Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
৩৯-এর বিস্ময়! প্রথম হ্যাটট্রিকে ফুল ফোটালেন লিও মেসি নরওয়ে জিতল ৪-১ গোলে, ইরাকের হারের সঙ্গে সঙ্গে অপরাজিত আখ্যা খোয়ালো এশিয়া৩০ মিনিটের ফরাসি ঝড়ে উড়ে গেল সেনেগাল, জোড়া গোল এমবাপেরবিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন লিভরামেন্টো, সুযোগ পেলেন চালোবাহপ্রথম ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার হিসাবে বিশ্বকাপে গোল করলেন উরুগুয়ের আরাউহো অভিনব স্টেডিয়ামে, কঠোর নিরাপত্তায়, থমথমে পরিবেশে বিশ্বকাপের ম্যাচে ইরানএশিয়ান রৌপ্যজয়ী হারমিলানকে পিছনে ফেলে সোনা জিতলেন সঞ্জীবনী, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-১১-এ বাংলার দাপট বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ থেকে অস্ট্রেলিয়ান রেফারিকে মুক্তি দিল ফিফা  উজ্জীবিত মিশরের কাছে পয়েন্ট খোয়ালো বেলজিয়াম ৩৯-এর বিস্ময়! প্রথম হ্যাটট্রিকে ফুল ফোটালেন লিও মেসি নরওয়ে জিতল ৪-১ গোলে, ইরাকের হারের সঙ্গে সঙ্গে অপরাজিত আখ্যা খোয়ালো এশিয়া৩০ মিনিটের ফরাসি ঝড়ে উড়ে গেল সেনেগাল, জোড়া গোল এমবাপেরবিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন লিভরামেন্টো, সুযোগ পেলেন চালোবাহপ্রথম ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার হিসাবে বিশ্বকাপে গোল করলেন উরুগুয়ের আরাউহো অভিনব স্টেডিয়ামে, কঠোর নিরাপত্তায়, থমথমে পরিবেশে বিশ্বকাপের ম্যাচে ইরানএশিয়ান রৌপ্যজয়ী হারমিলানকে পিছনে ফেলে সোনা জিতলেন সঞ্জীবনী, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-১১-এ বাংলার দাপট বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ থেকে অস্ট্রেলিয়ান রেফারিকে মুক্তি দিল ফিফা  উজ্জীবিত মিশরের কাছে পয়েন্ট খোয়ালো বেলজিয়াম

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন আনচেলত্তি।

By AdminPublished Jun 13, 2026, 8:11 AM
ShareWhatsAppFacebookX
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপের অভিযান শুরু করতে শনিবার মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। আর এই ম্যাচ দিয়েই ব্রাজিলের কোচ হিসেবে প্রতিযোগিতামূলক অভিষেক হতে চলেছে কার্লো আনচেলত্তির। ফলে ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমারের ফিটনেস।

দীর্ঘদিন ধরে কাফের চোটে ভুগছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই পুনর্বাসনের মধ্যে রয়েছেন তিনি। সমর্থকরা দ্রুত তাঁকে মাঠে দেখতে চাইলেও মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন আনচেলত্তি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে ব্রাজিল কোচ জানান, আগামী সপ্তাহে নেইমার পুরোপুরি দলের অনুশীলনে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে ১৯ জুন হাইতির বিরুদ্ধে দ্বিতীয় গ্রুপ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা তৈরি হতে পারে।

নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, “ও যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আশা করছি আগামী সপ্তাহেই সে দলের সঙ্গে যোগ দেবে। আমরা শুধু তার অসাধারণ ফুটবল দক্ষতার জন্য নয়, তার অভিজ্ঞতা এবং তরুণ ফুটবলারদের সামনে উদাহরণ স্থাপনের ক্ষমতার জন্যও তাকে দলে ডেকেছি।”

তবে ব্রাজিল শিবির নেইমারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। হাইতির বিরুদ্ধে ম্যাচে তাঁকে খেলানো নিয়ে এখনও সংশয় রয়েছে। তাই ২৪ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচই তাঁর প্রত্যাবর্তনের সবচেয়ে বাস্তবসম্মত মঞ্চ বলে মনে করা হচ্ছে। সেই সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে নকআউট পর্বের আগে ছন্দে ফিরতে পারবেন ব্রাজিলের কিংবদন্তি তারকা।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
রাজপুত্র আজও ৩৮ এর যুবক! রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন Messi
YouTube

