বৃহস্পতিবার ক্রিকেটার ও অন্যান্য পদকজয়ীদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর, স্থগিত হয়ে গেল আইপিএল স্টেকহোল্ডারদের মিটিং
এশিয়ান গেমসে সোনা জয়ের জন্য ভারতের পুরুষ দলের সঙ্গে মহিলা দলকেও সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী। বোর্ড সচিব আরও বলেন, কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও এই মিটিং পিছিয়ি দেওয়ার আবেদন করেছিল।সব দিক বিবেচনা করেই বোর্ডের এই সিদ্ধান্ত।
ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলসহ এশিয়ান গেমসে অন্যান্য পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকবেন বিসিসিআই কর্তারাও। সে কারণেই আইপিএল স্টেকহোল্ডারদের মিটিং পিছিয়ে যাচ্ছে। পরে অন্য কোনও দিন হবে এই মিটিং। ভারতীয় বোর্ডের পরিকল্পনা ছিল, বৃহস্পতিবার আইপিএল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করার। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানান, ওই দিনের মত স্থগিত থাকছে ওই মিটিং। তিনি বলেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক, সিইও, আইপিএল হোস্টিং স্টেট অ্যাসোসিয়েশন ও ব্রডকাস্টারদের নিয়ে মিটিং হওয়ার কথা ছিল।
এশিয়ান গেমসে সোনা জয়ের জন্য ভারতের পুরুষ দলের সঙ্গে মহিলা দলকেও সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী। বোর্ড সচিব আরও বলেন, কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও এই মিটিং পিছিয়ি দেওয়ার আবেদন করেছিল।সব দিক বিবেচনা করেই বোর্ডের এই সিদ্ধান্ত।
তিনি জানিয়ে দেন, এই মিটিংয়ে তারিখ ও ভেন্যু পরে জানানো হবে। বৃহস্পতিবার তাঁর বাসভবনে বিকেল সাড়ে চারটেয় পদকজয়ী অ্যাথলিটদের সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে। ভারতের ঝুলিতে এসেছে ৮৫টি পদক। যার মধ্যে ২১টি সোনা।