বিশালের অপেক্ষার অবসান, ডেভিড-হৃতিকেরও ডাক! নিউজিল্যান্ড সফরের আগে বাঙালিহীন ভারতীয় দল ঘোষণা জামিলের
প্রথম ম্যাচটি হবে অকল্যান্ডে। এরপর তিন দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে দুই দল। আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে আয়োজিত হবে প্রথম ম্যাচ। ভারতীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ। এরপর ১৫ নভেম্বর, রবিবার ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ভারতীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ খালিদ জামিল। নভেম্বরের ফিফা আন্তর্জাতিক সূচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ভারতীয় দল।
প্রথম ম্যাচটি হবে অকল্যান্ডে। এরপর তিন দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে দুই দল। আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে আয়োজিত হবে প্রথম ম্যাচ। ভারতীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ। এরপর ১৫ নভেম্বর, রবিবার ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ভারতীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ।
এই সফরের জন্য অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ফুটবলারকেও দলে রেখেছেন খালিদ জামিল। তবে ঘোষিত দলে সবচেয়ে উল্লেখযোগ্য নাম অবশ্যই বিশাল কাইথ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় দলে ডাক পেলেন এই গোলরক্ষক। এবার নিজের দক্ষতা প্রমাণ করে ভারতীয় দলে জায়গা পাকা করার চ্যালেঞ্জ বিশালের সামনে। গোলরক্ষক বিভাগে বিশালের পাশাপাশি রয়েছেন তরুণ হৃতিক তিওয়ারি এবং সোম কুমার।
রক্ষণভাগে আকাশ মিশ্র, মেহতাব সিং, রোশন সিং নাওরেম এবং জয় গুপ্তের মতো পরিচিত মুখদের পাশাপাশি রয়েছেন বিজয় ভার্গিস, প্রমবীর, অভিষেক সিং টেকচাম এবং রিকি মেইতেই হাওবাম।
মাঝমাঠের দায়িত্ব সামলাবেন অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, জিথিন এমএস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, লালরিনলিয়ানা হ্নামতে এবং টম্বা সিং হাওবাম। আক্রমণভাগে লিস্টন কোলাসো, মনবীর সিং এবং রায়ান উইলিয়ামসের পাশাপাশি রয়েছেন ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমন্ড লালরিন্দিকা এবং মহম্মদ সুহাইল। অর্থাৎ, ডেভিডও এই সফরে নিজের প্রতিভা প্রমাণের সুযোগ পাবেন।
নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, সোম কুমার, বিশাল কাইথ।
রক্ষণভাগ: অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, জয় গুপ্তা, মেহতাব সিং, প্রমবীর, রিকি মেইতেই হাওবাম, রোশন সিং নাওরেম।
মাঝমাঠ: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, জিথিন এমএস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, লালরিনলিয়ানা হ্নামতে, টম্বা সিং হাওবাম।
আক্রমণভাগ: ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমন্ড লালরিন্দিকা, লিস্টন কোলাসো, মনবীর সিং, মহম্মদ সুহাইল, রায়ান উইলিয়ামস।
