শেষ পর্যন্ত অস্কার ব্রুজোকে ধরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল! রায়ান উইলিয়ামস টার্গেট! কেবিন সিবিল্লে থাকছেন?
শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে থেকে যেতে পারেন অস্কার ব্রুজো!
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে থেকে যেতে পারেন অস্কার ব্রুজো! মিগুয়েলকে হারিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রীতিমত সতর্ক এবং অস্কার ব্রুজোর সঙ্গে আরেক পর্ব কথা শুরু হয়েছে এবং যা শোনা যাচ্ছে আগের পরিকল্পনা অনুযায়ীই ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছেন অস্কার।
এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। কেভিন সিবিল্লেকে ধরে রাখার জন্য সর্বোচ্চ পর্যায় ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল। এবং কেভিন সিবিল্লের জন্য দীর্ঘমেয়াদি (multiple year) চুক্তির প্যাকেজও রেখেছে তারা। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে বিক্রম প্রতাপ সিং-এর কাছেও অফার রয়েছে ইস্টবেঙ্গলে আসার। এবং তার সঙ্গে শোনা যাচ্ছে একজন তরুণ ভারতীয় রাইট ব্যাকও খুঁজছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।
তবে দলবদলের বাজারে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটি হল সদ্য জাতীয় দলে অভিষেক করা ইন্ডিয়ান অরিজিন রায়ান উইলিয়ামসের জন্য ইতিবাচক ইস্টবেঙ্গল। রায়ানের জন্য বেঙ্গালুরু যে পর্যায়ে ট্রান্সফার ফি চাইছে সেটার জন্য ইস্টবেঙ্গল আলোচনায় বসতে রাজি বলে শোনা যাচ্ছে।
তবে ট্রান্সফার মার্কেট বরাবরই আনপ্রেডিক্টেবল, কিন্তু ইস্টবেঙ্গল এই আনপ্রেডিক্টেবল কেই প্রেডিক্টেবল করতে চাইছে। মিগুয়েল কে হারিয়ে ইস্টবেঙ্গল যেন ক্ষুদার্ত বাঘ!








