ভূমিকম্পে পরিবারকে হারানো ভক্তের পাশে ক্রিস্চিয়ানো রোনাল্ডো, পাঠালেন ভিডিও বার্তা
ভেনিজুয়েলার ভূমিকম্পে পরিবারকে ও নিজের একটি পা হারানে্া ভক্তকে আবেগঘন বার্তা দিলেন সিআরসেভেন। তাঁর পাশে থাকার বার্তা দিয়ে ম্যাচ দেখার আমন্ত্রণ জানানোর পাশাপাশি দেখা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এক্সট্রাইম ওয়েব ডেস্ক
আবার দেখা গেল ক্রিস্চিয়ানো রোনাল্ডোর মানবিক মুখ। ভেনিজুয়েলার ভূমিকম্পে পরিবারকে ও নিজের একটি পা হারানে্া ভক্তকে আবেগঘন বার্তা দিলেন সিআরসেভেন। তাঁর পাশে থাকার বার্তা দিয়ে ম্যাচ দেখার আমন্ত্রণ জানানোর পাশাপাশি দেখা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
ভেনিজুয়েলার কিশোর রোনাল্ডোভক্ত আন্দ্রেস মিয়েলেসে। গত মাসের ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে চাপা পেড় যান তিনি। তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর একটি পা বাদ দিতে হয়। তবে তাঁকে উদ্ধার করা হলেও তিনি ওই দুর্ঘটনায় তাঁর পরিবারকে হারান। কিন্তু সব হারালেও একটি স্বপ্নকে তানি বাঁচিয়ে রেখেছিলেনয। প্রিয় ফুটবলার রোনাল্ডোর সঙ্গে নিজেকে কোনওভাবে যুক্ত করার স্বপ্ন।
এই ঘটনা জানা৩র পরই নড়েচড়ে বসেন ক্রিস্চিয়ানো রোনাল্ডো। একটি ভিডিওবার্তা পাঠান তিনি। তাতে আন্দ্রেসকে তিনি বলেন, তোমাকে আলিঙ্গন জানাতেই এই বার্তা। জানি তুমি আমার কত বড় ভক্ত। সুস্থ হওয়ার পর আমার ম্যাচ দেখার আমন্ত্রণ জানাই। তোমার সঙ্গে দেখাও করতে চাই।
এরপরই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর প্রশংসা। তবে শুধু তাই নয়, তিনি নিজের সই করা একটি জার্সিও পাঠাচ্ছেন আন্দ্রেসকে।
সোশ্যাল মিডিয়ার যুগে রোনাল্ডোকে ট্যাগ করে এই খবর তাঁর কাছে পৌঁছে দিয়েছিলেন অনেকে। আর তারপরই এমন আবেগঘন ও মানবিক রোনাল্ডোকে আবারও পাওয়া গেল।








