Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কলম্বিয়া শিবিরে বিরাট ধাক্কা, চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড জোন কর্দোবাভূমিকম্পে পরিবারকে হারানো ভক্তের পাশে ক্রিস্চিয়ানো রোনাল্ডো, পাঠালেন ভিডিও বার্তাফ্রান্সকে বাঁচালেন দুয়ে, প্যারাগুয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে এমবাপেরা কানাডার দৌড় শেষ. বিশ্বকাপে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে মরক্কোরোনাল্ডোর ইগোর জন্যই খেলতে পারছেনা পর্তুগাল- বিস্ফোরক ইব্রাহিমোভিচভোজিনহা, এক অদম্য রূপকথার শুরু সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়াবিশ্বকাপে অভিষেকেই ইতিহাস মিশরের, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সালাহরা হৃদয় জিতেই ফিরছে কেপ ভার্দে, ৩-২ গোলে জিতে শেষ ষোলোয় চলে গেল আর্জেন্টিনা কলম্বিয়া শিবিরে বিরাট ধাক্কা, চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড জোন কর্দোবাভূমিকম্পে পরিবারকে হারানো ভক্তের পাশে ক্রিস্চিয়ানো রোনাল্ডো, পাঠালেন ভিডিও বার্তাফ্রান্সকে বাঁচালেন দুয়ে, প্যারাগুয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে এমবাপেরা কানাডার দৌড় শেষ. বিশ্বকাপে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে মরক্কোরোনাল্ডোর ইগোর জন্যই খেলতে পারছেনা পর্তুগাল- বিস্ফোরক ইব্রাহিমোভিচভোজিনহা, এক অদম্য রূপকথার শুরু সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অভিষেক, ভারতীয় ক্রিকেটে শুরু বৈভবযুগ ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়াবিশ্বকাপে অভিষেকেই ইতিহাস মিশরের, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সালাহরা হৃদয় জিতেই ফিরছে কেপ ভার্দে, ৩-২ গোলে জিতে শেষ ষোলোয় চলে গেল আর্জেন্টিনা

ফ্রান্সকে বাঁচালেন দুয়ে, প্যারাগুয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে এমবাপেরা

প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন অধিনায়ক এমবাপে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 5, 2026, 4:56 AM
ShareWhatsAppFacebookX
ফ্রান্সকে বাঁচালেন দুয়ে, প্যারাগুয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে এমবাপেরা

গৌতম রায়

না অঘটন ঘটেনি। প্রত্যাশামতই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন অধিনায়ক এমবাপে। এবারের বিশ্বকাপে তাঁর সপ্তম গোল। মেসির সমান। বিশ্বকাপ কেরিয়ারে ১৯ তম গোল। মেসির চেযে একটি কম। তবে ম্যাচ একেবারেই সহজ হয়নি তাঁদের কাছে। প্যারাগুয়ের ১০ জনের ডিফেন্স ভাঙতে তাঁদের কালঘাম ছুটে গেছে। আসলে দেশিরে দুয়ে যেন এদিন দেবদূত হয়ে এলেন ফ্রান্সের কাছে।

দুয়ের একটা দৌড় আর ড্রিবলেই ম্যাচটা ঘুরে গেল। পরিবর্ত হিসাবে মাঠে নেমেই পেনাল্টি বক্সে ছোট জায়গার মধ্যে তিন চারজনকে ড্রিবল করে যখন শট নিতে যাবেন তখনই দুয়েকে ট্রিপ করে ফেলে দেন দিয়েগো গোমেজ। পেনাল্টি থেকে বহু আকাঙ্খিত গোলটি করেন এমবাপে। দুয়ে দেখিয়ে দিলেন, একটা দল যখন ১০ জনে বক্সে ভিড় করে ডিফেন্স করছে, যখন গোলের মুখ খোলা সম্ভব হচ্ছে না, তখন ওইভাবেই পেনাল্টি আদায় করতে হয়। ২১ বছরের পিএসজি তারকা দুয়েকে প্রথম দলে কেন যে রাখছেন না দেশঁ!

শুরু থেকেই ৫-৪-১ ছকে ১০ জনে মিলে এমনভাবে রক্ষণের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন প্যারাগুয়ে ফুটবলাররা, কিছুতেই গোল মুখ খুলতে পারছিলেন না এমবাপে-দেম্বেলেরা। লাতিন আমেরিকার দলটির ম্যানেজার গুস্তাভো আলফারোর এই কৌশল ক্রমশই হতাশ করে তুলছিল ফরাসিদের। পাশাপাশি সুযোগ পেলেই আলমিরন ও এনসিসো প্রতি আক্রমণে হানা দিচ্ছিলেন ফরাসি ডিফেন্সে। গুস্তাভে্া আলফারো সামনে রেখেছিলেন শুধু আলমিরনকে।

অন্যদিকে মাঝমাঠে রাবিও এবং কোনেকে পিভোটিং রোলটা দিয়েছিলেন দেশঁ। বাঁ প্রান্ত দিয়ে বেশি আক্রমণ তুলে আনার চেষ্টা ছিল। নম্বর টেনের ভূমিকায় এদিনও সচল ছিলেন ওলিজে। কিন্তু জমাট প্যারাগুয়ে রক্ষণের ফাঁক ফোকড় খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে কারণেই গোটা প্রথমার্ধে সেভাবে কোনও সুযোগই তৈরি হল না।

দ্বিতীয়ার্ধে দুয়ে নামার পর ম্যাচটা ঘুরল। গোল খাওয়ার পর প্যারাগুয়েও আক্রমণে আসতে শুরু করল। সে কারণে ফ্রান্সের সামনেও গোলের সুযোগ এল। একবার তো এমবাপের পা থেকে ডাবল সেভ করলেন প্যারাগুয়ে গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত গোল আর হল না। একমাত্র গোলে হেরেই এবারের মত বিদায় প্যরাগুয়ের। জার্মানিবধ করার পর আর একটা অঘটন ঘটানোর স্বপ্নকে অধরা রেখেই ফিরতে হচ্ছে দেশে।

আর ফ্রান্স। গতবার ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল, এবার কিন্তু হট ফেবারিটের মতই দৌড় চলছে এমবাপেদের। এবার সামনে মরক্কো। আরও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি গতবারের সেমিফাইনালিস্টরা। দুর্দান্ত একটা ম্যাচের অপেক্ষা। তবে ফরাসি ঝড়টা এবার যে একটু বেশিই ঘুর্ণি, ভালই জানেন হাকিমিরা।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
World Cup 2026-এ ভারতের নতুন পরিচয়!FIFAয় শান্তির দূত বাংলা!এগিয়ে এলেন সমাজের সর্বস্তরের বিশিষ্টরা
YouTube

World Cup 2026-এ ভারতের নতুন পরিচয়!FIFAয় শান্তির দূত বাংলা!এগিয়ে এলেন সমাজের সর্বস্তরের বিশিষ্টরা

XtraTime Bangla

বাবার স্মৃতিতে পুত্র অর্জুন! গুরুকে শ্রদ্ধায় শিষ্যরা—শুরু হল প্রথম Subhas Bhowmick Football Camp
YouTube

বাবার স্মৃতিতে পুত্র অর্জুন! গুরুকে শ্রদ্ধায় শিষ্যরা—শুরু হল প্রথম Subhas Bhowmick Football Camp

XtraTime Bangla

Ronaldo হোক বা Neymar ভক্তদের ভগবান হয়ে ফুটবলের বাইরে এভাবেই ঈশ্বর রূপে পাশে দাঁড়ান তারা
YouTube

Ronaldo হোক বা Neymar ভক্তদের ভগবান হয়ে ফুটবলের বাইরে এভাবেই ঈশ্বর রূপে পাশে দাঁড়ান তারা

XtraTime Bangla

Brazil VS Argentina বিশ্বকাপ সেমিতে এই দ্বৈরথ দেখার অপেক্ষা! France কেই ফেভারিট মানছেন প্রাক্তনীরা
YouTube

Brazil VS Argentina বিশ্বকাপ সেমিতে এই দ্বৈরথ দেখার অপেক্ষা! France কেই ফেভারিট মানছেন প্রাক্তনীরা

XtraTime Bangla

সিরিয়ালের বাবলি সুন্দরীর চট্টোরাজ পরিবারে, কে Brazil কে Argentina! FIFA World Cup 2026 Fever
YouTube

সিরিয়ালের বাবলি সুন্দরীর চট্টোরাজ পরিবারে, কে Brazil কে Argentina! FIFA World Cup 2026 Fever

XtraTime Bangla

France vs Paraguay ম্যাচে চরম বিতর্ক!  একাধিক ফাউল করেও হলুদ কার্ড দেখলেন না প্যারাগুয়ের ফুটবলাররা
YouTube

France vs Paraguay ম্যাচে চরম বিতর্ক! একাধিক ফাউল করেও হলুদ কার্ড দেখলেন না প্যারাগুয়ের ফুটবলাররা

XtraTime Bangla

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সত্যিই কি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা?Xtra Time এর ক্যামেরায় ঘুরে দেখুন
YouTube

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সত্যিই কি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা?Xtra Time এর ক্যামেরায় ঘুরে দেখুন

XtraTime Bangla

Mohun Bagan কোচের চেয়ার খুব গরম! সেটাই প্রথম সামলাতে হবে তাদের নতুন কোচকে: Debjit Ghosh
YouTube

Mohun Bagan কোচের চেয়ার খুব গরম! সেটাই প্রথম সামলাতে হবে তাদের নতুন কোচকে: Debjit Ghosh

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJul 5

কলম্বিয়া শিবিরে বিরাট ধাক্কা, চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড জোন কর্দোবা

বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে নামার আগে কলম্বিয়া শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য বাকি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড জোন কর্দোবা

বিশ্বকাপের খবরJul 5

ভূমিকম্পে পরিবারকে হারানো ভক্তের পাশে ক্রিস্চিয়ানো রোনাল্ডো, পাঠালেন ভিডিও বার্তা

ভেনিজুয়েলার ভূমিকম্পে পরিবারকে ও নিজের একটি পা হারানে্া ভক্তকে আবেগঘন বার্তা দিলেন সিআরসেভেন। তাঁর পাশে থাকার বার্তা দিয়ে ম্যাচ দেখার আমন্ত্রণ জানানোর পাশাপাশি দেখা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

বিশ্বকাপের খবরJul 4

ফ্রান্সকে বাঁচালেন দুয়ে, প্যারাগুয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে এমবাপেরা

প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন অধিনায়ক এমবাপে।

বিশ্বকাপের খবরJul 4

কানাডার দৌড় শেষ. বিশ্বকাপে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

বিশ্বকাপে কানাডার দৌড় শেষ হল। তাদের ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো।