একই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিও মেসি
একই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিওনেল মেসি। শুধু কি জোড়া গোল করে দলকে নক আউটে পৌঁছে দিলেন! শুধু কি মিরোস্লাভ ক্লোজেকে টপকে নতুন ইতিহাস লিখলেন! না , একই সঙ্গে এই ম্যাচে আরও অনেকগুলি রেকর্ড গড়ে ফেললেন ফুটবলের যুবরাজ।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: একই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিওনেল মেসি। শুধু কি জোড়া গোল করে দলকে নক আউটে পৌঁছে দিলেন! শুধু কি মিরোস্লাভ ক্লোজেকে টপকে নতুন ইতিহাস লিখলেন! না , একই সঙ্গে এই ম্যাচে আরও অনেকগুলি রেকর্ড গড়ে ফেললেন ফুটবলের যুবরাজ।
এক নজরে দেখে নেওয়া যাক, অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে ঠিক কী কী রেকর্ড করলেন তিনি। ১৮ গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক তো হলেনই, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ২৮টি ম্যাচও খেলে ফেললেন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে জিতেছেনও মেসি। মোট ১৮টি ম্যাচে তিনি জয় পেয়েছেন। সবচেয়ে বেশি সময় বিশ্বকাপের ম্যাচে মাঠে থেকেছেনও সেই তিনিই। মোট ২৪৮৯ মিনিট বিশ্বকাপে খেলে রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে এই তথ্য।
একসঙ্গে এতগুলো রেকর্ড! রেকরেডের দিন মেসির দিন। ভাবা যায়! একটা মানুষ কী করছেন! আরও কী কী করবেন! এবারের বিশ্বকাপ সবে শুরু হয়েছে। গতবার যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করেছেন। কোথায় থামেন, সেটাই এখন দেখার।








