কমনওয়েলথ গেমসে বক্সারদের দুর্দান্ত সাফল্য, তবু মিশ্র ফল, ৩৯টি পদক নিয়ে অভিযান শেষ করল ভারত
কমনওয়েলথ গেমসের ইতিহাসে বক্সারদের সেরা পারফরম্যান্স। তবু মিশ্র ফল করে অভিযান শেষ করল ভারত। এবার মোট ৩৯টি পদক জিতে তালিকায় চতুর্থ স্থানে শেষ করল।

ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
কমনওয়েলথ গেমসে মোট ৩৯টি পদক জিতে তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। বক্সিংয়ে রেকর্ড গড়া পারফরম্যান্স, জুডোতে দুর্দান্ত সাফল্য, প্যারা অ্যাথলিটদের নজিরবিহীন পারফরম্যান্স ও অ্যাথলেটিক্সে এল একাধিক পদক।
চমকে দিয়েছেন বক্সাররা। ইতিহাসের সেরা বক্সিং অভিযান শেষ করল ভারতীয় দল। ৭টি সোনা ও ৩টি রুপো জিতে বক্সিংয়ে তালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারতীয় বক্সাররা।
জুডোতেও ইতিহাস গড়ল ভারত। চারটি পদক জিতে ইতিহাসের সেরা পারপফরম্যান্স করলেন ভারতীয় জুডোকারা। ৭টি পদক জিতে ইতিহাস গড়ল প্যারা দলও। অ্যাথলেটিক্সে ইতিহাসে নাম তুলে ফেললেন লভীর সিং।
যদিও লিসা দাসের পারফরম্যান্স শেষ বেলায় হতাশা নিয়ে এল। তবু ঐতিহাসিক সাফল্য পেয়েই কমনওয়েলথ গেমস শেষ করল ভারতীয় দল। ৩৯টি পদকের মধ্যে ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ।








