এশিয়ান রৌপ্যজয়ী হারমিলানকে পিছনে ফেলে সোনা জিতলেন সঞ্জীবনী, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-১১-এ বাংলার দাপট
ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ নং ১১-এ দেশের বিভিন্ন প্রান্তের অ্যাথলেটদের অংশগ্রহণে জমে উঠেছিল। তবে দিনের শেষে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বাংলার অ্যাথলিটরা। ট্র্যাক ও ফিল্ড—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলা মোট আটটি স্বর্ণপদক জিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ নং ১১-এ দেশের বিভিন্ন প্রান্তের অ্যাথলেটদের অংশগ্রহণে জমে উঠেছিল। তবে দিনের শেষে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বাংলার অ্যাথলিটরা। ট্র্যাক ও ফিল্ড—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলা মোট আটটি স্বর্ণপদক জিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের রৌপ্যজয়ী অ্যাথলিট হারমিলান বেইন্স। মহিলাদের ৫,০০০ মিটার দৌড়ে তিনি ছিলেন স্বাভাবিকভাবেই অন্যতম ফেভারিট। কিন্তু প্রত্যাশার কেন্দ্রে থাকা হারমিলানকে পিছনে ফেলে চমক দেখালেন মহারাষ্ট্রের সঞ্জীবনী বাবুরাও যাদব।
দারুণ ছন্দে দৌড়ে সঞ্জীবনী ১৬ মিনিট ৪৭.১৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন এবং স্বর্ণপদক জিতে নেন। অন্যদিকে, হারমিলান বেইন্সকে সন্তুষ্ট থাকতে হয় রৌপ্যপদক নিয়েই।

প্রতিযোগিতায় দেশের একাধিক তারকা অ্যাথলিট অংশ নিলেও দিনের শেষে সবচেয়ে সফল রাজ্য হিসেবে উঠে আসে পশ্চিমবঙ্গ। বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে বাংলার ক্রীড়াবিদরা ধারাবাহিক সাফল্য দেখিয়ে মোট আটটি স্বর্ণপদক জয় করেন, যা তাদের সামগ্রিক আধিপত্যের প্রমাণ।
ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-১১-এ বাংলার এই সাফল্য রাজ্যের অ্যাথলেটিক্স পরিকাঠামো ও প্রতিভা বিকাশের ইতিবাচক দিককে আরও একবার সামনে এনে দিল।








