ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও হার, তবু যন্ত্রণামুক্তির হাসি সিন্ধুর মুখে
ফাইনালে হেরেও হাসছেন। স্বস্তির হাসি। যন্ত্রণামুক্তির হাসি। আসলে গত একটা বছর যা ঝড় বয়ে গিয়েছে, তারপর এভাবে কামব্যাক করতে পেরেছেন বলেই রুপোতে সন্তুষ্ট। অন্তত নিজেকে ফিরে পেয়েছেন, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
প্যারিস থেকে রুপোর পদক ও মুখে হাসি নিয়ে ফিরছেন পিভি সিন্ধু। ফাইনালে হেরে গেলেন বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ংয়ের কাছে। ৬১ মিনিটের লড়াইয়ে হারলেন ১৬-২১, ২১-১১ ও ২১-১২ পয়েন্টে। তবে এটা একটা দিক। অন্য দিকটাই আরও বেশি উল্লেখযোগ্য।
ফাইনালে হেরেও হাসছেন। স্বস্তির হাসি। যন্ত্রণামুক্তির হাসি। আসলে গত একটা বছর যা ঝড় বয়ে গিয়েছে, তারপর এভাবে কামব্যাক করতে পেরেছেন বলেই রুপোতে সন্তুষ্ট। অন্তত নিজেকে ফিরে পেয়েছেন, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
চোট আঘাত, হতাশাজনক হারে বিধ্বস্ত হয়েছিলেন। তাই ফাইনালের পর সিন্ধু জানান, হ্যাঁ, অবশ্যই আমি সোনা জিততে চেয়েছিলাম, কিন্তু অন্য অনুভূতিটা হল, দুঃসময় পেরিয়ে নতুন শুরু তো হল। এই অনুভূতিটিকে আমি যতটা ভাষায় প্রকাশ করতে পারি, তার চেয়েও বেশি মিস করেছি।জুলাইয়ে জাপান ওপেনেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, এবার সত্যিই নিজেকে ফিরে পেলেন। তাই সোনা হাতছাড়া হওয়ার চেয়ে রুপোজয়টা তাংর কাছে এতটা গুরুত্বপূর্ণ।.








