প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই
বড় ধাক্কা লিওনেল মেসির কাছে। প্রয়াত হলেন তাঁর বাবা হোর্হে মেসি। ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওতে মারা যান তিনি। দীর্ঘদিন রোগভোগের পর চলে গেলেন হোর্হে মেসি। তিনি শুধু মেসির বাবাই ছিলেন না, ছিলেন ফ্রেন্ড, ফিলোজফার ও গাইড।

যখন প্রথম পায়ে বল তুলে নিয়েছিলেন তখন থেকেই তাঁর পাশে ছিলেন বাবা। চার বছর বয়সে স্থানীয় ক্লাবে বাবার কোচিংয়েই তাঁর ফুটবল শুরু। সেই সময়েই বাবা বুঝে গিয়েছিলেন, মেসির মধ্যে রয়েছে অসামান্য প্রতিভা।
তবে মেসির শুরুটা ভাল ছিল না। ১০ বছর বয়সে তাঁর শরীরে গ্রোথ হরমোনের অভাব ধরা পড়ে। যার চিকিৎসা ছিল ব্যায়বহুল। কিন্তু বাবা হোর্হে ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে দৃড়প্রতিজ্ঞ ছিলেন।
১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে, পরিবার ছেড়ে যখন বারেসলোনায় পাড়ি দেন লিও মেসি, তখন পাশেই ছিলেন বাবা। তরপর গোটা কেরিয়ারই পাশে পেয়েছেন বাবাকে। দার্ঘদিন ছেলে লিওর এজেন্ট ছিলেন বাবা হোর্হেই।
সাফল্য, ব্যর্থতা সব সময়ই ছেলেকে সঙ্গ দিয়ে গেছেন হোর্হে মেসি। মেসি হয়ত বিশ্বজয় করেছেন, কিন্তু বাবা হোর্হেই ছোট্ট মেসিকে দেখে প্রথম বুঝেছিলেন ছেলে একদিন বিশ্বজয় করবে। সেই বাবাকে হারালেন লিও। আর্জেন্টিনীয় যুবরাজের গভীর বিপর্যয়ের দিনে তাঁর পাশে গোটা ফুটবলবিশ্বই।