Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অভিষেকেই দুই বা তার বেশি গোল, অনন্য রেকর্ড বিশ্বকাপেও অব্যাহত রাখলেন আর্লিং হালান্ড দক্ষিণ কোরিয়ার অনুশীলনে উড়ে এল ড্রোন, বিশ্বকাপে রীতিমত চাঞ্চল্যবিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কারহাইতির বিরুদ্ধে নামার আগে সৎভাবে আত্মসমালোচনার ডাক ব্রাজিল তারকা দানিলোরকেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা অনুমোদনথিয়েরি অঁরির কড়া সমালোচনা: ‘রোনালদো পর্তুগালকে আরও দুর্বল করে তুলছে’ বড় ধাক্কা ইরানের, বেলজিয়াম ম্যাচের আগে মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবিঅ্যাসিড আক্রান্ত উইসা-ই হয়ে গেলেন পর্তুগালের পথের কাঁটা! কঙ্গোর নতুন নায়কের লড়াই চোখে জল আনবেউজ্জীবিত কঙ্গোর কাছে আটকে গেল পর্তুগাল, প্রত্যাশা পূরণে ব্যর্থ রোনাল্ডোরাবিশ্বকাপে প্রথম পাকিস্তানি বংশোদ্ভুত ফুটবলার, ইতিহাস গড়লেন জিদান ইকবালঅভিষেকেই দুই বা তার বেশি গোল, অনন্য রেকর্ড বিশ্বকাপেও অব্যাহত রাখলেন আর্লিং হালান্ড দক্ষিণ কোরিয়ার অনুশীলনে উড়ে এল ড্রোন, বিশ্বকাপে রীতিমত চাঞ্চল্যবিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কারহাইতির বিরুদ্ধে নামার আগে সৎভাবে আত্মসমালোচনার ডাক ব্রাজিল তারকা দানিলোরকেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা অনুমোদনথিয়েরি অঁরির কড়া সমালোচনা: ‘রোনালদো পর্তুগালকে আরও দুর্বল করে তুলছে’ বড় ধাক্কা ইরানের, বেলজিয়াম ম্যাচের আগে মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবিঅ্যাসিড আক্রান্ত উইসা-ই হয়ে গেলেন পর্তুগালের পথের কাঁটা! কঙ্গোর নতুন নায়কের লড়াই চোখে জল আনবেউজ্জীবিত কঙ্গোর কাছে আটকে গেল পর্তুগাল, প্রত্যাশা পূরণে ব্যর্থ রোনাল্ডোরাবিশ্বকাপে প্রথম পাকিস্তানি বংশোদ্ভুত ফুটবলার, ইতিহাস গড়লেন জিদান ইকবাল

বিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কার

বিশ্বকাপের মঞ্চেও এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের দাপট! হ্যারি কেন, মাইকেল অলিজে এবং লুইস দিয়াজ—তিনজনই নিজেদের নিজ নিজ দেশের হয়ে প্রথম ম্যাচেই জিতে নিয়েছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার।

By AdminPublished Jun 18, 2026, 11:37 AM
ShareWhatsAppFacebookX
বিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কার

বিশ্বকাপের মঞ্চেও এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের দাপট! হ্যারি কেন, মাইকেল অলিজে এবং লুইস দিয়াজ—তিনজনই নিজেদের নিজ নিজ দেশের হয়ে প্রথম ম্যাচেই জিতে নিয়েছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার।

ক্লাব ফুটবলে এক ঐতিহাসিক মরশুম কাটিয়ে বিশ্বকাপে এসেছিলেন এই তিন তারকা। বায়ার্ন মিউনিখের জার্সিতে কেন, অলিসে ও দিয়াজ মিলে গোল এবং অ্যাসিস্ট করেছেন  অবিশ্বাস্য ১৭০টি।  আন্তর্জাতিক ফুটবলে এসে তাঁদের সেই দুরন্ত ফর্ম যে একটুও কমেনি, তা স্পষ্ট হয়ে গেল গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলোতেই।

 এই আধিপত্যের শুরুটা করেন ফ্রান্সের সৃজনশীল মিডফিল্ডার মাইকেল অলিজে। সেনেগালের বিরুদ্ধে ম্যাচে পুরো খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেন তিনি। দুর্দান্তভাবে গোটা মাকে দেখা, নিখুঁত পাসিং এবং একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অলিসে।

তাঁকে টেক্কা দিতে পিছিয়ে থাকেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম ম্যাচে দুই গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন তিনি। নিজের অসাধারণ ফিনিশিং ও নেতৃত্বের জোরে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই।

এরপর বায়ার্নের এই ‘হ্যাটট্রিক’ সম্পূর্ণ করেন কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াজ। উজবেকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে প্রতিপক্ষ রক্ষণকে কার্যত ছিন্নভিন্ন করে দেন ‘লুচো’। ম্যাচ শেষে তাঁর হাতেও ওঠে ‘ম্যান অব দ্য ম্যাচ’ সম্মান।

আন্তর্জাতিক মঞ্চে তাঁরা তিনজন তিনটি ভিন্ন দেশের জার্সি গায়ে খেললেও, মিউনিখে গড়ে ওঠা বোঝাপড়া এবং বিশ্বমানের ফুটবলীয় মানসিকতার ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাঁদের পারফরম্যান্সে। তিনটি ম্যাচ, তিনটি দেশ এবং তিনটি ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার—বায়ার্ন মিউনিখের আক্রমণভাগ যেন বিশ্বকাপের মঞ্চেও নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে চলেছে।

বিশ্বকাপের প্রথম রাউন্ড যদি কোনও ইঙ্গিত দিয়ে থাকে, তবে তা একটাই—হ্যারি কেন, মাইকেল অলিজে ও লুইস দিয়াজ শুধু বিশ্বকাপে অংশ নিতে আসেননি, তাঁরা এসেছেন বিশ্বমঞ্চে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
শেষপর্যন্ত Oscar Bruzon কে ধরে রাখতে চাইছে East Bengal! Rayan Williams Target| Kevin Sibille থাকছেন?
YouTube

শেষপর্যন্ত Oscar Bruzon কে ধরে রাখতে চাইছে East Bengal! Rayan Williams Target| Kevin Sibille থাকছেন?

XtraTime Bangla

প্রায় ৭ ঘণ্টা পুলিশি জেরার পর আমেরিকার মাঠে নেমে গোল করলেন ইরাকি ফুটবলার! বিস্তারিত জানুন
YouTube

প্রায় ৭ ঘণ্টা পুলিশি জেরার পর আমেরিকার মাঠে নেমে গোল করলেন ইরাকি ফুটবলার! বিস্তারিত জানুন

XtraTime Bangla

জল-মুড়ি খেয়ে ফেডারেশনের এলিট লিগে জায়গা করে নিলেন জঙ্গলমহলের ফুটবলাররা!ভারতীয় ফুটবলের করুণ দৃশ্য
YouTube

জল-মুড়ি খেয়ে ফেডারেশনের এলিট লিগে জায়গা করে নিলেন জঙ্গলমহলের ফুটবলাররা!ভারতীয় ফুটবলের করুণ দৃশ্য

XtraTime Bangla

East Bengal এর ডার্বির নায়ক এবার Mohun Bagan-এ! কী বলছেন Rahul Bheke? কার ফিশ কার ফাঁসে
YouTube

East Bengal এর ডার্বির নায়ক এবার Mohun Bagan-এ! কী বলছেন Rahul Bheke? কার ফিশ কার ফাঁসে

XtraTime Bangla

Portugal  এর মত দুর্ধর্ষ দল কী কারণে আটকে গেল DR Congoর কাছে? Ronaldo কেন বোতল বন্দী? Match Analysis
YouTube

Portugal এর মত দুর্ধর্ষ দল কী কারণে আটকে গেল DR Congoর কাছে? Ronaldo কেন বোতল বন্দী? Match Analysis

XtraTime Bangla

অ্যাসিড আক্রমণে প্রায় অন্ধ হয়ে যাওয়া Wissa-ই হয়ে গেল Portugal এর পথের কাঁটা
YouTube

অ্যাসিড আক্রমণে প্রায় অন্ধ হয়ে যাওয়া Wissa-ই হয়ে গেল Portugal এর পথের কাঁটা

XtraTime Bangla

বিশ্বকাপে অঘটন! Congo-র বিরুদ্ধে একী করলেন Ronaldo? বড় ধাক্কা খেল Portugal
YouTube

বিশ্বকাপে অঘটন! Congo-র বিরুদ্ধে একী করলেন Ronaldo? বড় ধাক্কা খেল Portugal

XtraTime Bangla

Messi ম্যাজিক না স্কালোনির মাহাত্ম্য! Xtra Time-এ হ্যাটট্রিক ম্যাচের Analyst Sanjay Sen
YouTube

Messi ম্যাজিক না স্কালোনির মাহাত্ম্য! Xtra Time-এ হ্যাটট্রিক ম্যাচের Analyst Sanjay Sen

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 18

অভিষেকেই দুই বা তার বেশি গোল, অনন্য রেকর্ড বিশ্বকাপেও অব্যাহত রাখলেন আর্লিং হালান্ড

প্রথম মঞ্চেই ইতিহাস গড়ার অভ্যাস বহুদিনের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে হ্যাটট্রিক, Borussia Dortmund-এর হয়ে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক, Premier League-এ প্রথম ম্যাচে জোড়া গোল, আর এবার বিশ্বকাপ অভিষেকেও ব্রেস।

বিশ্বকাপের খবরJun 18

দক্ষিণ কোরিয়ার অনুশীলনে উড়ে এল ড্রোন, বিশ্বকাপে রীতিমত চাঞ্চল্য

বিশ্বকাপে মেক্সিকো ম্যাচের আগে প্রস্তুতি নিচ্ছিল দক্ষিণ কোরিয়া। ঠিক সেই সময়ই তাদের অনুশীলন মাঠের কাছে উড়ে আসে একটি ড্রোন। পরে সেটিকে শনাক্ত করে নামিয়ে আনে মেক্সিকোর সামরিক বাহিনী। এক মেক্সিকান ফেডারেল এজেন্টের দাবি, সামরিক বাহিনী অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দলের শিবিরের কাছাকাছি থাকা একটি ‘নিবন্ধনবিহীন ড্রোন’ চিহ্নিত করে এবং সেটিকে ‘নিষ্ক্রিয়’ করে দেয়।

বিশ্বকাপের খবরJun 18

বিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কার

বিশ্বকাপের মঞ্চেও এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের দাপট! হ্যারি কেন, মাইকেল অলিজে এবং লুইস দিয়াজ—তিনজনই নিজেদের নিজ নিজ দেশের হয়ে প্রথম ম্যাচেই জিতে নিয়েছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার।

বিশ্বকাপের খবরJun 18

হাইতির বিরুদ্ধে নামার আগে সৎভাবে আত্মসমালোচনার ডাক ব্রাজিল তারকা দানিলোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে হতাশাজনক ড্রয়ের পর নিজেদের ভুলত্রুটি নিয়ে সৎ আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। শুক্রবার গ্রুপ সি-তে ভারতীয় সময় শনিবার ভোরে হাইতির বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিল  শিবিরে বাড়ছে চাপ, কারণ এই ম্যাচেও জয় না পেলে নকআউটের রাস্তা আরও কঠিন হয়ে উঠতে পারে।