Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ◆"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস◆একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার◆বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে◆আবারও ভুল রেফারিং এর শিকার এফসি গোয়া, এবার প্রকাশ্যেই চাইল জবাব◆টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ সামি, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তাও◆বিশালের অপেক্ষার অবসান, ডেভিড-হৃতিকেরও ডাক! নিউজিল্যান্ড সফরের আগে বাঙালিহীন ভারতীয় দল ঘোষণা জামিলের◆অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হতেই সেওয়াগপুত্র আর্যবীরের দাপট, নেপালকে ১০ উইকেটে হারালো ভারত◆অজস্র সুযোগ নষ্ট করে কোনও রকমে জয়, ম্যাচ শেষে রেফারিকে সেরা বলে কটাক্ষ মোহনবাগান কোচের◆মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা◆মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ◆"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস◆একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার◆বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে◆আবারও ভুল রেফারিং এর শিকার এফসি গোয়া, এবার প্রকাশ্যেই চাইল জবাব◆টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ সামি, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তাও◆বিশালের অপেক্ষার অবসান, ডেভিড-হৃতিকেরও ডাক! নিউজিল্যান্ড সফরের আগে বাঙালিহীন ভারতীয় দল ঘোষণা জামিলের◆অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হতেই সেওয়াগপুত্র আর্যবীরের দাপট, নেপালকে ১০ উইকেটে হারালো ভারত◆অজস্র সুযোগ নষ্ট করে কোনও রকমে জয়, ম্যাচ শেষে রেফারিকে সেরা বলে কটাক্ষ মোহনবাগান কোচের◆মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা◆

"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস

বিপর্যয়ের সব দায় নিয়ে হাবাস বলেন, "আজ গোটা দল ছিল ভীষণই ঢিলেঢালা। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আমরা কখনই জিততে পারিনি। কোনো লড়াইই দিতে পারিনি। আজ দলের মধ্যে কোনও সংঘবদ্ধতা ছিল না। এমন খেললে ম্যাচ জেতা অসম্ভব। আমার দলের চরিত্র এমন নয়।"

লিখেছেন Admin•প্রকাশিত Nov 8, 2026, 12:10 AM
ShareWhatsAppFacebookX
"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বিধ্বস্ত ইস্টবেঙ্গল। হতাশ, বিপর্যস্ত আন্তোনিও লোপেজ হাবাস। এতটাই যে, ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে জানালেন, "এটা আমার দল নয়। এটা একটা দুর্ঘটনা। আশা করি এমন ঘটনা আর ঘটবে না।"

বিপর্যয়ের সব দায় নিয়ে হাবাস বলেন, "আজ গোটা দল ছিল ভীষণই ঢিলেঢালা। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আমরা কখনই জিততে পারিনি। কোনো লড়াইই দিতে পারিনি। আজ দলের মধ্যে কোনও সংঘবদ্ধতা ছিল না। এমন খেললে ম্যাচ জেতা অসম্ভব। আমার দলের চরিত্র এমন নয়।"

এতটা বেসামাল হল কেন রক্ষণ উত্তর দেবেন কী, তিনি নিজেও তো এর উত্তর খুঁজছেন। বলেন, "একজনের সঙ্গে আর একজনের বিশাল দূরত্ব। কোনও সেপই মেন্টেন করতে পারেনি আমার ডিফেন্স। সেই সুযোগটাই নিয়ে গেছে চেন্নাই। ঘনঘন প্রতি আক্রমণে উঠে এসেছে।"

আনোয়ার নেই বলেই কি এত সমস্যা হল এই প্রশ্নের উত্তর যেন তাঁরও খুব চেনা। মেনে নিলেন "আনোয়ার না থাকায় আমাদের সমস্যা হয়েছে, তবে কোনও ফুটবলারের না থাকা নিয়ে আমি কখনও অজুহাত দিই না।"

এএফসিতে গোলরক্ষক হিসাবে দারুণ খেলেছিলেন পূর্বা লাচেংপা। এদিন নামিয়ে ছিলেন গিলকে। এই নির্বাচন নিয়ে প্রশ্ন করলে হাবাসের উত্তর, "আমার দলে তিনজনই ভাল গোলরক্ষক। এদিনের বিপর্যয়ের দায় গোলরক্ষকের নয়।"

এবার সামনে বিরতি। ফিফা ব্রেক। এই সময়ে ভুলত্রুটি শুধরে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। এখন দেখার এই বিপর্যয়ের ধাক্কা কীভাবে সামলে ওঠেন হাবাস বা ইস্টবেঙ্গল।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 7

মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ

ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গল এফসি। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মরশুমে নকআউট পর্বে জায়গা করে নিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে নজির গড়েছে লাল-হলুদ। তবে এই ঐতিহাসিক সাফল্যকেই শেষ গন্তব্য হিসেবে দেখতে নারাজ দলের প্রধান কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। তাঁর মতে, এই অর্জন আসলে আরও বড় লক্ষ্যের পথে প্রথম ধাপ।

ফুটবলNov 7

"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস

বিপর্যয়ের সব দায় নিয়ে হাবাস বলেন, "আজ গোটা দল ছিল ভীষণই ঢিলেঢালা। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আমরা কখনই জিততে পারিনি। কোনো লড়াইই দিতে পারিনি। আজ দলের মধ্যে কোনও সংঘবদ্ধতা ছিল না। এমন খেললে ম্যাচ জেতা অসম্ভব। আমার দলের চরিত্র এমন নয়।"

ফুটবলNov 7

একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার

একে রক্ষণে আনোয়ার নেই। তার সঙ্গে নুঙ্গা জঘন্য বললেও কম বলা হয়। তার ওপর পুরোপুরি ব্যর্থ মাঝমাঠ।রশিদ অন্য দিনের ফর্মে ছিলেন না। ড্যানিও চেষ্টা করলেও স্বাভাবিক টাচে ছিলেন না। জিকসন, বিষ্ণু, বিপিনরাও কেমন যেন এলোমেলো হয়ে গেলেন। আর রক্ষণের কথা না বলাই ভাল। নুঙ্গাকে নিয়ে ব্রাইসন যা খুশি তাই করে গেলেন।

ক্রিকেটNov 7

বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে

নিজেদের স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখে ম্যাচ বার করে নিল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘিন্ত দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।