জার্মানির নতুন কোচ হতে পারেন য়ুরগেন ক্লপ
পরবর্তী কোচ কে? এখনও পরযন্ত যা খবর, তাতে এগিয়ে রয়েছেন য়ুরগেন ক্লপ। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি কথাবার্তাও শুরু হয়েছে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
একটা বাঁকের মুখে দাঁড়িয়ে জার্মানির ফুটবল। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স। এবারও রাউন্ড অফ থার্টি টু থেকে বিদায় নিতে হয়েছে। তারপর থেকেই কোচ বদল নিয়ে জোর আলোচনা।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমালোচনা তুঙ্গে। কোচ নাগলসম্যানের ওপর চাপ বাড়ছিল। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন তাঁর পদত্যাগপত্র গ্রহন করেছে।
পরবর্তী কোচ কে? এখনও পরযন্ত যা খবর, তাতে এগিয়ে রয়েছেন য়ুরগেন ক্লপ। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি কথাবার্তাও শুরু হয়েছে।
এই মুহূর্তে রেড বুলের দায়িত্বে রয়েছেন ক্লপ। তবে তাঁর সঙ্গে এমনভাবেই চুক্তি আছে, যাতে জার্মান জাতীয় দলের দায়িত্ব নিতে সমস্যা হবে না।
২০৩০ সালে আগামি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে এখনই কাজ শুরু করে দিতে চায় জার্মান ফুটবল ফেডারেশন। তার প্রথম ধাপ হিসাবে ক্লপের হাতেই দায়িত্ব দেওয়া হল কিনা আগামি কয়েক দিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে।








