ট্রফির ম্যাচে প্রথম দিনের শেষে পাল্টা আঘাত দিল বাংলা। আঘাতটা দিলেন মহম্মদ সামি। ইডেনে প্রথমে ব্যাট করে ১৪৩ রানেই অল আউট হয়ে যায় বাংলা। তবে দিনের শেষে ২১ রানেই মহারাষ্টের দুটি উইকেট তুলে নিয়ে লড়াই জারি রেখেছে বাংলা।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 2, 2026, 5:37 PM
ShareWhatsAppFacebookX
 শেষবেলায় পাল্টা আঘাত সামির, ইডেনে প্রথম দিনেই জমে গেল বাংলা-মহারাষ্ট্র ম্যাচ

ছবি সৌজন্য - ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

মহারাষ্ট্রের বিরুদ্ধে রণজি ট্রফির ম্যাচে প্রথম দিনের শেষে পাল্টা আঘাত দিল বাংলা। আঘাতটা দিলেন মহম্মদ সামি। ইডেনে প্রথমে ব্যাট করে ১৪৩ রানেই অল আউট হয়ে যায় বাংলা। তবে দিনের শেষে ২১ রানেই মহারাষ্টের দুটি উইকেট তুলে নিয়ে লড়াই জারি রেখেছে বাংলা।

এদিন বাংলার অভিষেক পোড়েল ও প্রদীপ্ত প্রামাণিক ছাড়া আর কেউই বড় রান পেলেন না। অভিষেক করেন ৫৪ রান ও প্রদীপ্ত ৩১ রানে আউট হন। মহারাষ্ট্রের প্রদীপ দাধে ও তনয় সাংভি তিনটি করে উইকেট পান। দুটি করে উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারগেকর ও সিধেস বীর।

জবাবে মহারাষ্ট্র ব্যাট করতে নামলে পাল্টা আঘাত হানে বাংলা। দলীয় ১৮ রানের মাথায় পরপর দুটি উইকেট তুলে নেন মহম্মদ সামি। প্রথমে ১২ রানে আউ হয়ে যান পৃথ্বী শ ও পরের বলেই শূন্য রানে আউট দিগ্বিজয় পাতিল। সামি ৪ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেনসহ ৬ রান খরচ করে দুটি উইকেট নেন।

এবার রণজিতে দুর্দান্ত শুরু করেছে বাংলা। জয়ের হ্যাটট্রিক দিয়ে শুরু করে নেমেছে মহারাষ্ট্রের বিরুদ্ধে। প্রথমে দিল্লি, তারপর সার্ভিসেসও ও কেরালাকে সরাসরি হারায় বঙ্গব্রিগেড। এরপর প্রথম দিনেই ইডেনে জমে গেল বাংলা-মহারাষ্ট্র ম্যাচ।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটNov 2

সতীর্থদের কুর্নিশ জানাতে মাওরি ভাষার আশ্রয় শ্রেয়সের, ভাইরাল বিশেষ বার্তা!

সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রেয়স। মাত্র ২৩ বলে ঝোড়ো ৫০ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিষাণ। ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঈশান। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে লড়াইয়ে ফেরান এই দুই ব্যাটার। তাঁদের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ভারত।

ক্রিকেটNov 2

নিউজিল্যান্ড বধের ছক কষতে ব্যস্ত গিল, রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন

এদিকে, মাঠের সীমানার বাইরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী। পাঞ্জাবের এই তারকা অধিনায়কের কাছে অটোগ্রাফ এবং নিজস্বী তোলার আবদার জানান তাঁরা। রাহুল নিজের পরিচিত ইনসাইড-আউট শট খেলার পর অনুশীলন শেষ করে মাঠ ছাড়েন। কিন্তু তাতেও থামেননি গিল। ব্যাটিং অনুশীলনের পর স্লিপ, কাছাকাছি ফিল্ডিং এবং সীমানার ধারে ক্যাচ ধরার অনুশীলনেও অংশ নেন তিনি। এরপর ঘাড়ে হালকা মালিশ করাতে দেখা যায় ভারত অধিনায়ককে। অনুশীলনের চাপ বাড়লে যে জায়গায় অস্বস্তি অনুভব করেন গিল, সেই কারণেই বিশেষ যত্ন নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

ক্রিকেটNov 2

বিদেশে গিয়ে ব্যাটিংয়ের পাঠ নিতে বাবরকে পরামর্শ মহম্মদ ইউসুফের

দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে বাবর আজমকে। পাকিস্তানের তারকা ব্যাটারের এই খারাপ সময় কাটাতে এবার বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ ইউসুফ। তাঁর মতে, বাবরের উচিত অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় গিয়ে বিশেষজ্ঞ কোচের অধীনে নিজের ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে কাজ করা। বিশেষ করে, ব্যাটিংয়ের প্রযুক্তিগত ত্রুটিগুলি চিহ্নিত করে সেগুলি শুধরে নেওয়ার দিকেই নজর দেওয়া উচিত তাঁর।

ক্রিকেটNov 2

 শেষবেলায় পাল্টা আঘাত সামির, ইডেনে প্রথম দিনেই জমে গেল বাংলা-মহারাষ্ট্র ম্যাচ

মহারাষ্ট্রের বিরুদ্ধে রণজি ট্রফির ম্যাচে প্রথম দিনের শেষে পাল্টা আঘাত দিল বাংলা। আঘাতটা দিলেন মহম্মদ সামি। ইডেনে প্রথমে ব্যাট করে ১৪৩ রানেই অল আউট হয়ে যায় বাংলা। তবে দিনের শেষে ২১ রানেই মহারাষ্টের দুটি উইকেট তুলে নিয়ে লড়াই জারি রেখেছে বাংলা।