Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
এএফসি: হাবাস মেনে নিলেন, তাঁরা তৈরি নন, স্টিমাচের কাছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সম্পর্কে তথ্য নিয়ে এসেছে আল আরবি সুশীল কুমারের জামিনের আবেদন বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, হুগলিতে গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোড়েলসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরইএএফসি: হাবাস মেনে নিলেন, তাঁরা তৈরি নন, স্টিমাচের কাছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সম্পর্কে তথ্য নিয়ে এসেছে আল আরবি সুশীল কুমারের জামিনের আবেদন বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, হুগলিতে গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোড়েলসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই

এএফসি: হাবাস মেনে নিলেন, তাঁরা তৈরি নন, স্টিমাচের কাছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সম্পর্কে তথ্য নিয়ে এসেছে আল আরবি

বুধবার যুবভারতীতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন পর্বে ধুন্ধুমার যুদ্ধ। কুয়েতের আল আরবির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। দু দলের মধ্যে কাগজে কলমে অনেকটাই তফাৎ হয়ে গেছে। কুয়েতের দল এমনিতেই অনেক বেশি শক্তিশালী, তার ওপর তারা খেলবে ৬ বিদেশিকে নিয়ে। অন্যদিকে ইস্টবেঙ্গল পাবে মাত্র দুই বিদেশিকে।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 12, 2026, 2:21 AM
ShareWhatsAppFacebookX
এএফসি: হাবাস মেনে নিলেন, তাঁরা তৈরি নন, স্টিমাচের কাছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সম্পর্কে তথ্য নিয়ে এসেছে আল আরবি

ছবি সৌজন্য ফেসবুক

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বুধবার যুবভারতীতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন পর্বে ধুন্ধুমার যুদ্ধ। কুয়েতের আল আরবির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। দু দলের মধ্যে কাগজে কলমে অনেকটাই তফাৎ হয়ে গেছে। কুয়েতের দল এমনিতেই অনেক বেশি শক্তিশালী, তার ওপর তারা খেলবে ৬ বিদেশিকে নিয়ে। অন্যদিকে ইস্টবেঙ্গল পাবে মাত্র দুই বিদেশিকে।

লালহলুদের নাচো কবে নামবেন কেউ জানে না। তাঁকে তো ছেড়ে দেওয়ার ভাবনাও রয়েছে। নাইজেরীয় এফিয়ং এখনও দলের সঙ্গে যোগ দেননি। অস্ট্রেলীয় ইকোনোমিডিস পুরো সময় খেলার জায়গায় আসেননি। ফলে হাবাসের হাতে পুরো ফিট বিদেশি বলতে রশিদ আর ড্যানি র্যামিরেজ (Ramirez)। ইকোনোমিডিস হয়ত পরের দিকে নামবেন।

বিশেষ করে রক্ষণে কোনও বিদেশি না থাকাটাই সবচেয়ে বেশি ভোগাতে পারে ইস্টবেঙ্গলকে। সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ারের পাশে সন্দীপ মান্ডির ওপরই ভরসা করতে হবে, কারণ নুঙ্গাকেও পাওয়া যাবে না। কারণ গত বছর এএফসি ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন।

আর সে কারণেই হাবাস মেনে নিচ্ছেন তাঁরা পুরোপুরি তৈরি নন। তবে তাতে অবশ্য আত্মবিশ্বাসে ঘাটতি নেই। ইস্টবেঙ্গল কোচ জানিয়ে দিলেন তাঁরা জেতার জন্যই খেলবেন।

অন্যদিকে আল আরবি কোচ গোরান সাবলিচ ইস্টবেঙ্গলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, ইস্টবেঙ্গলের কারও কারও চোট থাকতে পারে কিন্তু তাদের স্কোয়াড খুব ভাল বলে মনে করেন তিনি। ইস্টেবঙ্গলের ঘরের মাঠের সুবিধাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন না। স্পষ্টই জানিয়ে দিলেন, তাঁরা পরিবেশ নিয়ে ভাবছেন না, তাঁদের ফোকাসে শুধুই ফুটবল।

সাবলিচ এটাও জানিয়ে দিলেন, তাঁরা বেশ কিছুদিন ধরে তুরস্কে প্রস্তুতি নিয়ে এসেছেন। সেখানে অনেক বেশি শক্তিশালী দলের বিরুদ্ধে চারটি প্রস্তুতি ম্যাচ খেলে এসেছেন। আর এই ম্যাচের জন্য গত এক সপ্তাহ ধরে বিশেষ প্তস্তুতি নিয়েছেন। জানিয়ে দিলেন পরের পর্বে যেতে তাঁরা মরিয়া।

কোনও একজন ফুটবলারকে নয়, গোটা ইস্টবেঙ্গল দলকেই গুরুত্ব দিচ্ছেন। জানালেন, তাঁদের কাজ মোটেই সহজ হবে না। কঠিন ম্যাচ হবে।

কথায় কথায় এও জানালেন ভারতের প্রাক্তন কোচ ইগর স্টিমাচ তাঁর ভাল বন্ধু। কয়েক দিন আগে ইস্টবেঙ্গল ফুটবলারদের সম্পর্কে তাঁর কাছে একটা ধারণা নি্য়েছেন। যুবভারতীতে ইস্টবেঙ্গলের সমর্থন বা বর্ষার মাঠ – কোনও কিছু নিয়েই ভাবছেন না সাবলিচ। তাঁর ৬ বিদেশি যেমন প্রধান ভরসা, তেমনি ওই বিদেশিরাই ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বলা ভাল আনোয়ার মান্ডির কাছে কঠিন চ্যালেঞ্জ।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 11

এএফসি: হাবাস মেনে নিলেন, তাঁরা তৈরি নন, স্টিমাচের কাছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সম্পর্কে তথ্য নিয়ে এসেছে আল আরবি

বুধবার যুবভারতীতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন পর্বে ধুন্ধুমার যুদ্ধ। কুয়েতের আল আরবির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। দু দলের মধ্যে কাগজে কলমে অনেকটাই তফাৎ হয়ে গেছে। কুয়েতের দল এমনিতেই অনেক বেশি শক্তিশালী, তার ওপর তারা খেলবে ৬ বিদেশিকে নিয়ে। অন্যদিকে ইস্টবেঙ্গল পাবে মাত্র দুই বিদেশিকে।

অন্য খেলাAug 11

সুশীল কুমারের জামিনের আবেদন বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট

সুশীল কুমারের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। জুনিয়র কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের অভিযোগে জেলে আছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর। তিনি জেলের বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে মনে করেছেন বিচারক পুরুষাইন্দ্র কুমার। মামলার গুরুত্ব বিচার করেই আবেদন খারিজ করে আদালত।

ক্রিকেটAug 11

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, হুগলিতে গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোড়েল

বাংলার খেলাধুলোর জন্য খুবই দুর্ভাগ্যের খবর। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন ক্রিকেটার অভিষেক পোড়েল। বাংলা ও দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটারকে এক ডাক্তারি ছাত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাঁর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে।

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।