Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
পুরুষ বিশ্বকাপে নারীশক্তির জয়! নতুন ইতিহাস লিখলেন টোরি পেন্সো, নেসবিট ও ব্রুক মেয়োমেসির বাবার অসুস্থতা নিয়ে মুখ খুলল পরিবার, গুজবে কান না দেওয়ার আহ্বানশেষ পর্যন্ত অস্কার ব্রুজোকে ধরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল! রায়ান উইলিয়ামস টার্গেট! কেবিন সিবিল্লে থাকছেন?অভিষেকেই দুই বা তার বেশি গোল, অনন্য রেকর্ড বিশ্বকাপেও অব্যাহত রাখলেন আর্লিং হালান্ড দক্ষিণ কোরিয়ার অনুশীলনে উড়ে এল ড্রোন, বিশ্বকাপে রীতিমত চাঞ্চল্যবিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কারহাইতির বিরুদ্ধে নামার আগে সৎভাবে আত্মসমালোচনার ডাক ব্রাজিল তারকা দানিলোরকেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা অনুমোদনথিয়েরি অঁরির কড়া সমালোচনা: ‘রোনালদো পর্তুগালকে আরও দুর্বল করে তুলছে’ বড় ধাক্কা ইরানের, বেলজিয়াম ম্যাচের আগে মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবিপুরুষ বিশ্বকাপে নারীশক্তির জয়! নতুন ইতিহাস লিখলেন টোরি পেন্সো, নেসবিট ও ব্রুক মেয়োমেসির বাবার অসুস্থতা নিয়ে মুখ খুলল পরিবার, গুজবে কান না দেওয়ার আহ্বানশেষ পর্যন্ত অস্কার ব্রুজোকে ধরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল! রায়ান উইলিয়ামস টার্গেট! কেবিন সিবিল্লে থাকছেন?অভিষেকেই দুই বা তার বেশি গোল, অনন্য রেকর্ড বিশ্বকাপেও অব্যাহত রাখলেন আর্লিং হালান্ড দক্ষিণ কোরিয়ার অনুশীলনে উড়ে এল ড্রোন, বিশ্বকাপে রীতিমত চাঞ্চল্যবিশ্বকাপে এখনও পর্যন্ত বায়ার্ন মিউনিখেরই জয়জয়কারহাইতির বিরুদ্ধে নামার আগে সৎভাবে আত্মসমালোচনার ডাক ব্রাজিল তারকা দানিলোরকেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা অনুমোদনথিয়েরি অঁরির কড়া সমালোচনা: ‘রোনালদো পর্তুগালকে আরও দুর্বল করে তুলছে’ বড় ধাক্কা ইরানের, বেলজিয়াম ম্যাচের আগে মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি

৩৯-এর বিস্ময়! প্রথম হ্যাটট্রিকে ফুল ফোটালেন লিও মেসি

৩৯-এ এসে করলেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। একই দিনে মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব! আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচটা ৩-০ গোলে জিতল আর্জেন্টিনা। না, অন্য কারও আর গোল করার দরকার হয়নি।

By AdminPublished Jun 17, 2026, 3:37 AM
ShareWhatsAppFacebookX
 ৩৯-এর বিস্ময়! প্রথম হ্যাটট্রিকে ফুল ফোটালেন লিও মেসি

গৌতম রায়

মোহময়, চমকপ্রদ, নাকি অভাবনীয়? আজ আবার নতুন করে কোন বিশেষণে ভরাবেন লিও মেসিকে? ৩৯-এর, নাকি ২৯-এর যুবরাজকে আজ দেখল বিশ্বকাপ? গত বিশ্বকাপেই অধরা ট্রফি তুলে ধরে বৃত্ত সম্পূর্ণ করে দিয়েছিলেন। তারপরও এত কিছু বাকি ছিল? থাকতে পারে? ভাবা যায়? ৩৯-এ এসে করলেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। একই দিনে মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব! আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচটা ৩-০ গোলে জিতল আর্জেন্টিনা। না, অন্য কারও আর গোল করার দরকার হয়নি।

চোট থেকে সেরে উঠছিলেন। প্রথম ম্যাচে পুরোটা খেলতে পারবেন কিনা সেটা নিয়েই সংশয় ছিল। সেই মেসি যে এভাবে চমকে দেবেন তিনি নিজেও কি ভেবেছিলেন? হ্যাঁ, তিনি লিও মেসি। মাঠে নেমে এমন কিছু করে দেবেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়। গোল করবেন, করাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এভাবে? ৩৯ সংখ্যাটাকে এভাবে ভুল প্রমাণ করে দেবেন?

