Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয় ডুরান্ড ডার্বি মোহনবাগানের,  সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ মেরুনকমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, মাথায় বড় আঘাত পেলেন ইংল্যান্ডের জিমন্যাস্টকমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, পুরুষদের প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ঝন্ডু কুমারঅক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয় ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেবপ্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয় ডুরান্ড ডার্বি মোহনবাগানের,  সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ মেরুনকমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, মাথায় বড় আঘাত পেলেন ইংল্যান্ডের জিমন্যাস্টকমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, পুরুষদের প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ঝন্ডু কুমারঅক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ ফিডের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন বিশ্বনাথন আনন্দ কমনওয়েলথ গেমস ২০২৬: ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ, এস১৩ ফ্রিস্টাইল ফাইনালে দুই ভারতীয় ক্লপের স্পষ্ট বার্তা: পরিবারকে বিরক্ত করলে জার্মানির কোচের পদ ছেড়ে দেবপ্যানোসের অভিষেক, হাবাসের নতুন চ্যালেঞ্জ, ডার্বির আগে তাল ঠুকছেন দুই কোচই

অবহেলিত, উপেক্ষিত মৌমিতা জানেন না, আর কতদিন বাংলার প্রতিনিধিত্ব করতে পারবেন

লিখেছেন Adminপ্রকাশিত Jun 11, 2026, 12:16 AM
ShareWhatsAppFacebookX
অবহেলিত, উপেক্ষিত মৌমিতা জানেন না, আর কতদিন বাংলার প্রতিনিধিত্ব করতে পারবেন

শুধু নিজের বাংলাকে ভালবাসেন বলে, অন্তরের টানের জন্যই বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে নামতে পারছেন না। তবে তিনি জানেন না, এত উপেক্ষা, এত অবিচার সহ্য করে আর কতদিন বাংলার প্রতিনিধিত্ব করতে পারবেন। কথাগুলো বলার সময় অ্যথলিট মৌমিতা মন্ডলকে প্রচণ্ড অভিমানী মনে হল।

তাঁর সাফল্য? ধারে কাছে অনেকেই নেই। এখনও পর্যন্ত বিভিন্ন গেমসে বাংলাকে ৩১টি পদক এনে দিয়েছেন। তাঁর ইন্ডিয়া র্যঙ্কিং দুই। তবু বাংলা তাঁর দিকে ফিরে তাকায়নি, আক্ষেপ মৌমিতার।

হুগলির জিরাটের মেয়ে অনেক দিনই ভিন রাজ্যে প্রস্তুতি নিচ্ছেন। আগে ছিলেন ভুবনেশ্বরে। এখন মুম্বইয়ে। কেন, বাংলা ছেড়ে অন্য রাজ্যে গিয়ে ট্রেনিং কেন? প্রচণ্ড হতাশার সঙ্গে মৌমিতা জানান, “কী করব, বাংলায় যে কোনও সুযোগ সুবিধাই পাই না।“ গোটা বছরে হয়ত মাত্র সপ্তাহ খানেক বাড়িতে থাকার, বংলায় আসার সুযোগ পান। তবু যখন কোনও প্রতিযোগিতায় নামেন, তখন বাংলারই প্রতিনিধিত্ব করেন।

WhatsApp Image 2026-06-08 at 9.39.13 PM (1).jpeg

রাখঢাক না করেই মৌমিতা সরব, “বাংলাকে এত পদক দিলাম, অথচ কিছুই যে পাই না বাংলা থেকে! প্রাপ্য টাকাও পাই না। পদক জেতার পর অ্যাসোসিয়েশন থেকে পাঁচ হাজার টাকা দিয়েছিল ঠিকই, কিন্তু সরকারের থেকে প্রাপ্য কোনও টাকা পাইনি। যখন দেখি অন্য রাজ্যে পদক জেতার জন্য এক লাখ টাকা বা ৭০-৮০ হাজার টাকা পাচ্ছে তখন তো খারাপ লাগেই!”

মৌমিতা আক্ষেপ করছিলেন, ছোট খেলায় তো বেশি অর্থ নেই! সেখানেও যদি বঞ্চিত হতে হয়, কার আর ভাল লাগে! বঞ্চনা, উপেক্ষা সত্ত্বেও এখনও বাংলাকে ছাড়েননি, তবে অভিমানী মৌমিতার কথায়, “প্রত্যেকটা প্রতিযোগিতার আগে মনে হয়, কী হবে বাংলার হয়ে নেমে? জানি না কতদিন থাকতে পারব। জানি না কবে বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে নামতে হবে!”

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটJul 25

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সতীর্থদের দুর্দান্ত মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জিতে বেজায় খুশি শ্রেয়স আইয়ার। তিনি দলের ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিলেন। তিনি বলেন ক্রিকেটারদের অ্যাটিচিউডই এভাবে সহজে সিরিজ জেতালো। প্রত্যেকের ভয়ডরহীন ক্রিকেটের দারুণ প্রশংসা করেন অধিনায়ক।

ফুটবলJul 25

হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয়

ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। আর ম্যাচের পর দুই কোচের দুই রকম মত। ইস্টবেঙ্গল কোচ হাবাস বলছেন, দলের খেলায় খিশি, কিন্তু ফলে অখুশি। অন্যদিকে মোহনবাগানের গ্রিক কোচ পানোস বলছেন, ফলাফলে খুশি কিন্তু দলের খেলায় অখুশি।

ফুটবলJul 25

ডুরান্ড ডার্বি মোহনবাগানের,  সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারাল সবুজ মেরুন

নিষ্প্রাণ ডার্বিতে জয় মোহনবাগানের। সাহাল আব্দুল সামাদের গোলে ১-০ ব্যবধানে জয় সবুজ মেরুনের। বিদেশিরা পরে নামলেন ঠিকই কিন্তু দুদলই প্রথম একাদশ সাজিয়েছিল নিখাদ ভারতীয় ফুটবলারদের নিয়েই। গোটা প্রথমার্ধই উত্তাপহীন ম্যাচ।

অন্য খেলাJul 25

কমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, মাথায় বড় আঘাত পেলেন ইংল্যান্ডের জিমন্যাস্ট

চোট পাওয়ার সঙ্গে লঙ্গেই ফ্লোরে তাঁর চিকিৎসা করা হয়, তারপর স্ট্রেচার এনে তাঁকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে যেভাবে চিকিরসার ব্যবস্থা করা হয়েছে, তাতে তারা খুশি। ধন্যবাদও জানিয়েছেন।