বড় পদক্ষেপ, খেলো ইন্ডিয়া ও ক্রীড়া ফেডারেশনের জন্য বরাদ্দ ৩৬,৪৪১ কোটি টাকা
খেলো ইন্ডিয়া ও জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে আর্থিক সহায়তা – এই দুটি প্রকল্পে মোট ৩৬, ৪৪১ টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। নতুন অনুমোদিত এই অর্থের পরিমান আগের খেলো ইন্ডিয়া প্রকল্পের চেয়ে আটগুণ বেশি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
খেলো ইন্ডিয়া ও জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে আর্থিক সহায়তা – এই দুটি প্রকল্পে মোট ৩৬, ৪৪১ টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। নতুন অনুমোদিত এই অর্থের পরিমান আগের খেলো ইন্ডিয়া প্রকল্পের চেয়ে আটগুণ বেশি।
খেলো ভারত নীতি ও জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে খেলাধুলোকে শিক্ষা, শারীরিক সক্ষমতা, প্রযুক্তি এবং উচ্চমানের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রতিটি প্রতিভাবান অ্যাথলিটের জন্য পূর্ণাঙ্গ উন্নয়ন কাঠামো গড়ে তোলা হবে। গড়ে তোলা হবে সমম্বিত জাতীয় ক্রীড়া পরিকাঠামো। এর অর্ন্তভুক্ত থাকবে ন্যাসনাল সেন্টারস অফ এক্সেলেন্স, খেলা ইন্ডিয়া সেন্টারস অফ এক্সেলেন্স, সাইয়ের ট্রেনিং সেন্টার, খেলো ইন্ডিয়া অ্যাক্রেডিটেড অ্যাকাডেমি, খেলো ইন্ডিয়া সেন্টার, সশস্ত্র বাহিনীর ইয়ুথ স্পোর্টস কোম্পানি। এই প্রতিষ্ঠানগুলিতে বিশ্বমানের কোচিং, আধুনিক ক্রীড়াবিজ্ঞান ও উন্নত পরিকাঠামোর সুবিধা দেশের সব প্রান্তে পৌঁছে দেওয়া হবে। স্কুল স্তরে খেলাধুলোকে উন্নত করতেও আসছে কিছু প্রকল্প। মূল লক্ষ্য আরও বেশি ক্রীড়াবিদ তুলে আনা, আরও বেশি প্রতিযোগিতা আরও বেশি সুযোগ সুবিধার ব্যাবস্থা করা। সব মিলিয়ে বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে এক জাতীয় ক্রীড়া অভিযান।