Leo.jpg

মেসিময় ম্যাচ বললেও কিছু কম বলা হয়। একসঙ্গে পালন করলেন নম্বর নাইন ও নম্বর টেনের ভূমিকা। দলের রিমোটটা এমনিতে হাতেই থাকে। এদিন আরও শক্ত করে রিমোটটা ধরে দুরন্ত সব পাসের ফুলঝুরিতে খেলালেন লাউতারো মার্টিনেজ, তিয়াগো আলমাদাদের। আর তার সঙ্গে নিজেই করে ফেললেন হ্যাটট্রিক। এটাই ম্যাচ। আর কিছু নেই।

প্রথম গোলটা দূরপাল্লার মেসিসুলভ শটে। যদিও বাঁচানো উচিত ছিল জিদানপুত্র লুকার। লাফাতে একটু দেরি করে ফেলায় বলে হাত লাগিয়েও নাগাল পেলেন না। দ্বিতীয় গোলটি ফিরতি বলে। ম্যাক অ্যালিস্টার বক্সের বাইরে থেকে জোরালো গড়ানে শট নিয়েছিলেন। বল লুকার গায়ে লেগে ছিটকে এলে ছোঁ মেরে ফিরতি বল জালে পাঠান। তৃতীয় গোলটি মাটি ঘেঁষা নিখুঁত শটে।

চ্যাম্পিয়নরা যেভাবে শুরু করে, সেভাবেই শুরু করল আর্জেন্টিনা। তবে মেসি এমন খেললে আর কাকেই বা কী করতে হয়! ম্যাচটাও পরিচ্ছন্ন হল। তার জন্য অবশ্য আলজেরিয়াকেও কৃতিত্ব দিতে হবে। সমানে সমানে লড়াই করার চেষ্টা করে গেছে, কিন্তু ওই যে, ফুটবলের যুবরাজের কাছেই সব জারিজুরি শেষ। হারতে হল ওই একজনের কাছেই। পুরো এফোর্ট না দিয়েও মসৃন ফুটবল খেলে গেল আর্জেন্টিনা। আসলে এই ম্যাচে যে আর অন্য কিছু ছিল না। শুধু লিও, লিও আর লিও।

গতবার যেখানে শেষ করেছিলেন, এদিন যেন সেখান থেকেই শুরু করলেন দুই মহাতারকা মেসি ও এমবাপে। প্রথম দিন মাঠে নেমেই এই লড়াইটাও জমিয়ে দিলেন। আগের ম্যাচে আগুন ঝরালেন এমবাপে। তারপর ফুল ফোটালেন লিও। বিশ্বকাপের রোমাঞ্চ শুরু হয়ে গেল। রাতে আবার নামছেন আর একজন – সিআরসেভেন। তিনি আবার কী করেন! তবে আপাতত সেলাম লিও, সেলাম।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Yoga Day | ম্যারাথনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী! যোগ দিবস শহর জুড়ে মেগা কার্নিভ্যালের আয়োজন
YouTube

Yoga Day | ম্যারাথনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী! যোগ দিবস শহর জুড়ে মেগা কার্নিভ্যালের আয়োজন

XtraTime Bangla

"আইডল Ronaldo-কেও একদিন ছাড়িয়ে যাবে..." প্রয়াত বোন Roxane-কে Yan Diomande-র খোলা চিঠি! শুনলে কাঁদবেন
YouTube

"আইডল Ronaldo-কেও একদিন ছাড়িয়ে যাবে..." প্রয়াত বোন Roxane-কে Yan Diomande-র খোলা চিঠি! শুনলে কাঁদবেন

XtraTime Bangla

মায়ের মতোই ছেলেও খেলছেন FIFA World Cup! ইতিহাসে প্রথমবার। Tyler Bindon & Jenny Bindon
YouTube

মায়ের মতোই ছেলেও খেলছেন FIFA World Cup! ইতিহাসে প্রথমবার। Tyler Bindon & Jenny Bindon

XtraTime Bangla

শেষপর্যন্ত Oscar Bruzon কে ধরে রাখতে চাইছে East Bengal! Rayan Williams Target| Kevin Sibille থাকছেন?
YouTube

শেষপর্যন্ত Oscar Bruzon কে ধরে রাখতে চাইছে East Bengal! Rayan Williams Target| Kevin Sibille থাকছেন?

XtraTime Bangla

প্রায় ৭ ঘণ্টা পুলিশি জেরার পর আমেরিকার মাঠে নেমে গোল করলেন ইরাকি ফুটবলার! বিস্তারিত জানুন
YouTube

প্রায় ৭ ঘণ্টা পুলিশি জেরার পর আমেরিকার মাঠে নেমে গোল করলেন ইরাকি ফুটবলার! বিস্তারিত জানুন

XtraTime Bangla

জল-মুড়ি খেয়ে ফেডারেশনের এলিট লিগে জায়গা করে নিলেন জঙ্গলমহলের ফুটবলাররা!ভারতীয় ফুটবলের করুণ দৃশ্য
YouTube

জল-মুড়ি খেয়ে ফেডারেশনের এলিট লিগে জায়গা করে নিলেন জঙ্গলমহলের ফুটবলাররা!ভারতীয় ফুটবলের করুণ দৃশ্য

XtraTime Bangla

East Bengal এর ডার্বির নায়ক এবার Mohun Bagan-এ! কী বলছেন Rahul Bheke? কার ফিশ কার ফাঁসে
YouTube

East Bengal এর ডার্বির নায়ক এবার Mohun Bagan-এ! কী বলছেন Rahul Bheke? কার ফিশ কার ফাঁসে

XtraTime Bangla

Portugal  এর মত দুর্ধর্ষ দল কী কারণে আটকে গেল DR Congoর কাছে? Ronaldo কেন বোতল বন্দী? Match Analysis
YouTube

Portugal এর মত দুর্ধর্ষ দল কী কারণে আটকে গেল DR Congoর কাছে? Ronaldo কেন বোতল বন্দী? Match Analysis

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 19

পুরুষ বিশ্বকাপে নারীশক্তির জয়! নতুন ইতিহাস লিখলেন টোরি পেন্সো, নেসবিট ও ব্রুক মেয়ো

পুরুষদের বিশ্বকাপ ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার কোনো সম্পূর্ণ নারী অন-ফিল্ড দল ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করল

বিশ্বকাপের খবরJun 18

মেসির বাবার অসুস্থতা নিয়ে মুখ খুলল পরিবার, গুজবে কান না দেওয়ার আহ্বান

জর্জ মেসি বর্তমানে একটি স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

ফুটবলJun 18

শেষ পর্যন্ত অস্কার ব্রুজোকে ধরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল! রায়ান উইলিয়ামস টার্গেট! কেবিন সিবিল্লে থাকছেন?

শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে থেকে যেতে পারেন অস্কার ব্রুজো!

বিশ্বকাপের খবরJun 18

অভিষেকেই দুই বা তার বেশি গোল, অনন্য রেকর্ড বিশ্বকাপেও অব্যাহত রাখলেন আর্লিং হালান্ড

প্রথম মঞ্চেই ইতিহাস গড়ার অভ্যাস বহুদিনের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে হ্যাটট্রিক, Borussia Dortmund-এর হয়ে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক, Premier League-এ প্রথম ম্যাচে জোড়া গোল, আর এবার বিশ্বকাপ অভিষেকেও ব্রেস।