বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে
নিজেদের স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখে ম্যাচ বার করে নিল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘিন্ত দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
নিজেদের স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখে ম্যাচ বার করে নিল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘিন্ত দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
জোরে বোলারদের দাপটের ম্যাচে ভারতীয় পেস ব্যাটারির আগুনে বোলিংয়ের সামনে ১৩৪ রানে শেষ হয় কিউয়ি ইনিংস। বৃষ্টির জন্য ম্যাচ ছিল ৪৭ ওভারের। কিন্তু ৪১ ওভারেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনারই যা কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। মিচেল ১০৪ বলে ধৈর্যশীল ৫৫ রানের ইনিংস খেলেন। স্যান্টনার করেন ৩৮ বলে ৩১ রান। ভারতের গুরনুরব্রার সফলতম বোলার। তিনি রানে নেন চার উইকেট। আকিব নবি, আনসুল কম্বোজ ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। জেকব ডাফি তাঁর প্রথম বলেই আউট করেন শুভমন গিলকে। পরের ওভারেই ফিরিয়ে দেন বিরাট কোহলিকে। এরপর কাইল জেমিসন পরপর দুটি উইকেট তুলে নিয়ে ভারতকে ৪ উইকেটে ৪৭ রানে দাঁড় করিয়ে দেন।
লো স্কোরিং ম্যাচে এরপর শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল প্রতিরোধ গড়ে তুলে ইনিংসটাকে পূর্ণনির্মাণ করেন। শ্রেয়স ৪৬ বলে ৩০ রান করেন। রাহুল করেন ৩৮ বলে অপরাজিত ২৬ রান। এবার ভারতকে থামাতে গেলে বেশ কিছু জায়গায় মেরামত করতে হবে নিউজিল্যন্ডকে।
