রণজিতে জয়ের হ্যাটট্রিকের হাতছানি, কেরালার বিরুদ্ধেও সরাসরি জয়ের মুখে বাংলা
রণজিতে জয়ের হ্যাটট্রিকের সামনে বাংলা। দিল্লি ও সার্ভিসেসকে হারানোর পর কেরালার বিরুদ্ধেও সরাসরি জয়ের সামনে অভিমন্যু ঈশ্বরণরা। তৃতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ৩৫৫ রানে। কেরালার হাতে আছে আর ৬ উইকেট।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
রণজিতে জয়ের হ্যাটট্রিকের সামনে বাংলা। দিল্লি ও সার্ভিসেসকে হারানোর পর কেরালার বিরুদ্ধেও সরাসরি জয়ের সামনে অভিমন্যু ঈশ্বরণরা। তৃতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ৩৫৫ রানে। কেরালার হাতে আছে আর ৬ উইকেট।
বাংলা প্রথম ইনিংসে ৩৫০ ও কেরালা প্রথম ইনিংসে ১৪১ রান করার পর বাংলা দ্বিতীয় ইনিংস শেষ করে ১৯৮ রানে। ফলে জয়ের জন্য কেরালার টার্গেট দাঁড়ায় রান। কিন্তু দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ৫৩।
বাংলার দ্বিতীয় ইনিংসে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৪৭ রান। ৩৭ রান করেন সুদীপ চ্যাটার্জি। শেষ দিকে মহম্মদ সামি করেন ২৬ রান। কেরালার জলজ সাক্সেনা ৫ উইকেট ও আদিত্য সারওয়াতে নেন ৩ উইকেট।
এরপর দ্বিতীয় ইনিংসে প্রদীপ্ত প্রামাণিকের ঘুর্ণিতে বেসামাল হয়ে যান কেরেলার ব্যাটসম্যানরা। তাদের দ্বিতীয় ইনিংসের চারটি উইকেটই নেন প্রদীপ্ত। খরচ করেন মাত্র ২১ রান।
এবার রণজিতে দুর্দান্ত ফর্মে আছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা। প্রথম ম্যাচে তারা সরাসরি হারিয়েছিল শক্তিশালী দিল্লিকে। তারপর সার্ভিসেসকেও সরাসরি হারায়। আবার কেরালার বিরুদ্ধেও কোনও বড় দুর্ঘটনা না ঘটলে সরাসরিই জিততে চলেছে লক্ষ্মীর বাংলা।








