Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
আবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহোহাবাসের মতে ট্যাকটিক্যাল যুদ্ধ, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান ইস্টবেঙ্গল কোচব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদডার্বি দিয়ে ডুরান্ড শুরু, ডার্বি দিয়ে শেষ, বিশাল কাইথ ফাইনালে নিয়ে গেলেন মোহনবাগানকেবিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের দাবি, পদত্যাগ করুন ইনফান্তিনোরদ্রিকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ‘ছিনিয়ে’ নেয়নি বার্সা, দাবি ডেকোরকোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত নিক গিরগিয়সআইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগনায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলআবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহোহাবাসের মতে ট্যাকটিক্যাল যুদ্ধ, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান ইস্টবেঙ্গল কোচব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদডার্বি দিয়ে ডুরান্ড শুরু, ডার্বি দিয়ে শেষ, বিশাল কাইথ ফাইনালে নিয়ে গেলেন মোহনবাগানকেবিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের দাবি, পদত্যাগ করুন ইনফান্তিনোরদ্রিকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ‘ছিনিয়ে’ নেয়নি বার্সা, দাবি ডেকোরকোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত নিক গিরগিয়সআইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগনায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল

ব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন

আসন্ন ভারত-ব্রাজিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় ফুটবল কিংবদন্তি আই. এম. বিজয়ন। ব্রাজিল জাতীয় দলের ভারত সফর এবং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ার মতো তারকা ফুটবলারদের ভারতে খেলতে আসাকে ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক ঘটনা বলে মনে করেন তিনি। তাঁর মতে, এই ম্যাচের মাধ্যমে বিশ্বজুড়ে ভারতের প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়বে।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 22, 2026, 2:48 PM
ShareWhatsAppFacebookX
ব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন

ব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন

আসন্ন ভারত-ব্রাজিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় ফুটবল কিংবদন্তি আই. এম. বিজয়ন। ব্রাজিল জাতীয় দলের ভারত সফর এবং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ার মতো তারকা ফুটবলারদের ভারতে খেলতে আসাকে ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক ঘটনা বলে মনে করেন তিনি। তাঁর মতে, এই ম্যাচের মাধ্যমে বিশ্বজুড়ে ভারতের প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়বে।

ভারতের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত আই. এম. বিজয়ন ব্রাজিলের ভারত সফরকে স্বাগত জানিয়ে বলেন, ব্রাজিলের মতো বিশ্বমানের একটি দলের বিরুদ্ধে খেলার সুযোগ দেশের তরুণ ফুটবলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের হাই প্রোফাইল ম্যাচ দেশের মানুষের মধ্যে ফুটবলের প্রতি আরও আগ্রহ তৈরি করতে সাহায্য করবে বলেও তিনি মনে করেন।

তরুণ ফুটবলারদের জন্য এই ম্যাচের গুরুত্ব প্রসঙ্গে বিজয়ন বলেন, “তরুণ খেলোয়াড়রা খেলবে এবং অভিজ্ঞতা অর্জন করবে, এটা অনেক বড় ব্যাপার। এটা ওদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। আমার ফুটবল জীবন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আমি যতদিন খেলেছি, মনপ্রাণ দিয়ে খেলেছি। এখন আনোয়ার এবং অন্যদের এই ম্যাচ উপভোগ করা উচিত।”

ভারতে ব্রাজিলের মতো একটি দলকে নিয়ে আসার অর্থনৈতিক গুরুত্বের কথাও তুলে ধরেছেন বিজয়ন। তাঁর মতে, বিশ্বমানের একটি দলকে ভারতে খেলাতে বিপুল অর্থ ব্যয় হয়। তবে এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে, দেশের মানুষ ফুটবলের পিছনে অর্থ খরচ করতে আগ্রহী। ভারতীয় ফুটবলের উন্নতি ও বিকাশের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক বলে মনে করেন তিনি।

ঐতিহাসিক এই ম্যাচটি কলকাতায় বসে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় স্ট্রাইকার। অন্য কোনও ব্যস্ততা বা সমস্যা না থাকলে তিনি অবশ্যই কলকাতায় এসে গ্যালারিতে বসে ভারত বনাম ব্রাজিল ম্যাচ উপভোগ করতে চান বলে জানিয়েছেন।

তারকা সমৃদ্ধ ব্রাজিল দলের সফর ভারতের তরুণ ফুটবলারদের জন্য একটি মূল্যবান শিক্ষার সুযোগও তৈরি করবে। বিশ্বের সেরা ফুটবলারদের বিরুদ্ধে মাঠে নামার অভিজ্ঞতা তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ কেরিয়ার ও ফুটবলজীবনের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিজয়ন।

ভারত বনাম ব্রাজিল ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আই. এম. বিজয়নের এই উচ্ছ্বাস সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই ম্যাচ যে একটি স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে চলেছে, তা নিয়ে উত্তেজনা ক্রমশই বাড়ছে।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 22

আবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহো

আবার পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো? ৪৬ বছরের ব্রাজিল তারকা তেমনই ইঙ্গিত দিয়েছেন। ১১ বছর পরে পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন কিংবদন্তি। গত জুন মাসে তিনি ইতালির ক্লাব রাভেনায় যোগ দিয়েছেন। এবং জানান কেরিয়ারের ৩০০ তম গোল করার জন্য তিনি যথেষ্ট ভাল অবস্থায় আছেন।

ফুটবলAug 22

হাবাসের মতে ট্যাকটিক্যাল যুদ্ধ, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান ইস্টবেঙ্গল কোচ

মেগা ডার্বিতে নামার আগে হাবাসের স্পষ্ট বার্তা, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। যুদ্ধটা ট্যাকটিক্যাল ও মানসিক শক্তির। এটাই হাবাস। বরাবরই এক রকম। ফাইনালে নামার আগেও নিজেকে সেভাবেই মেলে ধরলেন।

ফুটবলAug 22

ব্রাজিলের ভারত সফর তরুণ ফুটবলারদের জন্য আজীবনের স্মৃতি হয়ে থাকবে: আই. এম. বিজয়ন

আসন্ন ভারত-ব্রাজিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় ফুটবল কিংবদন্তি আই. এম. বিজয়ন। ব্রাজিল জাতীয় দলের ভারত সফর এবং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ার মতো তারকা ফুটবলারদের ভারতে খেলতে আসাকে ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক ঘটনা বলে মনে করেন তিনি। তাঁর মতে, এই ম্যাচের মাধ্যমে বিশ্বজুড়ে ভারতের প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়বে।

অন্য খেলাAug 21

১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদ

ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৫ বছরের অপেক্ষার শেষ। পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদ জুটি। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনা জুটিকে হারিয় সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেল পদক।