Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভোজনিয়া, 'আপনাকে তো তা হলে কালটিভেট করতে হচ্ছে মশাই!" অভিষেকেই ইতিহাস কেপ ভার্দের, প্রথম ম্যাচে আটকে গেল স্পেনবর্ণবিদ্বেষ বিতর্কে বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অপসারণের দাবি জোড়া গোল করেও কেন ক্ষমা চাইলেন সুইডেনের ইয়াসিন আয়ারি তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন, উজ্জ্বল ইসাক-গিওকেরেসবদলি নেমেই নায়ক আইভরি কোস্টের মেসি, শেষ মুহূর্তের গোলে জয়দুইবার পিছিয়ে পড়েও ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু জাপানেরসাত গোল দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নিখুঁত জার্মানিব্রাজিলের মত দলের বিরুদ্ধে ডমিনেট করছে মরক্কো, এটা দেখা খুবই তৃপ্তির : করিম বেঞ্চারিফাট্র্যাজেডিকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে: আয়মেন হুসেইনের অবিশ্বাস্য উত্থানের গল্প ভোজনিয়া, 'আপনাকে তো তা হলে কালটিভেট করতে হচ্ছে মশাই!" অভিষেকেই ইতিহাস কেপ ভার্দের, প্রথম ম্যাচে আটকে গেল স্পেনবর্ণবিদ্বেষ বিতর্কে বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অপসারণের দাবি জোড়া গোল করেও কেন ক্ষমা চাইলেন সুইডেনের ইয়াসিন আয়ারি তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন, উজ্জ্বল ইসাক-গিওকেরেসবদলি নেমেই নায়ক আইভরি কোস্টের মেসি, শেষ মুহূর্তের গোলে জয়দুইবার পিছিয়ে পড়েও ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু জাপানেরসাত গোল দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নিখুঁত জার্মানিব্রাজিলের মত দলের বিরুদ্ধে ডমিনেট করছে মরক্কো, এটা দেখা খুবই তৃপ্তির : করিম বেঞ্চারিফাট্র্যাজেডিকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে: আয়মেন হুসেইনের অবিশ্বাস্য উত্থানের গল্প

অভিষেকেই ইতিহাস কেপ ভার্দের, প্রথম ম্যাচে আটকে গেল স্পেন

অবিশ্বাস্য ফল। বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের কাছে আটকে গেল বিশ্বের দুই নম্বর স্পেন। ম্যাচ গোলশূন্য ড্র। প্রায় সারাক্ষণ বলের দখল রেখেও, অজস্র পাস খেলেও গোলের মুখ খুলতে পারলেন না গাভিরা। পরে আধা ফিট ইয়ামলকে নামিয়েও কাজের কাজ হল না।

By AdminPublished Jun 15, 2026, 6:31 PM
ShareWhatsAppFacebookX
অভিষেকেই ইতিহাস কেপ ভার্দের, প্রথম ম্যাচে আটকে গেল স্পেন

অবিশ্বাস্য ফল। বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের কাছে আটকে গেল বিশ্বের দুই নম্বর স্পেন। ম্যাচ গোলশূন্য ড্র। প্রায় সারাক্ষণ বলের দখল রেখেও, অজস্র পাস খেলেও গোলের মুখ খুলতে পারলেন না গাভিরা। পরে আধা ফিট ইয়ামলকে নামিয়েও কাজের কাজ হল না। অন্যদিকে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট পেয়ে ইতিহাস তৈরি করল কেপ ভার্দে।

ম্যাচের শুরু থেকেই কেপ ভার্দের সুশৃঙ্খল ৪-৫-১ রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেতে হয়েছে স্পেনকে। বলের দখল নিজেদের কাছে রাখলেও আক্রমণের ফাইনাল থার্ডে কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করতে পারেনি স্প্যানিশরা।

