Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতাইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলডার্বিতে ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফিরিয়ে ২২ বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল১৯৬২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জয়ই আমার জীবনের সেরা মুহূর্ত: আই. অরুময়নৈগম সুব্রত পাল: ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে যুবভারতী ও পরিকাঠামো পরিদর্শন ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা

ইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে প্রাক্তন ক্রিকেটারদের পক্ষ থেকে দ্বিতীয় চিঠি পাঠানোর একদিন পরেই এই আবেদন জানালেন কপিল।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 24, 2026, 7:08 PM
ShareWhatsAppFacebookX
ইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক

XtraTime Newsdesk: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে প্রাক্তন ক্রিকেটারদের পক্ষ থেকে দ্বিতীয় চিঠি পাঠানোর একদিন পরেই এই আবেদন জানালেন কপিল।

বিশ্বের বিভিন্ন দেশের ২২ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ইমরান খানের শারীরিক অবস্থার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সুনীল গাভাসকর-সহ ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। আদিয়ালা জেলে তাঁর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরেই সেই সময় তাঁরা উদ্বেগ জানিয়েছিলেন। বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইমরান জেলবন্দি।

কপিল দেব জানিয়েছেন, পাকিস্তানের আইন সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন। তবে একজন বন্দির, বিশেষ করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের ন্যূনতম সুযোগ-সুবিধা ও মানবিক আচরণ পাওয়ার অধিকার রয়েছে বলেই মনে করেন তিনি।

কপিল বলেন, “আমরা ওই দেশের আইন জানি না, সেটা ঠিক আছে। কিন্তু তিনি যে-ই হোন না কেন, একজন বন্দির জন্য মানবিকতা এবং মৌলিক সুযোগ-সুবিধা থাকা উচিত। তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। আমরা চাই তিনি সেরা চিকিৎসা পান। আমরা কোনও অন্য দাবি করছি না, কোনও জবাবও চাইছি না। শুধু অনুরোধ করছি।”

ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিস ছাড়া পাকিস্তানের আর কোনও হাই-প্রোফাইল প্রাক্তন ক্রিকেটার প্রকাশ্যে ইমরানের চিকিৎসার দাবিতে সরব হননি। এ প্রসঙ্গে কপিল বলেন, “আমি তাঁদের দোষ দিই না। তাঁরা পাকিস্তানের ক্রিকেটার এবং সেখানেই থাকেন। আমরা বাইরে থেকে বিষয়টি দেখছি। আমি আমার সেই বন্ধুকে সমর্থন করতে চাই, যার সঙ্গে আমরা খেলেছি এবং যার ক্রিকেটীয় দক্ষতাকে আমরা শ্রদ্ধা করেছি।”

২২ জন প্রাক্তন অধিনায়কের স্বাক্ষর করা চিঠিতে রয়েছেন গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, সুনীল গাভাসকর, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয় এবং জন রাইটের মতো কিংবদন্তিরা।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। পরে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলা ও দুর্নীতির অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এবার আন্তর্জাতিক ক্রিকেট মহলের একাংশ তাঁর চিকিৎসা এবং মানবিক আচরণের দাবিতে আরও জোরালোভাবে সরব হল।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।

ফুটবলAug 24

স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাস

ভয়ঙ্কর অভিযোগ! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রফতার প্রাক্তন ফুটবলার মানস দাস। রবিবার ডার্বির আগে সকালেই গ্রেফতার হন এই প্রাক্তন ডিফেন্ডার। মোহনবাগান, মহমেডানসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। সেই মানস এবার স্ত্রীকে খুনের দায়ে জড়িয়ে গেলন।

ক্রিকেটAug 24

ইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে প্রাক্তন ক্রিকেটারদের পক্ষ থেকে দ্বিতীয় চিঠি পাঠানোর একদিন পরেই এই আবেদন জানালেন কপিল।

ফুটবলAug 24

মোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরের

মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগে আসতে চলেছেন স্কটিশ স্ট্রাইকার লি এরউইন। সূত্রের খবর, ৩২ বছর বয়সি এই স্ট্রাইকারের সঙ্গে সব বিষয়ে চুক্তি চূড়ান্ত করেছে সবুজ মেরুন শিবির। এখন শুধু বাকি রয়েছে কিছু কাগজপত্রের কাজ। শোনা যাচ্ছে, এরউইনের সঙ্গে মোহনবাগানের চুক্তি হতে পারে ১+১ বছরের। চুক্তির আর্থিক মূল্যও প্রায় সাড়ে তিন কোটি টাকার আশেপাশে বলে জানা যাচ্ছে।