Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দলভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকাজীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানিপাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়াকার্লসেনের পর সিনদারভ, পরপর দুই ম্যাচে সময়ের কাছে হার আনন্দেরনতুন ক্রীড়া আইনের আওতায় BCCI? সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে ক্রিকেট বোর্ড৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদলভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস 'দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চলদল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনাভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দলভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকাজীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানিপাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়াকার্লসেনের পর সিনদারভ, পরপর দুই ম্যাচে সময়ের কাছে হার আনন্দেরনতুন ক্রীড়া আইনের আওতায় BCCI? সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে ক্রিকেট বোর্ড৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদলভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস 'দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চলদল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনা

সুশীল কুমারের জামিনের আবেদন বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট

সুশীল কুমারের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। জুনিয়র কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের অভিযোগে জেলে আছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর। তিনি জেলের বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে মনে করেছেন বিচারক পুরুষাইন্দ্র কুমার। মামলার গুরুত্ব বিচার করেই আবেদন খারিজ করে আদালত।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 11, 2026, 7:46 PM
ShareWhatsAppFacebookX
  সুশীল কুমারের জামিনের আবেদন বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট

 

সুশীল কুমারের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। জুনিয়র কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের অভিযোগে জেলে আছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর। তিনি জেলের বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে মনে করেছেন বিচারক পুরুষাইন্দ্র কুমার। মামলার গুরুত্ব বিচার করেই আবেদন খারিজ করে আদালত।

সুশীলের আইনজীবী সওয়াল করেন, আগেরবার যে কারণে জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছ্ল,এখন পরিস্থিতি তার থেকে অনেকটাই বদলে গিয়েছে। তিনি আদালতের কাছে এ আবেদনও করেন যে তাঁর মক্কেল এর মধ্যেই পাঁচ বছর জেলে কাটিয়ে দিয়েছেন। কিন্তু দিল্লি পুলিশ ও সাগর ধনকড়ের বাবা জামিনের আবেদনের প্রবল বিরোধীতা করেন। বিচারক জানান সুপ্রীম কোর্ট আগে জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল, সুশীল সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেই।

২০২১-এর মে মাসে গ্রেফতার হন সুশীল কুমার। ২০২৩-এর ১৯ জুলাই সেশন কোর্ট সুশীলকে তাঁর হাঁটুর অস্ত্রোপচারের জন্য এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। ২০২৫-এর ১৩ অগাস্ট সুপ্রীম কোর্ট জামিন বাতিল করে। বলা হয়েছিল সুশীলের প্রভাবের জন্য মামলা নিষ্পত্তি হতে দেরি হতে পারে। এবারও সেই একই কারণে জামিনের আবেদন বাতিল হয়ে গেল।  

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 10

ভারত বনাম ব্রাজিল: কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলের তারকাখচিত দল

এই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসেও একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসছে। একদিকে ভিনিসিয়াস, রাপিনহা-সহ তারকাখচিত ব্রাজিল দল, অন্যদিকে কোচ খালিদ জামিলের অধীনে নিজেদের বিশ্বমঞ্চে প্রমাণের লক্ষ্যে নামবে ব্লু টাইগার্স।

ফুটবলSep 10

ভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকা

২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স অনূর্ধ্ব ১৭-এর হাত ধরেই ভারতীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের। তখন তিনি ছিলেন ব্রাজিলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। তাঁর গতি, দক্ষতা এবং বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ সেই সময় থেকেই নজর কেড়েছিল। সেই টুর্নামেন্টের মাধ্যমে ভারতীয় দর্শকরাও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এমন এক প্রতিভাকে, যিনি পরবর্তীতে বিশ্ব ফুটবলের মঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন।

অন্য খেলাSep 9

জীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানি

শৈশবের একটি দুর্ঘটনা তাঁর জীবন বদলে দিয়েছিল। কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। আজ সেই স্বপ্নই তাঁকে নিয়ে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক মঞ্চে। সামনে দুটি দৌড়, লক্ষ্য দুটি সোনা আর হৃদয়ের কেন্দ্রে সেই তেরঙা।

ক্রিকেটSep 9

পাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়া

ভারতীয় ক্রিকেটে হার্দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট এবং বল, দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার কারণে তাঁর প্রত্যাবর্তন দলের জন্য বড় স্বস্তি হতে পারে। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে খেলতে পারলে ইন্ডিয়া এ - র হয়ে এই সিরিজ তাঁর ম্যাচ ফিটনেস যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।