নরওয়ে জিতল ৪-১ গোলে, ইরাকের হারের সঙ্গে সঙ্গে অপরাজিত আখ্যা খোয়ালো এশিয়া
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নরওয়েকে গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাকের বিপক্ষে জয় এনে দেন।

এক্ম্ট্রাটাইম ওয়েব ডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নরওয়েকে গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাকের বিপক্ষে জয় এনে দেন।
ম্যাচের ২৯ মিনিটে হালান্ড প্রথম গোলটি করেন। তিনি বাঁদিক থেকে আসা সতীর্থের নিখুঁত নিচু ক্রস থেকে বল পেয়ে সহজেই জালে পাঠান।
দ্বিতীয় গোলটি কিছুটা ভাগ্যের সহায়তায় আসে। ইরাকের গোলরক্ষক জালাল হাসান বল ক্লিয়ার করার চেষ্টা করলে হালান্ড চাপ সৃষ্টি করেন। গোলরক্ষকের শট হালান্ডের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়।
হালান্ডের দুই গোলের মাঝখানে ইরাকের হয়ে আয়মেন হুসেইন দুর্দান্ত এক হেড থেকে সমতা ফেরান। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তিনি দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতী গোল করে বসেন। নরওয়ের হয়ে অন্য গোলটি করেন লিও অস্টিগার্ড। এই গ্রুপের বাকি দুই দল ফ্রান্স ও সেনেগাল, তাই নরওয়ে ও ইরাকের সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করে আছে। মনে করা হচ্ছে নরওয়ে ও সেনেগালের মধ্যেই দ্বিতীয় স্থানের জন্য লড়াইটা জমজমাট।








