বিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে
দুরন্ত ক্যাম্পবেল থম্পসন। তাঁর বিধ্বংসী বোলিংয়ে খড়কুটোর মত উড়ে গেল বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে নিলেন ২৫ রানে ৮ উইকেট। বাঁহাতি এই অজি পেসারের আগুনে বোলিংয়ের সামনে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৫৪ রানে।

এক্সট্রাইম ওয়েব ডেস্ক

ডারবানে প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে লড়াই করে ২৬৩ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে ক্যাম্পবেলের বিধ্বংসী বোলিংয়ের সামনে পুরোপুরি ভেঙে পড়ে তারা।
মাত্র ১১ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিলেন ক্যাম্পবেল। একের পর এক উইকেট তুলে নিয়ে নাস্তানাবুদ করে দেন বাংলাদেশকে। তাঁর নিখুঁত লাইন লেংথ ও মুভমেন্টের কোনও জবাব ছিল না বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছে। শেষ পর্যন্ত তারা অল আউট হয়ে গেল মাত্র ৫৪ রানে।
তরুণ পেসারের কেরিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ। তার আগে অজি নির্বাচকদের কাছে বড় বার্তা পাঠালেন ক্যাম্পবেল থম্পসন।