Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখল হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে অর্ধেক প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাএশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারতসিএসকের হেড কোচ হলেন জাহির খান১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাসভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল"বয়স শুধুই সংখ্যামাত্র": রোহিত শর্মাকে নিয়ে বড় মন্তব্য চেতন শর্মারভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারতসোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখল হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে অর্ধেক প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাএশিয়াডের আগে শেষ পরীক্ষা! জাপানের বিরুদ্ধে নামছে শ্রেয়সের ভারতসিএসকের হেড কোচ হলেন জাহির খান১০০ ছক্কার মাইলফলক! স্মৃতি-শেফালির ব্যাটে নতুন ইতিহাসভারতের বিরুদ্ধে ম্যাচ বদলে দিতে পারে জাপান ক্রিকেটের চালচিত্রটাই, আশায় সে দেশের ক্রিকেট মহল"বয়স শুধুই সংখ্যামাত্র": রোহিত শর্মাকে নিয়ে বড় মন্তব্য চেতন শর্মারভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারত

গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

"ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়েতে দুর্দান্ত কাজ করেছেন। তিনি সাতজন বিশেষজ্ঞ ব্যাটার এবং চারজন বিশেষজ্ঞ বোলারের ঐতিহ্যগত কম্বিনেশনেই আস্থা রেখেছিলেন। শুধু আট নম্বরে একজন অলরাউন্ডার খেলানোর জন্য দলের ভারসাম্য নষ্ট করেননি। নিজের একাদশের উপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। নতুন কোচ হিসেবে সহজ ম্যাচ জেতা প্রত্যাশিত, কিন্তু বিদেশ সফরের কঠিন চ্যালেঞ্জই আসল পরীক্ষা।"

লিখেছেন Adminপ্রকাশিত Aug 7, 2026, 4:46 PM
ShareWhatsAppFacebookX
 গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে হার এবং এরপর ইংল্যান্ড সফরে একের পর এক ব্যর্থতা, বিশেষ করে টি-২০ সিরিজে ৪-০ ব্যবধানে হারের পর গম্ভীরকে প্রধান কোচের পদ থেকে সরানোর দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

এই পরিস্থিতিতেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ এমন মন্তব্য করেছেন, যা অনেকের মতে গম্ভীরকে পরোক্ষভাবে খোঁচা দেওয়ারই শামিল। একই সঙ্গে তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভিভিএস লক্ষ্মণকে, যিনি গম্ভীরের অনুপস্থিতিতে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলকে দারুণ সাফল্য এনে দেন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স (CoE)-এর প্রধান লক্ষ্মণের কোচিংয়ে ভারত জিম্বাবোয়েকে একতরফাভাবে হারায়।

কাইফের মতে, লক্ষ্মণের সবচেয়ে বড় সাফল্য ছিল দল নির্বাচনে স্পষ্ট পরিকল্পনা। তিনি বলেন,

"ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়েতে দুর্দান্ত কাজ করেছেন। তিনি সাতজন বিশেষজ্ঞ ব্যাটার এবং চারজন বিশেষজ্ঞ বোলারের ঐতিহ্যগত কম্বিনেশনেই আস্থা রেখেছিলেন। শুধু আট নম্বরে একজন অলরাউন্ডার খেলানোর জন্য দলের ভারসাম্য নষ্ট করেননি। নিজের একাদশের উপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। নতুন কোচ হিসেবে সহজ ম্যাচ জেতা প্রত্যাশিত, কিন্তু বিদেশ সফরের কঠিন চ্যালেঞ্জই আসল পরীক্ষা।"

উল্লেখ্য, গৌতম গম্ভীরের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ হল, তিনি প্রায়শই একজন অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর জন্য বিশেষজ্ঞ বোলারকে বাদ দেন। সেই কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে বারবার।

তবে কাইফ শুধুমাত্র কোচকেই দায়ী করতে রাজি নন। তাঁর মতে, দলের ব্যর্থতার জন্য অধিনায়কের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের নতুন অধিনায়ক শুভমন গিলকে নিয়েই তাঁর প্রত্যাশা অনেক বেশি।

কাইফ বলেন,

"আমি কোচের চেয়ে অধিনায়কের দিকেই বেশি নজর দিতে চাই। কোচ দিকনির্দেশনা দেন ঠিকই, কিন্তু একজন অধিনায়ক ১০-১২ বছর দলকে নেতৃত্ব দিতে পারেন। আমি দেখতে চাই, কঠিন পরিস্থিতিতে শুভমন গিল কীভাবে দলের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেন এবং নেতৃত্ব দেন। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে তিনি নেতৃত্বের গুণ দেখিয়েছেন। ও এখনও তরুণ, কিন্তু ভারতের দীর্ঘমেয়াদি অধিনায়ক হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে।"

ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতার পর গম্ভীরের কৌশল, দল নির্বাচন এবং নেতৃত্ব নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। সেই আবহেই মহম্মদ কাইফের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিল। এখন দেখার, আগামী সিরিজগুলোতে গম্ভীর-গিল জুটি কীভাবে ঘুরে দাঁড়ায় এবং সমালোচনার জবাব মাঠে দিতে পারে কি না।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 22

সোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখল হরমনপ্রীতরা

২১৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের একতরফা জয় তুলে নেয় ভারত।

ক্রিকেটSep 22

শেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতের

মাত্র ৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও জাপান সহজে হাল ছাড়েনি। পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে প্রথমবার খেলার সুযোগ পেয়ে জাপানের ক্রিকেটাররা দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা দেখান। জাপানের অধিনায়ক কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং ১২ বলে ১২ রান করেন, যার মধ্যে ছিল একটি চার। তবে ওয়াশিংটন সুন্দরের বলে তাঁর ইনিংস শেষ হয়।

ফুটবলSep 22

টুর্নামেন্ট শুরুর একদিন আগে অর্ধেক প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপে

এই বাণিজ্যিক সমস্যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ভারত ও চিনের অনুপস্থিতি। এই দুই দেশকে আসিয়ান কাপের সম্ভাব্য গুরুত্বপূর্ণ দর্শক ও বাণিজ্যিক বাজার হিসেবে দেখা হয়েছিল। তাদের অংশগ্রহণ না থাকায় টুর্নামেন্টের সম্ভাব্য দর্শকসংখ্যা এবং সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফুটবলSep 21

মাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথা

যে শহরের জনসংখ্যাই জার্মানির বহু ফুটবল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার থেকেও কম, সেই শহরের একটি ক্লাব যখন বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার লেভারকুসেনের মতো জার্মান ফুটবলের মহাশক্তিধর দলগুলির মুখোমুখি হয়, তখন প্রতিটি ম্যাচই এলভার্সবার্গের অবিশ্বাস্য যাত্রার কথা মনে করিয়ে দেয়।