বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকা
ডায়মন্ড ডার্বিতে দুরন্ত হ্যাটট্রিক করে লালহলুদের ইতিহাসে জায়গা করে নিয়েছেন বাইচুং ভুটিয়া। রবিবার সেই ডার্বিতেই অসাধারণ হ্যাটট্রিক করলেন লালহলুদের এডমুন্ড। স্বভাবতই আলোচনায় চলে এলেন বাইচুং ও এডমুন্ড লালরিনডিকা। ম্যাচের পর আপ্লুত এডমুন্ড জানিয়ে দিলেন, বাইচুং ভুটিয়া ভারতীয় ফুটবলের কিংবদন্তি। তাঁর সঙ্গে নাম উঠে নিজের নাম উঠে আসছে এটাই তাঁকে দারুন গর্বিত করছে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: রবিবারের যুবভারতীতে একইসঙ্গে উচ্চারিত হল বাইচুং ভুটিয়া ও এডমুন্ড লালরিনডিকার নাম। আর এতেই দারুণ খুশি, গর্বিত এডমুন্ড।
ডায়মন্ড ডার্বিতে দুরন্ত হ্যাটট্রিক করে লালহলুদের ইতিহাসে জায়গা করে নিয়েছেন বাইচুং ভুটিয়া। রবিবার সেই ডার্বিতেই অসাধারণ হ্যাটট্রিক করলেন লালহলুদের এডমুন্ড। স্বভাবতই আলোচনায় চলে এলেন বাইচুং ও এডমুন্ড লালরিনডিকা। ম্যাচের পর আপ্লুত এডমুন্ড জানিয়ে দিলেন, বাইচুং ভুটিয়া ভারতীয় ফুটবলের কিংবদন্তি। তাঁর সঙ্গে নাম উঠে নিজের নাম উঠে আসছে এটাই তাঁকে দারুন গর্বিত করছে।
পাশাপাশি ব্রাজিল আসছে ভারতীয় দলের সঙ্গে খেলতে। সেখানে জাতীয় দলের হয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে যে দারুণ খুশি হবেন তাও জানিয়ে দিলেন লালহলুদ জনতার নয়নের মণি হয়ে ওঠা এডমুন্ড লালরিনডিকা।