রাজপুত্র আজও ৩৮ এর যুবক! রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন Messi

XtraTime Bangla

Messi, Pele দের টপকে গেলেন Mbappe! VAR এর সিদ্ধান্ত নিয়ে আবারও শুরু জোর বিতর্ক
YouTube

Messi, Pele দের টপকে গেলেন Mbappe! VAR এর সিদ্ধান্ত নিয়ে আবারও শুরু জোর বিতর্ক

XtraTime Bangla

কলকাতায় BRAZIL vs ARGENTINA সমর্থকদের মধ্যে তুমুল গন্ডগোল! একী হল? FIFA World Cup 2026
YouTube

কলকাতায় BRAZIL vs ARGENTINA সমর্থকদের মধ্যে তুমুল গন্ডগোল! একী হল? FIFA World Cup 2026

XtraTime Bangla

Spain-কে রুখে দেওয়া Vozinha-র থেকে ৩-৪ গুণ দাম বেশি পান Gurpreet-Vishal-রা! জানেন?
YouTube

Spain-কে রুখে দেওয়া Vozinha-র থেকে ৩-৪ গুণ দাম বেশি পান Gurpreet-Vishal-রা! জানেন?

XtraTime Bangla

Mohun Bagan, East Bengal, Mohammedan ক্লাবকে আরও বেশি বাঙালি ফুটবলার খেলানোর নির্দেশ ক্রীড়ামন্ত্রীর
YouTube

Mohun Bagan, East Bengal, Mohammedan ক্লাবকে আরও বেশি বাঙালি ফুটবলার খেলানোর নির্দেশ ক্রীড়ামন্ত্রীর

XtraTime Bangla

Kolkata Knight Riders-এ কেন পশ্চিমবাংলার ছেলে খেলবে না?  প্রশ্ন তুললেন ক্রীড়ামন্ত্রী
YouTube

Kolkata Knight Riders-এ কেন পশ্চিমবাংলার ছেলে খেলবে না? প্রশ্ন তুললেন ক্রীড়ামন্ত্রী

XtraTime Bangla

Iran-এর ম্যাচ শেষ হতেই কোচ-ফুটবলারদের দেশ ছাড়ার নির্দেশ আমেরিকার ! বিশ্বকাপে অমানবিক USA
YouTube

Iran-এর ম্যাচ শেষ হতেই কোচ-ফুটবলারদের দেশ ছাড়ার নির্দেশ আমেরিকার ! বিশ্বকাপে অমানবিক USA

XtraTime Bangla

Messi হঠাৎ বদলে গেলেন। হয়ে উঠলেন টিম লিডার। তার সঙ্গে মারাদোনার সম্পর্ক কোথায়? Story By Anilava
YouTube

Messi হঠাৎ বদলে গেলেন। হয়ে উঠলেন টিম লিডার। তার সঙ্গে মারাদোনার সম্পর্ক কোথায়? Story By Anilava

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 17

৩৯-এর বিস্ময়! প্রথম হ্যাটট্রিকে ফুল ফোটালেন লিও মেসি

৩৯-এ এসে করলেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। একই দিনে মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব! আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচটা ৩-০ গোলে জিতল আর্জেন্টিনা। না, অন্য কারও আর গোল করার দরকার হয়নি।

বিশ্বকাপের খবরJun 17

নরওয়ে জিতল ৪-১ গোলে, ইরাকের হারের সঙ্গে সঙ্গে অপরাজিত আখ্যা খোয়ালো এশিয়া

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নরওয়েকে গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাকের বিপক্ষে জয় এনে দেন।

বিশ্বকাপের খবরJun 16

৩০ মিনিটের ফরাসি ঝড়ে উড়ে গেল সেনেগাল, জোড়া গোল এমবাপের

৩০ মিনিটের ঝড়ে যেন সবুজ গালিচায় কবিতা লেখা। আর তাতেই খড়কুটোর মত উড়ে গেল সেনেগাল। ম্যাচটা ফ্রান্স জিতল ৩-১ গোলে। দুরন্ত এমবাপের জোড়া গোল। একটি গোল করেন ব্র্যাডলে বারকোলা। সেনেগালের হয়ে একটি গোল শোধ করেল টিনএজার এমবায়ে। গতবারের ফাইনালটা যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন এমবাপে।

বিশ্বকাপের খবরJun 16

বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে জানা গেছে।