রণজিতে দুর্দান্ত ফর্মে বাংলা, কেরালাকে হারিয়ে জয়ের হ্যাট্রটিক, ম্যাচের সেরা শাহবাজ আহমেদ
বাংলা প্রথম ইনিংসে ৩৫০ ও কেরালা প্রথম ইনিংসে ১৪১ রান করার পর বাংলা দ্বিতীয় ইনিংস শেষ করে ১৯৮ রানে। ফলে জয়ের জন্য কেরালার টার্গেট দাঁড়ায় ৪০৮ রান। কিন্তু মাত্র ১২০ রানেই শেষ হয়ে গেল করালার ইনিংস।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
প্রত্যাশামতই রণজিতে জয়ের হ্যাটট্ট্রিক করল বাংলা। বৃহস্পতিবার সকালেই কেরালাকে হারালো ২৮৭ রানে। দিল্লি ও সার্ভিসেসকে হারানোর পর কেরালার বিরুদ্ধেও জয়. রীতিমত ছুটছে বাংলা।
এদিন খেলা শুরু হওয়ার সময় জয়ের কেরালার জয়ের জন্য দরকার ছিল ৩৫৫ রান। আর বাংলার দরকার ছিল কেরালার শেষ ৬টি উইকেট। বাংলার বোলাররা দ্রুত কাজটি সেরে ফেলেন। দ্বিতীয় ইনিংসে প্রদীপ্ত প্রামাণিক নেন ৬ উইকেট। মহম্মদ সামি ৩ উইকেট ও শাহবাজ আহমেদ ২ উইকেট।
বাংলা প্রথম ইনিংসে ৩৫০ ও কেরালা প্রথম ইনিংসে ১৪১ রান করার পর বাংলা দ্বিতীয় ইনিংস শেষ করে ১৯৮ রানে। ফলে জয়ের জন্য কেরালার টার্গেট দাঁড়ায় ৪০৮ রান। কিন্তু মাত্র ১২০ রানেই শেষ হয়ে গেল করালার ইনিংস।
ম্যাচের সেরা শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে বাংলার ব্যাটিং বিপর্যয়ের সময় বুক চিতিয়ে লড়াই করে শাহবাজ করেন ১২১ রান। বাংলাকে পৌঁছে দেন ভালো জায়গায়. তারপর বোলিংয়ে দুই ইনিংস মিলিয়ে তুলে নেন ৪ উইকেট।
এবার রণজিতে দুর্দান্ত ফর্মে আছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা। প্রথম ম্যাচে তারা সরাসরি হারিয়েছিল শক্তিশালী দিল্লিকে। তারপর সার্ভিসেসকেও সরাসরি হারায়। আবার কেরালার বিরুদ্ধেও সরাসরিই ম্যাচ জিতে নিল লক্ষ্মীর বাংলা।








