Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১

ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন লিভরামেন্টো, সুযোগ পেলেন চালোবাহ

বিশ্বকাপের প্রথম ম্যাচের ঠিক আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার টিনো লিভরামেন্টো চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহকে দলে ডাকা হয়েছে।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 16, 2026, 8:23 PM
ShareWhatsAppFacebookX
ইংল্যান্ড শিবিরে ধাক্কা,  চোটের কারণে ছিটকে গেলেন লিভরামেন্টো, সুযোগ পেলেন  চালোবাহ

এক্সট্রাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচের ঠিক আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার টিনো লিভরামেন্টো চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহকে দলে ডাকা হয়েছে।

রবিবার অনুশীলনের সময় লিভরামেন্টোর পায়ের পেশিতে (ক্যাফ) চোট লাগে। তাঁকে হয়ত প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের সুযোগ আর থাকছে না। সেই কারণেই ইংল্যান্ড দল চালোবাহকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে জানিয়েছে, “চেলসির এই ডিফেন্ডারকে এখন দলের বেস ক্যাম্প কানসাস সিটিতে যোগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে বাকি স্কোয়াড বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে টেক্সাসের ডালাসে যাবে।”

এফএ আরও জানায়, “ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত একজন আউটফিল্ড খেলোয়াড়কে বদলি করা যায়।”

এই ঘচনাকে ইংল্যান্ড কোচ থমাস টুচেলের পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। লিভরামেন্টো ডান ও বাম—দুই প্রান্তের ফুল-ব্যাক হিসেবেই খেলতে পারেন। তবে উরুর চোটের কারণে মরসুমের শেষ দুই মাস তিনি মাঠের বাইরে ছিলেন এবং অল্প কিছু ম্যাচ খেলে বিশ্বকাপে এসেছিলেন।

তিনি ফ্লোরিডায় নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ জয়ে দ্বিতীয়ার্ধে খেলেছিলেন। তবে কোস্টা রিকার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামেননি।

অন্যদিকে, ট্রেভোহ চালোবাহ এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৫ সালের জুনে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের ম্যাচে তাঁর অভিষেক হয়। একই বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের স্কোয়াডে থাকলেও তিনি কোনো ম্যাচে মাঠে নামেননি।গত মরসুমে তিনি প্রিমিয়ার লিগে ৩৪টি ম্যাচ খেলেছেন এবং তিনটি গোলও করেছেন।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 15

পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিলেন ব্যাটসম্যানরা। বলা ভাল দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত শতরানে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৮৮। পাড়িক্কল ১৩১ রানে অপরাজিত। এটি কেরিয়ারের প্রথম শতরান পাড়িক্কলের।

ক্রিকেটAug 15

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল

অবশেষে কাটল দীর্ঘ অপেক্ষা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই তিন নম্বরে নেমে শতরান করে ভারতীয় টেস্ট ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এলেন দেবদত্ত পাডিক্কাল। তাঁর দুরন্ত শতরানে দীর্ঘ ১৯টি টেস্টের খরা কাটল ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশনে।

অন্য খেলাAug 15

২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদির

ভারতের ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালের অলিম্পিকে দেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেশজুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে একটি বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা করলেন তিনি

ক্রিকেটAug 14

লক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  

গত কয়েকটি টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সিরিজ।  শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চোট আঘাত নিয়ে প্রশ্নে শুভমন গিল স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের মধ্যে যোগাযোগের কোনও ঘাটতি নেই।