Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
 হতাশার হার কিছুতেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ, হাবাসের প্রশংসনীয় ট্যাকটিক্সে অবাক আল শর্তা কোচ◆অজস্র সুযোগ নষ্টের খেসারত, এসিএল টু-তে ইরাকের আল শর্তার কাছে হেরেই গেল ইস্টবেঙ্গল◆জয়ের হাতছানি, রণজিতে দিল্লির ঘাড়ে চেপে বসেছে বাংলা◆ভারতীয় অভিভাবকদের সতর্ক করে বার্তা দিলেন জন্টি রোডস◆মঙ্গলবার এএফসির লড়াই, স্বদেশি ব্রিগেডে আস্থা হাবাসের, ইরাক দলের কোচের হুঙ্কার, তাঁরা ড্র করতেও আসেননি◆জোড়া শতরানে জাঁকিয়ে বসেছে বাংলা, সেঞ্চুরির পর কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল◆ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের◆হোপকে থামানোর জন্য তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল, জানিয়ে দিলেন অর্শদীপ সিং◆টি টোয়েন্টিতে ৫০ ক্যাচ, এলিট ক্লাবে তিলক ভার্মা◆অভিষেকের বিস্ফোরণ ও অর্শদীপের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে এগোলো ভারত◆ হতাশার হার কিছুতেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ, হাবাসের প্রশংসনীয় ট্যাকটিক্সে অবাক আল শর্তা কোচ◆অজস্র সুযোগ নষ্টের খেসারত, এসিএল টু-তে ইরাকের আল শর্তার কাছে হেরেই গেল ইস্টবেঙ্গল◆জয়ের হাতছানি, রণজিতে দিল্লির ঘাড়ে চেপে বসেছে বাংলা◆ভারতীয় অভিভাবকদের সতর্ক করে বার্তা দিলেন জন্টি রোডস◆মঙ্গলবার এএফসির লড়াই, স্বদেশি ব্রিগেডে আস্থা হাবাসের, ইরাক দলের কোচের হুঙ্কার, তাঁরা ড্র করতেও আসেননি◆জোড়া শতরানে জাঁকিয়ে বসেছে বাংলা, সেঞ্চুরির পর কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল◆ভুরি ভুরি সুযোগ নষ্ট করে ইনজুরি টাইমের গোলে হার মোহনবাগানের◆হোপকে থামানোর জন্য তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল, জানিয়ে দিলেন অর্শদীপ সিং◆টি টোয়েন্টিতে ৫০ ক্যাচ, এলিট ক্লাবে তিলক ভার্মা◆অভিষেকের বিস্ফোরণ ও অর্শদীপের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে এগোলো ভারত◆

 হতাশার হার কিছুতেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ, হাবাসের প্রশংসনীয় ট্যাকটিক্সে অবাক আল শর্তা কোচ

হাবাস তো বলেই দিলেন, ১০ গোল করতে পারতেন। তিনি বলেন, “আমি আজকের ফলের সঙ্গে একমত নই। কারণ, আমার মনে হয় না, ইস্টবেঙ্গলের এই ম্যাচে হারার কথা ছিল। গোল করার জন্য আমরা অন্তত ১০টি সুযোগ পেয়েছিলাম—১০টি! অথচ আমরা  নির্বোধের মত যে তিনটি  গোল হজম করেছি, সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে।“ তাঁর মনে হয়েছে, রক্ষণে তাড়াহুড়ো ছিল। দৃঢ়তা, সক্রিয়তা, মনোযোগ ও ফোকাস কোনওটাই আজ তাঁর রক্ষণে ছিল না বলে তাঁর মনে হয়েছে।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 14, 2026, 12:20 AM
ShareWhatsAppFacebookX
 হতাশার হার কিছুতেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ, হাবাসের প্রশংসনীয় ট্যাকটিক্সে অবাক আল শর্তা কোচ

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

এইভাবে খেলার পর, এত সুযোগ তৈরি করার পর এভাবে হারটা কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসও কিছুতেই মেনে নিতে পারছেন না। সুযোগ নষ্ট আর রক্ষণের ভুল, তাঁর মুখে শুধু এই কথাগুলোই।

হাবাস তো বলেই দিলেন, ১০ গোল করতে পারতেন। তিনি বলেন, “আমি আজকের ফলের সঙ্গে একমত নই। কারণ, আমার মনে হয় না, ইস্টবেঙ্গলের এই ম্যাচে হারার কথা ছিল। গোল করার জন্য আমরা অন্তত ১০টি সুযোগ পেয়েছিলাম—১০টি! অথচ আমরা  নির্বোধের মত যে তিনটি  গোল হজম করেছি, সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে।“ তাঁর মনে হয়েছে, রক্ষণে তাড়াহুড়ো ছিল। দৃঢ়তা, সক্রিয়তা, মনোযোগ ও ফোকাস কোনওটাই আজ তাঁর রক্ষণে ছিল না বলে তাঁর মনে হয়েছে।

