মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ১৭ অগাস্ট
মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগ বাছাই পর্বের গ্রুপ বিন্যাস হয়ে গেল। এই টুর্নামেন্টে ভারত থেকে খেলবে আইডব্লুএল (IWL )চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব। তারা মাঠে নামবে ১৭ অগাস্ট।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
মহিলাদের এএফসি চ্যাম্পিয়নস লিগ বাছাই পর্বের গ্রুপ বিন্যাস হয়ে গেল। এই টুর্নামেন্টে ভারত থেকে খেলবে আইডব্লুএল (IWL )চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব। তারা মাঠে নামবে ১৭ অগাস্ট। ভারত চ্যাম্পিয়নরা রয়েছে এ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে মালয়েশিয়ার সাবা এফএ, গুয়ামের রোভার্স এফসি ও বাংলাদেশের রাজশাহী স্টারস এফসি।বৃহস্পতিবার কুয়ালালামপুরের এএফসি হাউসে হয়ে গেল এই গ্রুপ বিন্যাস।
গত বছরও আইডব্লুএল চ্যাম্পিয়ন হয়ে ভারত থেকে খেলার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। তারাই একমাত্র ভারতীয় দল হিসাবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে কোনও ম্যাচ জেতে।
বাছাই পর্ব খেলতে লালহলুদকে যেতে হবে মালয়েশিয়ায়। সিঙ্গল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। অংশ নেবে ২৪টি দল। প্রত্যেক গ্রুপে চারটি করে দল। মোট ৬টি গ্রুপে দলগুলিকে ভাগ করে খেলা হবে। এ বছরের ১৭ অগাস্ট থেকে ২৩ অগাস্ট হবে এই টুর্নামেন্ট। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে গ্রুপ পর্বে। তাদের সঙ্গে থাকবে আরও ৬টি বাছাই দল। ইস্টবেঙ্গল ১৭ অগাস্ট খেলবে রাজশাহীর বিরুদ্ধে। ২০ অগাস্ট খেলবে রোভার্সের বিরুদ্ধে এবং ২৩ অগাস্ট তাদের খেলতে হবে মালয়েশিয়ার সাবা এফএ-র বিরুদ্ধে।








