মঙ্গলবার এএফসির লড়াই, স্বদেশি ব্রিগেডে আস্থা হাবাসের, ইরাক দলের কোচের হুঙ্কার, তাঁরা ড্র করতেও আসেননি
শিল্ড ফাইনালে হারের পর আবার একটা কঠিন লড়াই ইস্টবেঙ্গলের। মঙ্গলবার এসিএল টু এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইরাকের আল শর্তা এসসির বিরুদ্ধে নামছে লালহলুদ ব্রিগেড। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ হাবাস জানিয়ে দিলেন, “আমরা কয়েকদিন আগে শিল্ড ফাইনাল খেলেছি কম সময়ের মধ্যে নিজেদের তৈরি করেছি । আমার কাছে পুরো দল আছে। প্রতিপক্ষ দল খুব ভালো। আমরা ঘরের মাঠে খেলবো। আমি জানি প্রতিপক্ষ কতটা ভালো।“

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
· শিল্ড ফাইনালে হারের পর আবার একটা কঠিন লড়াই ইস্টবেঙ্গলের। মঙ্গলবার এসিএল টু এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইরাকের আল শর্তা এসসির বিরুদ্ধে নামছে লালহলুদ ব্রিগেড। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ হাবাস জানিয়ে দিলেন, “আমরা কয়েকদিন আগে শিল্ড ফাইনাল খেলেছি কম সময়ের মধ্যে নিজেদের তৈরি করেছি । আমার কাছে পুরো দল আছে। প্রতিপক্ষ দল খুব ভালো। আমরা ঘরের মাঠে খেলবো। আমি জানি প্রতিপক্ষ কতটা ভালো।“
আইভরি কোস্টের স্ট্রাইকার লোবা ডার্বিতে ছাপ ফেলতে পারেননি। তবে লোবাকে নিয়ে কোনও উদ্বেগ নেই হাবাসের। তাঁর মতে, “এখনও পুরো ম্যাচ খেলার সময় পায়নি । তাকে তো সময় দিতে হবে।“
প্রতিপক্ষ দলে সাত বিদেশি ফুটবলার। এটা নিয়েও ভাবতে চান না ইস্টবেঙ্গল কোচ. স্পষ্টই জানিয়ে দিলেন, “সাত জন থাকলেও সবই খেলবে না। আমাদের কাছে ভালো ভারতীয় ফুটবলার আছে।“
অতীত ভুলে ঝাঁপাতে চান হাবাস। বিদগ্ধ কোচের মুখে সেই দ্বিতীয়ার্ধের ফুটবলের কথা। বলেন, “ফুটবলে প্রথম ৪৫ মিনিট যেভাবে খেলা হয় পরের ৪৫ মিনিট সেভাবে খেলা হয় না সেটা নির্ভির করে ফলাফলের উপর ।কোচের উপর এই পরিস্থিতির উপর। তাই বিগত ম্যাচ গুলোর সঙ্গে এর তুলনা হবে না।“
প্রতিপক্ষ দলের হেভিওয়েট স্ট্রাইকার প্রসঙ্গে হাবাসের বক্তব্য, “ও পৃথিবীর সেরা স্ট্রাইকার নয় আমরা একজনকে নিয়ে ভাবছি না পুরো ১১ জনকে নিয়ে ভাবছি । আমরা কাছে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে নক আউটের দিকে আরও এক ধাপ এগোব।আমাদের কাছে দারুণ সুযোগ এটা।“
সাংবাদিক সম্মেলনে এসেছিলেন জয় গুপ্তা। তিনি জানিয়ে দিলেন ক্লান্তি তাঁর কোনও সমস্যা নয়. কোচ তাঁকে অন্য পজিশনে খেলার জন্য আত্মবিশ্বাস দিয়েছেন। ঝাঁপাতে চান তিন পয়েন্টের জন্য।
ইরাকের দলটির কোচ বলেন, “আমি আশা করছি আগামীকালের ম্যাচ ভালো হবে. ইস্টবেঙ্গল সম্পর্কে ধারণা আছে। অনেক ম্যাচ দেখেছি অনেক ভাল্ প্লেয়ার আছে . ভালো স্ট্রাইকার আছে তাদের অনেকে জাতীয় দলে খেলেন. তারা সম্প্রতি ব্রাজিল উরুগুয়ের বিরুদ্ধে খেলেছে এটা সম্পূর্ণ আলাদা ম্যাচ হবে. আমাদের দলে ইরাক জাতীয় দলের ফুটবলার আছে।“ তাঁর স্পষ্ট হুঙ্কার, “আমরা এখানে ড্র করতে আসিনি”l একানকার গরম যে তাঁদের কোনও সমস্যা নয়, জানিয়ে দিলেন সেটাও। পাশাপাশি যুবভারতীতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলে যাওয়ায় এখানকার পরিবেশ সম্পর্কেও ধারণা আছে, জানান সেটাও.