কেপ ভার্দের পরিকল্পনা ছিল একেবারে স্পষ্ট। দুই প্রান্তে স্পেনের ফুল-ব্যাকদের কড়া নজরে রেখেছেন প্রতিপক্ষের উইড মিডফিল্ডাররা। ফলে উইং ধরে বাড়তি খেলোয়াড় তুলে আক্রমণ গড়ার সুযোগ খুব একটা পায়নি  স্পেন। উইং স্ট্রেচ আউট করে চ্যানেল ওপেন করতে ব্যার্থ হয়েছে তারা। ইয়ামালের মত ফুটবলাররা একটু বেশি হাফ স্পেসে চ্যানেল পেলে দলের সুবিধা হয়। এই হোম ওয়ার্ক করে এসেছিল কেপ ভার্দে।

অন্যদিকে, মাঝমাঠের তিন ফুটবলার অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে সেন্ট্রাল পাসিং লেন এবং হাফ-স্পেস বন্ধ করে রেখেছিল তারা। স্পেনের মিডফিল্ডাররা নিচে নেমে বল নিতে এলেই দ্রুত চাপ সৃষ্টি করছে কেপ ভার্দে। কাউন্টার প্রেস করার চেষ্টাও করেছে তারা। এর ফলে মাঝমাঠে স্পেনের স্বাভাবিক ছন্দ বারবার নষ্ট হয়েছে।

তবে স্পেনের আক্রমণে যে কয়েকটি ভালো মুহূর্ত তৈরি হয়েছে, তার নেপথ্যে ছিল দুটি গুরুত্বপূর্ণ কৌশল।

প্রথমত, উইংয়ে গতিশীল মুভমেন্ট। উইঙ্গার ও ফুল-ব্যাকদের সময়মতো বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে দৌড় কেপ ভার্দের রক্ষণে বিভ্রান্তি তৈরি করছে। এর ফলে একাধিকবার দুই বনাম দুই পরিস্থিতি গড়ে তুলতে পেরেছে স্পেন।

দ্বিতীয়ত, ফুল-ব্যকরা ক্রমাগত এটা করে গেছে। খুব দ্রুত ওপরে উঠে না গিয়ে তারা অপেক্ষা করছে, যাতে কেপ ভার্দের পাঁচজনের মিডফিল্ড লাইন থেকে একজন খেলোয়াড় প্রেস করতে বেরিয়ে আসে। সেই ফাঁকা জায়গাকে কাজে লাগিয়ে  ডাইগোনাল পাস এবং নিখুঁত রান দিয়ে দুই বনাম এক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে স্পেন। ধীরগতিতে বল ঘুরিয়ে সরাসরি রক্ষণ ভাঙার চেয়ে এই পদ্ধতিই বেশি কার্যকর বলে মনে করেছিল তারা। কিন্তু এই প্ল্যান বি ও সফল হয়নি।

সব মিলিয়ে, বলের দখলে স্পেন এগিয়ে থাকলেও কেপ ভার্দের সুসংগঠিত রক্ষণ তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। আর একটা ব্যাপার খুবই চোখে লাগল। অন্তত চার পাঁচটি শট করলেন স্প্যানিশরা। কিন্তু অধিকাংশই তিন কাঠির মধ্যে রাখতে পারলেন না। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষকও বেশ কয়েকবার হতাশ করলেন স্প্যানিশদের। ফলে প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তিষ্ট থাকতে হল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনকে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
মাঠেই মেজাজ হারিয়ে একী কাণ্ড করে বসলেন Vaibhav Suryavanshi? গায়ে হাত দিলেন খেলোয়াড়দের?সত্য জানুন
YouTube

মাঠেই মেজাজ হারিয়ে একী কাণ্ড করে বসলেন Vaibhav Suryavanshi? গায়ে হাত দিলেন খেলোয়াড়দের?সত্য জানুন

XtraTime Bangla

East Bengal ক্লাবের সবুজ ঘাসে প্রয়াত Rahul Banerjee-র শেষ সিনেমার বড় প্রচার হয়ে গেল! ছবিওয়ালা
YouTube

East Bengal ক্লাবের সবুজ ঘাসে প্রয়াত Rahul Banerjee-র শেষ সিনেমার বড় প্রচার হয়ে গেল! ছবিওয়ালা

XtraTime Bangla

USA-তে Iran ম্যাচের আগে একী অবস্থা? সরাসরি আপডেট দিলেন Xtratime-এর প্রতিনিধি Smarajit Banerjee
YouTube

USA-তে Iran ম্যাচের আগে একী অবস্থা? সরাসরি আপডেট দিলেন Xtratime-এর প্রতিনিধি Smarajit Banerjee

XtraTime Bangla

Messi ভক্ত হলেও Ronaldo-কেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেখতে চান ময়দানের প্রাক্তন ফুটবলাররা!
YouTube

Messi ভক্ত হলেও Ronaldo-কেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেখতে চান ময়দানের প্রাক্তন ফুটবলাররা!

XtraTime Bangla

Exclusive: আগের কমিটির উপর প্রতিশোধ নেব না! ISL কীভাবে খেলবে Mohammedan জানিয়ে দিলেন   Washim Akram
YouTube

Exclusive: আগের কমিটির উপর প্রতিশোধ নেব না! ISL কীভাবে খেলবে Mohammedan জানিয়ে দিলেন Washim Akram

XtraTime Bangla

Mohammedan দেনা মিটিয়ে এই বছরই ISL খেলবে! জানালেন নতুন সচিব Washim Akram
YouTube

Mohammedan দেনা মিটিয়ে এই বছরই ISL খেলবে! জানালেন নতুন সচিব Washim Akram

XtraTime Bangla

কলকাতার এই FIFA গলিতে না এলে আপনার ফুটবল বিশ্বকাপ শুরুই হবে না! Google Map-এ সার্চ করলেই পাবেন
YouTube

কলকাতার এই FIFA গলিতে না এলে আপনার ফুটবল বিশ্বকাপ শুরুই হবে না! Google Map-এ সার্চ করলেই পাবেন

XtraTime Bangla

Germany-র বিরুদ্ধে গোল করে নতুন ইতিহাস Curacao-র! গোলদাতা Livano সহ গোটা দলকে চিনুন
YouTube

Germany-র বিরুদ্ধে গোল করে নতুন ইতিহাস Curacao-র! গোলদাতা Livano সহ গোটা দলকে চিনুন

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 15

অভিষেকেই ইতিহাস কেপ ভার্দের, প্রথম ম্যাচে আটকে গেল স্পেন

অবিশ্বাস্য ফল। বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের কাছে আটকে গেল বিশ্বের দুই নম্বর স্পেন। ম্যাচ গোলশূন্য ড্র। প্রায় সারাক্ষণ বলের দখল রেখেও, অজস্র পাস খেলেও গোলের মুখ খুলতে পারলেন না গাভিরা। পরে আধা ফিট ইয়ামলকে নামিয়েও কাজের কাজ হল না।

বিশ্বকাপের খবরJun 15

বর্ণবিদ্বেষ বিতর্কে বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অপসারণের দাবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দায়িত্বে থাকা এক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছে বর্ণবাদ ও বৈষম্যবিরোধী পর্যবেক্ষক সংস্থা ফেয়ার (Fare Network)। সংস্থাটির অভিযোগ, অস্ট্রেলিয়ার VAR কর্মকর্তা শন ইভান্স সম্প্রচারিত ভিডিওতে এমন একটি হাতের ইঙ্গিত করেছেন, যা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

বিশ্বকাপের খবরJun 15

জোড়া গোল করেও কেন ক্ষমা চাইলেন সুইডেনের ইয়াসিন আয়ারি

বল জালে জড়ানোর পর সাধারণত তরুণ খেলোয়াড়দের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা থাকলেও, আয়ারি ভিন্ন পথ বেছে নেন। তিনি দুই হাত উঁচু করে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করেন এবং পরে সিজদায় (সুজুদ) লুটিয়ে পড়েন।

বিশ্বকাপের খবরJun 15

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন, উজ্জ্বল ইসাক-গিওকেরেস

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এফ’-এ দুর্দান্ত শুরু করল সুইডেন। তিউনিসিয়ার বিপক্ষে একতরফা ম্যাচে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে গ্রাহাম পটারের দল। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলের দুই তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস।