আবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে সম্ভবত ফিরছেন রোহিত শর্মা
রোহিত শর্মার ফ্যানেরা খুশি হতে পারেন এটা জেনে যে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরতে পারেন রোহিত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খুব খারাপ সময় যাওয়ার পর আবার তাঁদের সফলতম অধিনায়কের হাতেই দায়িত্ব তুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি।

ছবি সৌজন্য মুম্বই ইন্ডিয়ান্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
রোহিত শর্মার ফ্যানেরা খুশি হতে পারেন এটা জেনে যে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরতে পারেন রোহিত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খুব খারাপ সময় যাওয়ার পর আবার তাঁদের সফলতম অধিনায়কের হাতেই দায়িত্ব তুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি।
রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নিজেকে আইপিএলের সফলতম অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। কিন্তু ২০২৪-এ হার্দিক পাণ্ডিয়া যখন গুজরাট টাইটানস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন, তখন তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়।
ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্তে বড় বিতর্ক তৈরি হয়। প্রশ্ন ওঠে কীভাবে এত সফল একজন অধিনায়ককে সরিয়ে দেওয়া যায়। ২০২৪-এ খুব খারাপ ফল করে মুম্বই। শেষ করে সবার শেষে। ২০২৫-এ প্লে অফে ফিরলেও ২০২০-র পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স।
এবার যখন ঠিক হয় নেতৃত্ব বদলানো হবে, তখন রোহিতের নাম উঠে আসে। তবে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাও ছিলেন দৌড়ে। কিন্তু রোহিতের অভিজ্ঞতা ও ট্র্যাক রেকর্ডকে গুরুত্ব দিয়ে তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার ব্যাপারে এক রকম মনস্থির করেই ফেলেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।
এরপর আর একটা প্রশ্ন উঠে আসে, তাহলে কী করবেন হার্দিক পাণ্ডিয়া তিনি সম্ভবত অন্য দলে যাচ্ছেন। আলোচনায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও রাজস্থান রয়্যালস।








