১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদ
ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৫ বছরের অপেক্ষার শেষ। পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদ জুটি। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনা জুটিকে হারিয় সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেল পদক।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৫ বছরের অপেক্ষার শেষ। পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদ জুটি। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনা জুটিকে হারিয় সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেল পদক।
৬৯ মিনিটের লড়াইয়ে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে আনল ভারতীয় জুটি। খেলার ফল ১৬-২১, ২১-১৫ ও ২১-১৩। মহিলাদের ডাবলসে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ইভেন্টে ভারতের হয়ে শেষ পদক এসেছিল ২০১১ সালে। জোয়ালা গুপ্তা ও অশ্বিনী পুনাপ্পা জিতেছিলেন ব্রোঞ্জ। ম্যাচে খারাপ শুরু করে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে আসেন ত্রিসা ও গায়ত্রী।
এই ভারতীয় জুটি ২০২২ ও ২০২৩ সালে পরপর দুবার অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছিলেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ। বছরের শুরুতে ত্রিসার চোট ছিল এই জুটির কাছে বড় ধাক্কা। সেখান থেকে দুর্দা্ন্ত প্রত্যাবর্তন ঘটান তাঁরা।