Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে  ইতিহাস, একদিনেই ভাঙল ১১টি মিট রেকর্ড

৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স মিটে ইতিহাস। একদিনে হল ১১টি মিট রেকর্ড। আগে কখনও একদিনে এতগুলি মিট রেকর্ড ভাঙেনি।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 10, 2026, 10:12 PM
ShareWhatsAppFacebookX
 রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে  ইতিহাস, একদিনেই ভাঙল ১১টি মিট রেকর্ড

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স মিটে ইতিহাস। একদিনে হল ১১টি মিট রেকর্ড। আগে কখনও একদিনে এতগুলি মিট রেকর্ড ভাঙেনি। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের তাহুরা খাতুন মহিলাদের অনূর্ধ্ব ২০ বিভাগের ৪০০ মিটারে গড়লেন নতুন রেকর্ড। ভাঙলেন ২০২২ সালে গড়া শ্যামা মণ্ডলের রেকর্ড।

 ২০ কিলোমিটার হাঁটায় নিজের গড়া রেকর্ড ভাঙলেন ইস্টবেঙ্গল ক্লাবের জেবিয়ার মুন্ডা। অনূর্ধ্ব ১৬ বালক বিভাগে হাই জাম্পে নতুন রেকর্ড করলেন চন্দননগর সাব ডিভিশনের সৌমিক ঘোষ। তিনি ভাঙলেন সৌম্য মণ্ডলের গত বছরের গড় রেকর্ড। অনূর্ধব ১৮ পুরুষ বিভাগে ডিসকাস থ্রোয়ে জলপাইগুড়ির স্বপ্নিল দত্ত গড়লেন নতুন রেকর্ড। ভাঙলেন বিক্রম বিশ্বাসের রেকর্ড।

বালক অনূর্ধ্ব ১৬ বিভাগে ১০০০ মিটার রেস ওয়াকে রেকর্ড পূর্ব মেদিনীপুরের সোভন ভৌমিকের। তিনি দীপজ্যোতি সরকারের করা রেকর্ড ভেঙে দিলেন। অনূর্ধ্ব ২৩ পুরুষ বিভাগের ৮০০ মিটারে উত্তর দিনাজপুরের মহম্মদ মহসিন আওয়াল ভেঙে দিলেন মোহনবাগানের সায়ন কর্মকারের গড়া রেকর্ড।

মহিলা অনূর্ধ্ব ২৩ বিভাগের ৮০০ মিটারে রেকর্ড গড়লেন ইস্টবেঙ্গলের রোসনি দাস। তিনি ভেঙে দিলেন গত বছর গড়া মৌমিতা রায়ের রেকর্ড। সিনিয়র পুরুষ বিভাগের লং জাম্পে ভেঙে গেল ২৫ বছরের রেকর্ড। ২০০১ সালে গড়া সঞ্জয় রায়ের রেকর্ড ভাঙলেন ইস্টবেঙ্গল ক্লাবের অরিত্র ঘোষ। সিনিয়র পুরুষ বিভাগের ৮০০ মিটারে নতুন মিট রেকর্ড করলেন মোহনবাগানের অর্ঘ্য ঘোড়ুই।

অনূর্ধ্ব ২৩ পুরুষ বিভাগের লং জাম্পে জলপাইগুড়ির ডাবলু রায় গড়লেন নয়া রেকর্ড। ভেঙে দিলেন অরিজিৎ পালের রেকর্ড। এছাড়া অনূর্ধ্ব ১৬ বালক বিভাগের জ্যাভলিন থ্রোয়ে রেকর্ড গড়লেন ইস্টবেঙ্গলের গৌরব বাউরি। ভঙলেন জলপাইগুড়ির ভিকি বর্মনের গড়া রেকর্ড।

একদিনে ১১টি রেকর্ড প্রমাণ করে দিল, বাংলার অ্যাথলেটিক্সে রয়েছে প্রতিভার গভীরতা এবং মানের উন্নতি হচ্ছে। প্রতিযোগিতার আর একদিন বাকি।

 

 

 

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।