ম্যাচ নিয়ে তাঁর ব্যাখ্যা, “শারীরিক সক্ষমতা, কৌশলগত প্রস্তুতি এবং টেকনিক্যাল দিক থেকে আজকের ম্যাচের কথা বলতে গেলে, আমার মনে হয়েছিল, প্রথমার্ধের শেষ ৩০ মিনিটে আমরা একটা নির্দিষ্ট স্টাইল এবং খেলার ধরন অনুসরণ করতে পেরেছিলাম।  পরিস্থিতি বিবেচনা করেই আমি এই পরিকল্পনা করেছিলাম। কিন্তু শারীরিক সক্ষমতা, প্রতিপক্ষের মান, আর্দ্রতা কিংবা গরমের মতো বিষয়গুলিও প্রভাব ফেলতে পারে। ম্যাচের শেষ দিকে আমাদের প্রতিপক্ষের বক্সে আক্রমণ চালিয়ে যেতে হয়েছে, বারবার আক্রমণ করতে হয়েছে এবং আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখতে হয়েছে। আমার মনে হয়, আজকের পার্থক্যটা হয়তো শারীরিক সক্ষমতার কারণে নয়, বরং কৌশলগত দিক থেকেই তৈরি হয়েছে।”

এই হারের পর কি পরের পর্বে যাওয়া নিয়ে হতাশ হয়ে পড়লেন হাবাস?  কোচ জানান, “আপনারা জানেন, আমাদের দুটো অ্যাওয়ে ম্যাচ এবং দুটো হোম ম্যাচ ছিল। আমার মনে হয়েছিল, জর্ডনে প্রথম ৪৫ মিনিটে এবং কলকাতায় প্রথম ৪৫ মিনিটে আমরা যেভাবে খেলেছিলাম, তাতে পরের পর্বে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু তার পরেই পাঁচ-দশ মিনিটের কিছু নির্বুদ্ধিতাপূর্ণ মুহূর্ত, মনোযোগের অভাব দেখা দিয়েছে। জর্ডনেও একই ঘটনা ঘটেছিল। এভাবে পরের পর্বে যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। তবে এটা আমার কাজ। এই ভুল আমাকে অবিলম্বে শুধরে নিতে হবে।”

এখনও আক্ষেপ করছেন স্প্যানিশ কোচ, “বিরতির সময় আমি খেলোয়াড়দের বারবার বলেছিলাম, ‘প্রথম কয়েক মিনিট সতর্ক থেকো, প্রথম কয়েক মিনিট মনোযোগ ধরে রেখো।’ কিন্তু গোল হজম করলাম এবং সেট-পিস থেকে মাত্র তিন-চার মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে বসলাম।“

ডেভিড দুটি গোল করেছেন ঠিকই কিন্তু অন্তত তিনটি সহজ সুযোগ মিসও করেছেন। তবু ডেভিডকে নিয়ে হাবাস খুবই খুশি। তিনি বলেন,” ডেভিড অসাধারণ একজন ফুটবলার। আমার চোখে ও শীর্ষমানের খেলোয়াড়, ভারতের অন্যতম সেরা।”“

খুবই হতাশার হার, তবু সামনের দিকে তাকাতে হবে। হাবাসের বক্তব্য, “আমাদের এগিয়ে যেতে হবে। আমরা দলকে উন্নত করার এবং আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছি। এই কঠিন সময়ে সমর্থকদের আরও বেশি পাশে থাকা দরকার।“  

আল শর্তার কোচ অবশ্য হাবাসের ট্যাকটিক্সের প্রশংসায় সরব। তিনি বলেন, প্রথমার্ধে ইস্টবেঙ্গল কোচ যে ট্যাকটিক্সে তাঁর দলকে খেলিয়েছেন, এবং এমন কিছু ভাল ভাল সিদ্ধান্ত নিয়েছেন, যেটা দেখে তিনি রীতিমত অবাক।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
East Bengal এর David কি দেশের অন্যতম সেরা স্ট্রাইকার? শুধু অভাব সুযোগের? XTRA TALK
YouTube

East Bengal এর David কি দেশের অন্যতম সেরা স্ট্রাইকার? শুধু অভাব সুযোগের? XTRA TALK

XtraTime Bangla

জর্ডন থেকে কলকাতা দ্বিতীয়ার্ধে ফোকাস নষ্ট! হতাশ Habas
YouTube

জর্ডন থেকে কলকাতা দ্বিতীয়ার্ধে ফোকাস নষ্ট! হতাশ Habas

XtraTime Bangla

Habas-এর ট্যাকটিক্সে মুগ্ধ Al Shorta কোচ! দ্বিতীয়ার্ধে কোন পরিকল্পনায় জিতলেন?
YouTube

Habas-এর ট্যাকটিক্সে মুগ্ধ Al Shorta কোচ! দ্বিতীয়ার্ধে কোন পরিকল্পনায় জিতলেন?

XtraTime Bangla

East Bengal-কে দেখিয়ে সেলিব্রেশনে Al Shorta-র ফুটবলাররা! ডাগ আউটের সামনে ভেঙে পড়লেন David-রা
YouTube

East Bengal-কে দেখিয়ে সেলিব্রেশনে Al Shorta-র ফুটবলাররা! ডাগ আউটের সামনে ভেঙে পড়লেন David-রা

XtraTime Bangla

Live: David এর হ্যাটট্রিক  হতে পারত জিততে পারত ইস্টবেঙ্গল, অথচ পরাজিত! EASTBENAGAL 2-3 Al Shorta
YouTube

Live: David এর হ্যাটট্রিক হতে পারত জিততে পারত ইস্টবেঙ্গল, অথচ পরাজিত! EASTBENAGAL 2-3 Al Shorta

XtraTime Bangla

East Bengal যখনই David কে সুযোগ দিয়েছে তখনই গোল করেছে! হ্যাটট্রিকের আক্ষেপ Dipendu Biswas এর
YouTube

East Bengal যখনই David কে সুযোগ দিয়েছে তখনই গোল করেছে! হ্যাটট্রিকের আক্ষেপ Dipendu Biswas এর

XtraTime Bangla

David চারটি গোল দিতে পারত! গোল মিস ম্যাচ মিস!  East Bengal-এর‌ দুর্ভাগ্য: Debabrata Sarkar
YouTube

David চারটি গোল দিতে পারত! গোল মিস ম্যাচ মিস! East Bengal-এর‌ দুর্ভাগ্য: Debabrata Sarkar

XtraTime Bangla

কিংবদন্তি ক্রীড়া প্রশাসক Biswanath Dutta র জন্ম শতবর্ষে। বিশ্বনাথ ১০০ | তথ্যচিত্র
YouTube

কিংবদন্তি ক্রীড়া প্রশাসক Biswanath Dutta র জন্ম শতবর্ষে। বিশ্বনাথ ১০০ | তথ্যচিত্র

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 13

 হতাশার হার কিছুতেই মানতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ, হাবাসের প্রশংসনীয় ট্যাকটিক্সে অবাক আল শর্তা কোচ

হাবাস তো বলেই দিলেন, ১০ গোল করতে পারতেন। তিনি বলেন, “আমি আজকের ফলের সঙ্গে একমত নই। কারণ, আমার মনে হয় না, ইস্টবেঙ্গলের এই ম্যাচে হারার কথা ছিল। গোল করার জন্য আমরা অন্তত ১০টি সুযোগ পেয়েছিলাম—১০টি! অথচ আমরা  নির্বোধের মত যে তিনটি  গোল হজম করেছি, সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে।“ তাঁর মনে হয়েছে, রক্ষণে তাড়াহুড়ো ছিল। দৃঢ়তা, সক্রিয়তা, মনোযোগ ও ফোকাস কোনওটাই আজ তাঁর রক্ষণে ছিল না বলে তাঁর মনে হয়েছে।

ফুটবলOct 13

অজস্র সুযোগ নষ্টের খেসারত, এসিএল টু-তে ইরাকের আল শর্তার কাছে হেরেই গেল ইস্টবেঙ্গল

সোমবার আইএসএলে নর্থ ইস্টের কাছে যে কারণে হেরেছিল মোহনবাগান, মঙ্গলবার এসিএল টু-তে আল শর্তার কাছে ঠিক সেই কারণেই হারল ইস্টবেঙ্গল। সোমবার গণ্ডায় গণ্ডায় গোল নষ্ট করে শেষ মুহূর্তের গোলে হেরেছিল মোহনবাগান, আর এদিন প্রথমার্ধেই পাঁচ গোল পেতে পারত ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ করে দিতে পারত প্রথমার্ধেই। শুধু হ্যাটট্রিক নয়, একাই পাঁচ পাঁচটা গোল করতে পারতেন ডেভিড। সেই ম্যাচে কিনা ৩-২ গোলে হেরে ফিরতে হল হাবাসের ছেলেদের।

ক্রিকেটOct 13

জয়ের হাতছানি, রণজিতে দিল্লির ঘাড়ে চেপে বসেছে বাংলা

দুর্দান্তভাবে এবারের রণজি অভিযান শুরু করেছে বাংলা। তাদের প্রথম ম্যাচে দিল্লির ঘাড়ে চেপে বসেছে। সরাসরি জয়ের হাতছানি। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দিল্লির রান ৩ উইকেটে ১০১। ফলে বাংলা এখনও এগিয়ে আছে ৭৮ রানে। দিল্লির ২৪০ রানের জবাবে বাংলা প্রথম ইনিংস শেষ করে ৪২৯ রানে।

ক্রিকেটOct 13

ভারতীয় অভিভাবকদের সতর্ক করে বার্তা দিলেন জন্টি রোডস

খেলাধুলাকে কি শুধুই ভবিষ্যতে পেশাদার ক্রীড়াবিদ হওয়ার সম্ভাবনা হিসেবে দেখা উচিত? নাকি শিশুদের জীবনে এর গুরুত্ব আরও অনেক বেশি? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি জন্টি রোডসের বার্তা স্পষ্ট—ভারতীয় অভিভাবকদের খেলাধুলা সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে।