Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন লিভরামেন্টো, সুযোগ পেলেন চালোবাহপ্রথম ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার হিসাবে বিশ্বকাপে গোল করলেন উরুগুয়ের আরাউহো অভিনব স্টেডিয়ামে, কঠোর নিরাপত্তায়, থমথমে পরিবেশে বিশ্বকাপের ম্যাচে ইরানএশিয়ান রৌপ্যজয়ী হারমিলানকে পিছনে ফেলে সোনা জিতলেন সঞ্জীবনী, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-১১-এ বাংলার দাপট বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ থেকে অস্ট্রেলিয়ান রেফারিকে মুক্তি দিল ফিফা  উজ্জীবিত মিশরের কাছে পয়েন্ট খোয়ালো বেলজিয়াম ভোজনিয়া, 'আপনাকে তো তা হলে কালটিভেট করতে হচ্ছে মশাই!" অভিষেকেই ইতিহাস কেপ ভার্দের, প্রথম ম্যাচে আটকে গেল স্পেনবর্ণবিদ্বেষ বিতর্কে বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অপসারণের দাবি জোড়া গোল করেও কেন ক্ষমা চাইলেন সুইডেনের ইয়াসিন আয়ারি ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন লিভরামেন্টো, সুযোগ পেলেন চালোবাহপ্রথম ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার হিসাবে বিশ্বকাপে গোল করলেন উরুগুয়ের আরাউহো অভিনব স্টেডিয়ামে, কঠোর নিরাপত্তায়, থমথমে পরিবেশে বিশ্বকাপের ম্যাচে ইরানএশিয়ান রৌপ্যজয়ী হারমিলানকে পিছনে ফেলে সোনা জিতলেন সঞ্জীবনী, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-১১-এ বাংলার দাপট বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ থেকে অস্ট্রেলিয়ান রেফারিকে মুক্তি দিল ফিফা  উজ্জীবিত মিশরের কাছে পয়েন্ট খোয়ালো বেলজিয়াম ভোজনিয়া, 'আপনাকে তো তা হলে কালটিভেট করতে হচ্ছে মশাই!" অভিষেকেই ইতিহাস কেপ ভার্দের, প্রথম ম্যাচে আটকে গেল স্পেনবর্ণবিদ্বেষ বিতর্কে বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অপসারণের দাবি জোড়া গোল করেও কেন ক্ষমা চাইলেন সুইডেনের ইয়াসিন আয়ারি

অভিনব স্টেডিয়ামে, কঠোর নিরাপত্তায়, থমথমে পরিবেশে বিশ্বকাপের ম্যাচে ইরান

বিশ্বকাপে অভিযান শুরু করল ইরান। নিউজিল্যান্ডের সঙ্গে দুবার পিছিয়ে পড়েও দারুনভাবে ফিরে এসে ম্যাচ ২-২ করে দেয় তারা। মাঠের মধ্যে যেমন লড়াই করল বাইরে বাইরেও তাদের লড়াই চলছে। খুবই গুমোট ও থমথমে পরিবেশে ম্যাচ খেলল ইরান। গোটা শহর, গোটা স্টেডিয়ামের পরিবেশ রীতিমত চাপা উত্তেজনার।

By AdminPublished Jun 16, 2026, 11:38 AM
ShareWhatsAppFacebookX
অভিনব স্টেডিয়ামে, কঠোর নিরাপত্তায়, থমথমে পরিবেশে বিশ্বকাপের ম্যাচে ইরান

স্মরজিৎ ব্যানার্জি, ইঙ্গলেউড

বিশ্বকাপে অভিযান শুরু করল ইরান। নিউজিল্যান্ডের সঙ্গে দুবার পিছিয়ে পড়েও দারুনভাবে ফিরে এসে ম্যাচ ২-২ করে দেয় তারা। মাঠের মধ্যে যেমন লড়াই করল বাইরে বাইরেও তাদের লড়াই চলছে। খুবই গুমোট ও থমথমে পরিবেশে ম্যাচ খেলল ইরান। গোটা শহর, গোটা স্টেডিয়ামের পরিবেশ রীতিমত চাপা উত্তেজনার।

