Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো শ্লটারবেক কে সেরা, মেসি না রোনাল্ডো? নিজের মত জানালেন কিলিয়ান এমবাপে রাফিনিয়াকে নিয়ে ভ্যাম্পেতার বিস্ফোরক দাবি, পরিবার বলছে ‘সম্পূর্ণ মিথ্যা’ স্টেডিয়াম, চাকরি, স্পোর্টস ইউনিভার্সিটি! বাংলাকে স্পোর্টস পাওয়ারহাউস বানাতে মেগা প্ল্যান !বিশ্বকাপের পরিসংখ্যান, হাজারতম ম্যাচে খেলল জাপান ও তিউনিশিয়াকেভিন পিনা: কেপ ভার্দের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলদাতাকে চিনুনভেড়া চরানো থেকে বিশ্বকাপের মঞ্চ—আলিরেজা বেইরানভান্দের অবিশ্বাস্য যাত্রা দুরন্ত গোলকিপিং আলিরেজার, অবিশ্বাস্য লড়াই করে বেলজিয়ামকে রুখে দিল ইরানচার গোলে সৌদিবধ, ভুল শুধরে ঝলমলে স্পেন ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৫ সদস্যের ODI দল ঘোষণা, ফিটনেস পরীক্ষার শর্তে দলে বিরাট কোহলি জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো শ্লটারবেক কে সেরা, মেসি না রোনাল্ডো? নিজের মত জানালেন কিলিয়ান এমবাপে রাফিনিয়াকে নিয়ে ভ্যাম্পেতার বিস্ফোরক দাবি, পরিবার বলছে ‘সম্পূর্ণ মিথ্যা’ স্টেডিয়াম, চাকরি, স্পোর্টস ইউনিভার্সিটি! বাংলাকে স্পোর্টস পাওয়ারহাউস বানাতে মেগা প্ল্যান !বিশ্বকাপের পরিসংখ্যান, হাজারতম ম্যাচে খেলল জাপান ও তিউনিশিয়াকেভিন পিনা: কেপ ভার্দের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলদাতাকে চিনুনভেড়া চরানো থেকে বিশ্বকাপের মঞ্চ—আলিরেজা বেইরানভান্দের অবিশ্বাস্য যাত্রা দুরন্ত গোলকিপিং আলিরেজার, অবিশ্বাস্য লড়াই করে বেলজিয়ামকে রুখে দিল ইরানচার গোলে সৌদিবধ, ভুল শুধরে ঝলমলে স্পেন ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৫ সদস্যের ODI দল ঘোষণা, ফিটনেস পরীক্ষার শর্তে দলে বিরাট কোহলি

স্টেডিয়াম, চাকরি, স্পোর্টস ইউনিভার্সিটি! বাংলাকে স্পোর্টস পাওয়ারহাউস বানাতে মেগা প্ল্যান !

সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে রাজ্যে ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম চালু করা। এর ফলে গ্রাম থেকে শহর—সব স্তরের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নতুন দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলায় তৈরি হবে অত্যাধুনিক স্পোর্টস ইউনিভার্সিটি, যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ থাকবে।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 22, 2026, 2:49 PM
ShareWhatsAppFacebookX
 স্টেডিয়াম, চাকরি, স্পোর্টস ইউনিভার্সিটি! বাংলাকে স্পোর্টস পাওয়ারহাউস বানাতে মেগা প্ল্যান !

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের ক্রীড়া মানচিত্র বদলে দেওয়ার লক্ষ্যে একগুচ্ছ বড় ঘোষণা করল বিজেপি সরকার। বিধানসভায় ২০২৬ সালের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট করে দিলেন, আগামী দিনে বাংলাকে দেশের অন্যতম ক্রীড়া শক্তিতে পরিণত করাই সরকারের অন্যতম লক্ষ্য। আর সেই কারণেই ক্রীড়াক্ষেত্রে এবার নজিরবিহীন বরাদ্দ ও একাধিক উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২জুন, ২০২৬) দুপুর ১২টায় বাজেট পেশের আগে অর্থমন্ত্রী বলেছিলেন, রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল ক্রীড়া খাতে।

সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে রাজ্যে ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম চালু করা। এর ফলে গ্রাম থেকে শহর—সব স্তরের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নতুন দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলায় তৈরি হবে অত্যাধুনিক স্পোর্টস ইউনিভার্সিটি, যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ থাকবে।

পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে সরকার। উত্তরবঙ্গে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের ইন্ডোর ও আউটডোর স্টেডিয়াম, যার জন্য বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা। পাশাপাশি রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে মিনি ইন্ডোর স্টেডিয়াম। ফলে জেলা ও মহকুমা স্তরের খেলোয়াড়দের আর বড় শহরের দিকে তাকিয়ে থাকতে হবে না।

খেলোয়াড় ও ক্লাবগুলির জন্যও রয়েছে সুখবর। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে দেওয়া হবে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পদক জিতে বাংলার নাম উজ্জ্বল করা ক্রীড়াবিদদের জন্য থাকবে সরকারি চাকরির সুযোগ। এছাড়া পুরস্কার ও প্রণোদনার জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।

ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ আগেই জানিয়েছিলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করে বিশ্বমানের প্রশিক্ষণ ও আধুনিক সুযোগ-সুবিধা দেওয়াই সরকারের অগ্রাধিকার। বাজেটের ঘোষণাগুলি সেই পরিকল্পনাকেই আরও শক্তিশালী করল।

বিশেষজ্ঞদের মতে, স্পোর্টস ইউনিভার্সিটি, ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প, নতুন স্টেডিয়াম এবং খেলোয়াড়দের চাকরির নিশ্চয়তা—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়াক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে পারে। এখন দেখার, মাঠে-ঘাটে সেই পরিবর্তনের প্রভাব কত দ্রুত চোখে পড়ে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
East Bengal ক্লাবের দেওয়া সেরা সমর্থক সম্মানে সম্মানিত! গড়িয়াহাটের Argentina দোকানে সবজি কিনেছেন?
YouTube

East Bengal ক্লাবের দেওয়া সেরা সমর্থক সম্মানে সম্মানিত! গড়িয়াহাটের Argentina দোকানে সবজি কিনেছেন?

XtraTime Bangla

ময়দানের সর্বময় কর্তা Shankar Das-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির তিন প্রধানের কর্তা সহ সকলেই
YouTube

ময়দানের সর্বময় কর্তা Shankar Das-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির তিন প্রধানের কর্তা সহ সকলেই

XtraTime Bangla

Exclusive: Tamil Nadu to Kolkata! Sourav Ganguly-কে একবার দেখার আশায় ছুটে এলেন ভক্তরা! তারপর?
YouTube

Exclusive: Tamil Nadu to Kolkata! Sourav Ganguly-কে একবার দেখার আশায় ছুটে এলেন ভক্তরা! তারপর?

XtraTime Bangla

অর্থের অভাব থেকে ভিসা সমস্যা! Cape Verde এর গোলরক্ষকের কান্না মুছিয়ে দিতে আমেরিকা পৌঁছলেন মা
YouTube

অর্থের অভাব থেকে ভিসা সমস্যা! Cape Verde এর গোলরক্ষকের কান্না মুছিয়ে দিতে আমেরিকা পৌঁছলেন মা

XtraTime Bangla

স্ট্রাইকার থেকে আচমকা গোলকিপার! আমেরিকার জোরজুলুমের মাঝেও ইরানকে বাঁচিয়ে রেখেছেন Alireza Beiranvand
YouTube

স্ট্রাইকার থেকে আচমকা গোলকিপার! আমেরিকার জোরজুলুমের মাঝেও ইরানকে বাঁচিয়ে রেখেছেন Alireza Beiranvand

XtraTime Bangla

Spain-এর পর Uruguay! ভারতীয়দের পথ দেখাচ্ছে  বিশ্বজয়ীদের পথের কাঁটা Cape Verde। দেখুন ভিডিও
YouTube

Spain-এর পর Uruguay! ভারতীয়দের পথ দেখাচ্ছে বিশ্বজয়ীদের পথের কাঁটা Cape Verde। দেখুন ভিডিও

XtraTime Bangla

বিশ্বকাপে Lamine Yamal Show! দু হাত ভরে Spain-কে ট্রফি দিতে এসেছেন Oyarzabal
YouTube

বিশ্বকাপে Lamine Yamal Show! দু হাত ভরে Spain-কে ট্রফি দিতে এসেছেন Oyarzabal

XtraTime Bangla

Messi-র ফাউলটি কি Red Card ছিল? World Cup এর কঠিন নতুন নিয়মগুলি নিয়ে বিশ্লেষণে Pranjal Banerjee
YouTube

Messi-র ফাউলটি কি Red Card ছিল? World Cup এর কঠিন নতুন নিয়মগুলি নিয়ে বিশ্লেষণে Pranjal Banerjee

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 22

জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো শ্লটারবেক

জার্মানি দলের জন্য বিরাট দুঃসংবাদ। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক চোটের জন্য ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন তিনি।

বিশ্বকাপের খবরJun 22

কে সেরা, মেসি না রোনাল্ডো? নিজের মত জানালেন কিলিয়ান এমবাপে

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সঙ্গে অন্যদের তুলনা ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে এমবাপে মেসির প্রশংসা করলেও রোনালদোকেও সমান গুরুত্ব দিলেন, সমান মর্যাদা দিলেন।

বিশ্বকাপের খবরJun 22

রাফিনিয়াকে নিয়ে ভ্যাম্পেতার বিস্ফোরক দাবি, পরিবার বলছে ‘সম্পূর্ণ মিথ্যা’

ভ্যাম্পেতা দাবি করেছেন, রাফিনিয়া শুধুমাত্র চোটের সমস্যায় ভুগছেন না, বরং তিনি নাকি পারিবারিক ও আর্থিক সংকটের মধ্য দিয়েও যাচ্ছেন। তবে রাফিনিয়ার পরিবারের পক্ষ থেকে এই দাবিকে সরাসরি অস্বীকার করা হয়েছে।

ফুটবলJun 22