সিরিজে সমতা ফেরানোর দিনে ইতিহাস গড়লেন সাই হোপ, সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা
এদিন আবার শতরান করে ইতিহাসে ঢুকে পড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হিসাবে তিনি এই ফরম্যাটে তিনটি শতরান করলেন। এর আগে ক্রিস গেইল ও এভিন লিউয়িস দুটি করে শতরান করেছিলেন। অন্যদিকে এদিন ম্যাচ হারলেও রেকর্ড করলেন অভিষেক শর্মাও। আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার হিসাবে একই ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড করলেন তিনি। ভেঙে দিলেন সূর্যকুমার যাদবের রেকর্ড।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে রানে হারিয়ে সিরিজ ২-২ করে দিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে সাই হোপের দুর্দান্ত শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডজ করে ৩ উইকেটে ২৪৭ রান। জবাবে রানেই থেমে যায় ভারতের ইনিংস। কিমো পল নেন ৫ উইকেট।
এদিন আবার শতরান করে ইতিহাসে ঢুকে পড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হিসাবে তিনি এই ফরম্যাটে তিনটি শতরান করলেন। এর আগে ক্রিস গেইল ও এভিন লিউয়িস দুটি করে শতরান করেছিলেন। জনসন চার্লস ও রভমান পাওয়েলের আছে একটি করে শতরান।
এদিন ৫০ বলে অপরাজিত ১০২ রান করেন হোপ। চলতি সিরিজে এটি তাঁর দ্বিতীয় শতরান। এর আগে একদিনের সিরিজেও শতরান করেছিলেন। এই সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। মূলত তাঁর জন্যই এই সিরিজে এত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
অন্যদিকে এদিন ম্যাচ হারলেও রেকর্ড করলেন অভিষেক শর্মাও। আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার হিসাবে একই ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড করলেন তিনি। ভেঙে দিলেন সূর্যকুমার যাদবের রেকর্ড। ২০২৬-এ অভিষেক মেরেছেন ৬৯টি ওভার বাউন্ডারি। ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরে রেকর্ড করেছিলেন সূর্যকুমার। এদিন সেই রেকর্ড ভেঙে গেল।