বিশ্বকাপের এই স্টেডিয়ামটি, অর্থাৎ লস এঞ্জেলসের সোফাই স্টেডিয়াম ছিল সত্যিই বিশ্ব কে চমকে দেওয়ার মতোই। শহর থেকে মাঠে পৌঁছানোও বেশ সহজ। মেট্রোতে তিনবার লাইন বদলাতে হলেও প্রতিটি স্টেশনে স্বেচ্ছাসেবকেরা পথ দেখিয়ে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত এয়ারপোর্ট স্টেশনে নেমে শাটল বাসে সরাসরি স্টেডিয়ামে পৌঁছনো যায়। পুরো যাত্রার খরচ পড়েছে মাত্র ৬ ডলার।

স্টেডিয়ামের নকশাও ছিল নজরকাড়া। গ্রাউন্ড লেভেল কার্যত তিনতলা সমান, তার উপরে আরও দু'তলা এবং মাটির নীচে রয়েছে আরও দু'টি স্তর। অর্থাৎ মাঠটি মাটির দু'তলা নীচে অবস্থিত। বিমানবন্দর সংলগ্ন হওয়ায় খুব উঁচু স্টেডিয়াম তৈরি করা সম্ভব নয়, তাই বিশাল গর্ত খুঁড়ে এই অভিনব স্থাপত্য তৈরি করা হয়েছে।

গ্যালারিতে ইরানের সমর্থকদের উপস্থিতিই ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি প্রচুর মেক্সিকান সমর্থকও দেখা গিয়েছে। লস অ্যাঞ্জেলেস মেক্সিকোর কাছাকাছি হওয়ায় সেখানে বড় মেক্সিকান সম্প্রদায়ের বাস, আর তাঁদের অনেকেই ইরানের পক্ষেই গলা ফাটাচ্ছিলেন।

স্টেডিয়াম চত্বরে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নিরাপত্তা পরীক্ষা খুব একটা কঠোর নয়। দর্শকদের স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে হয়েছে, সিল করা জলের বোতল নিয়ে ঢোকার অনুমতি ছিল। সিগারেট ও লাইটার নেওয়া গেলেও স্টেডিয়ামের ভিতরে ধূমপান নিষিদ্ধ।

ইরানের সমর্থকদের বেশিরভাগই ছিলেন প্রবাসী। কেউ আমেরিকায় বসবাস করেন, কেউ বা কানাডার মতো অন্য দেশের নাগরিক। ভিসা জটিলতা এবং বর্তমান পরিস্থিতির কারণে ইরান থেকে সরাসরি সমর্থকদের উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে।

আরও একটি বিষয় নজর কেড়েছে। গ্যালারিতে অনেক ইরানি সমর্থকের হাতে যে পতাকা ছিল, সেটি বর্তমান ইরানের জাতীয় পতাকা নয়; বরং ইসলামি বিপ্লবের আগের ইরানের পতাকা। প্রবাসী ইরানিদের একাংশ এখনও সেই পতাকাকেই নিজেদের পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন।

স্টেডিয়ামে প্রবেশের আগে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভও চোখে পড়েছে। ভারত থেকে খেলা দেখতে এসেছেন শুনে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি ইরানকে সমর্থন করছিলেন জেনে ইরানি সমর্থকেরা বলেন, "আমরা সবাই এশিয়ার মানুষ, তাই একে অপরের পাশে থাকা উচিত।" এই আন্তরিকতাই তাঁর বিশ্বকাপ সফরের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
কলকাতায় BRAZIL vs ARGENTINA সমর্থকদের মধ্যে তুমুল গন্ডগোল! একী হল? FIFA World Cup 2026
YouTube

কলকাতায় BRAZIL vs ARGENTINA সমর্থকদের মধ্যে তুমুল গন্ডগোল! একী হল? FIFA World Cup 2026

XtraTime Bangla

Spain-কে রুখে দেওয়া Vozinha-র থেকে ৩-৪ গুণ দাম বেশি পান Gurpreet-Vishal-রা! জানেন?
YouTube

Spain-কে রুখে দেওয়া Vozinha-র থেকে ৩-৪ গুণ দাম বেশি পান Gurpreet-Vishal-রা! জানেন?

XtraTime Bangla

Mohun Bagan, East Bengal, Mohammedan ক্লাবকে আরও বেশি বাঙালি ফুটবলার খেলানোর নির্দেশ ক্রীড়ামন্ত্রীর
YouTube

Mohun Bagan, East Bengal, Mohammedan ক্লাবকে আরও বেশি বাঙালি ফুটবলার খেলানোর নির্দেশ ক্রীড়ামন্ত্রীর

XtraTime Bangla

Kolkata Knight Riders-এ কেন পশ্চিমবাংলার ছেলে খেলবে না?  প্রশ্ন তুললেন ক্রীড়ামন্ত্রী
YouTube

Kolkata Knight Riders-এ কেন পশ্চিমবাংলার ছেলে খেলবে না? প্রশ্ন তুললেন ক্রীড়ামন্ত্রী

XtraTime Bangla

Iran-এর ম্যাচ শেষ হতেই কোচ-ফুটবলারদের দেশ ছাড়ার নির্দেশ আমেরিকার ! বিশ্বকাপে অমানবিক USA
YouTube

Iran-এর ম্যাচ শেষ হতেই কোচ-ফুটবলারদের দেশ ছাড়ার নির্দেশ আমেরিকার ! বিশ্বকাপে অমানবিক USA

XtraTime Bangla

Messi হঠাৎ বদলে গেলেন। হয়ে উঠলেন টিম লিডার। তার সঙ্গে মারাদোনার সম্পর্ক কোথায়? Story By Anilava
YouTube

Messi হঠাৎ বদলে গেলেন। হয়ে উঠলেন টিম লিডার। তার সঙ্গে মারাদোনার সম্পর্ক কোথায়? Story By Anilava

XtraTime Bangla

মাটির দুতলা নিচে মাঠ! Iran ম্যাচের অদ্ভুত অভিজ্ঞতা  জানালেন Xtratime-এর প্রতিনিধি Smarajit Banerjee
YouTube

মাটির দুতলা নিচে মাঠ! Iran ম্যাচের অদ্ভুত অভিজ্ঞতা জানালেন Xtratime-এর প্রতিনিধি Smarajit Banerjee

XtraTime Bangla

গু*লি লাগলো Mohun Bagan ফুটবলারের! মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ ফুটবলার
YouTube

গু*লি লাগলো Mohun Bagan ফুটবলারের! মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ ফুটবলার

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 16

ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন লিভরামেন্টো, সুযোগ পেলেন চালোবাহ

বিশ্বকাপের প্রথম ম্যাচের ঠিক আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার টিনো লিভরামেন্টো চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহকে দলে ডাকা হয়েছে।

বিশ্বকাপের খবরJun 16

প্রথম ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার হিসাবে বিশ্বকাপে গোল করলেন উরুগুয়ের আরাউহো

সৌদি আরবের বিরুদ্ধে উরুগুয়ের হয়ে বিশ্বকাপের ম্যাচে গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। তবে শুধু তাঁর পারফরম্যান্সই নয়, ভারতের সঙ্গে সম্ভাব্য পারিবারিক যোগসূত্রও ফুটবলপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে। জানা যাচ্ছে, আরাউহোর পরিবারের শিকড় গোয়ার লৌতোলিম (Loutolim) গ্রামে প্রোথিত থাকতে পারে।

বিশ্বকাপের খবরJun 16

অভিনব স্টেডিয়ামে, কঠোর নিরাপত্তায়, থমথমে পরিবেশে বিশ্বকাপের ম্যাচে ইরান

বিশ্বকাপে অভিযান শুরু করল ইরান। নিউজিল্যান্ডের সঙ্গে দুবার পিছিয়ে পড়েও দারুনভাবে ফিরে এসে ম্যাচ ২-২ করে দেয় তারা। মাঠের মধ্যে যেমন লড়াই করল বাইরে বাইরেও তাদের লড়াই চলছে। খুবই গুমোট ও থমথমে পরিবেশে ম্যাচ খেলল ইরান। গোটা শহর, গোটা স্টেডিয়ামের পরিবেশ রীতিমত চাপা উত্তেজনার।

অন্য খেলাJun 16

এশিয়ান রৌপ্যজয়ী হারমিলানকে পিছনে ফেলে সোনা জিতলেন সঞ্জীবনী, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-১১-এ বাংলার দাপট

ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ নং ১১-এ দেশের বিভিন্ন প্রান্তের অ্যাথলেটদের অংশগ্রহণে জমে উঠেছিল। তবে দিনের শেষে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বাংলার অ্যাথলিটরা। ট্র্যাক ও ফিল্ড—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলা মোট আটটি স্বর্ণপদক জিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে