অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার 'স্যান্ডপেপারগেট' নিয়ে উসমান খাজার ভাষ্যের সমর্থন করেছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ওয়ার্নার খাজার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, আট বছর পর কেন এই বিষয়গুলো আবার সামনে এল—তা নিয়ে প্রশ্ন না তুলে, বরং খাজা যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সেগুলোর দিকে নজর দেওয়া উচিত।

এক্সট্রা টাইম নিউজডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে উসমান খাজা যে বয়ান দিয়েছেন, তাকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, সত্য তো কোনো না কোনো দিন সামনে আসতেই হতো। সেই সঙ্গে বল-ট্যাম্পারিং ঘটনার তদন্ত প্রক্রিয়া কীভাবে পরিচালিত হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ওয়ার্নার খাজার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, আট বছর পর কেন এই বিষয়গুলো আবার সামনে এল—তা নিয়ে প্রশ্ন না তুলে, বরং খাজা যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সেগুলোর দিকে নজর দেওয়া উচিত।
ওয়ার্নার বলেন, “এই বিষয়ে কথা না বলে আট বছর কেটে গেছে। উজি (উসমান খাজা), আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সত্য। এখন সবাই সত্যটা জানে, তা সবার সামনে চলে এসেছে। মানুষ এটা জানতে চেয়েছিল; তুমি সামনে এসে তা বলেছ। আর এখন অনেকে প্রশ্ন তুলছে, ‘আট বছর পর কেন?’ কেউ কেউ বলছে বই বিক্রির জন্য এসব করা হচ্ছে—কিন্তু এটি উসমানের নিজের গল্প। উসমান যা বিশ্বাস করে, সে সেটাই বলেছে।”
ওয়ার্নার উল্লেখ করেন যে, ২০১৮ সালের তদন্তের সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে থাকা সত্ত্বেও উসমান খাজার সাক্ষাৎকার নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “পুরো সাক্ষাৎকার প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়োপূর্ণ এবং ত্রুটিপূর্ণ। উজি তখন ক্যামেরন ব্যানক্রফটের পাশেই ছিল, অথচ তার সাক্ষাৎকার নেওয়া হলো না! একে কীভাবে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত বলা যায়? বিষয়টি আমার বোধগম্য নয়। আমরা কাউকে দোষারোপ করতে বা পুরোনো ক্ষত নতুন করে খুঁড়তে আসিনি। এটি জবাবদিহিতা ও স্বচ্ছতার বিষয়; সত্যটি যেন সঠিকভাবে খতিয়ে দেখা হয়, তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। হয়তো এখন সময় এসেছে, যারা জবাবদিহিতা চাইছেন তাদের দিকে আঙুল না তুলে, বরং যারা তদন্ত পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের কাছেই জবাবদিহিতা চাওয়া হোক।”
অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ওপেনার আরও জানান, এই বিতর্কটি তার পরিবারের ওপর ব্যক্তিগতভাবে কী প্রভাব ফেলেছে। তিনি জানান, সম্প্রতি তার সন্তানরা যখন জানতে চায় ঠিক কী ঘটেছিল, তখন তিনি তাদের কাছে পুরো ঘটনাটি খুলে বলেছেন। "গত আট বছরে গণমাধ্যমে অনেক ধরনের মন্তব্য ও ভুল তথ্য ছড়ানো হয়েছে, আর অনেকেই তখন নীরব থেকেছেন। গত কয়েক দিন ধরে আমি আমার মেয়েদের সঙ্গে কথা বলছিলাম—এ কারণেই আমার এই বিষয়টি সামনে আনতে কিছুটা সময় লেগেছে, কারণ আমাকে তাদের কাছে খুলে বলতে হয়েছে ঠিক কী ঘটেছিল। বিশেষ করে আমার ১২ বছর বয়সী মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন আমরা তাকে জড়িয়ে ধরেছিলাম, কেন সেখানে এত ক্যামেরা ছিল এবং কেন আমরা টিভিতে কাঁদছিলাম," ওয়ার্নার বলেন।
অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার তার পরিবারের ওপর এই বিতর্কের ব্যক্তিগত প্রভাব নিয়েও কথা বলেছেন। তিনি জানান, কেলেঙ্কারির ঘটনাগুলো নিয়ে মেয়েরা প্রশ্ন তোলায় তিনি সম্প্রতি তাদের পুরো বিষয়টি বুঝিয়ে বলেছেন।
"গত আট বছরে গণমাধ্যমে অনেক ধরনের মন্তব্য ও ভুল তথ্য ছড়ানো হয়েছে, আর অনেকেই তখন নীরব থেকেছেন। গত কয়েক দিন ধরে আমি আমার মেয়েদের সঙ্গে কথা বলছিলাম—এ কারণেই আমার এই বিষয়টি সামনে আনতে কিছুটা সময় লেগেছে, কারণ আমাকে তাদের কাছে খুলে বলতে হয়েছে ঠিক কী ঘটেছিল। বিশেষ করে আমার ১২ বছর বয়সী মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন আমরা তাকে জড়িয়ে ধরেছিলাম, কেন সেখানে এত ক্যামেরা ছিল এবং কেন আমরা টিভিতে কাঁদছিলাম," ওয়ার্নার বলেন।
তিনি তার মেয়েদের সঙ্গে হওয়া এই কথোপকথনটিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেন এবং জানান যে, তিনি তাদের সত্য বলার গুরুত্ব সম্পর্কে পরামর্শ দিয়েছেন।
"এটি করা খুব কঠিন ছিল। তবে আমি তাদের একটি কথাই বলেছি, 'মা, সবসময় সত্য বলবে, কারণ মিথ্যা একসময় না একসময় বেরিয়েই আসে।' সময়টা খুবই কঠিন ছিল। এটি অস্ট্রেলিয়ার সবার জন্যই প্রযোজ্য। সবাই তো এই প্রশ্নই করে আসছিল। উজি (উসমান খাজা), তুমি ঠিক যা ঘটেছে তা-ই বলেছ। এটি শতভাগ সঠিক," যোগ করেন অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার। ওয়ার্নার স্বীকার করেছেন যে, তার নিজের পরিবার এবং স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের পরিবারগুলো একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। একই সঙ্গে তিনি খোয়াজার মন্তব্যের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, "আমার পরিবার, স্টিভ এবং ক্যামেরনের জন্য নিঃসন্দেহে এটি একটি কঠিন সময় ছিল, তবে এই বিষয়গুলো সামনে আসা প্রয়োজন ছিল। উজি (খোয়াজা), আমি তোমার বক্তব্যের পূর্ণ সমর্থন করি।"
২০১৮ সালের বল-টেম্পারিং কেলেঙ্কারির বিষয়ে এতদিন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া ভাষ্য অনুযায়ী, কেবল স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটই এর জন্য দায়ী ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে স্মিথ ও ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, আর ব্যানক্রফটকে দেওয়া হয়েছিল নয় মাসের নিষেধাজ্ঞা।








