আইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগ
ডায়মন্ডহারবার এফসিকে বাদ দিয়েই হবে এবারের আইএসএল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পার্টিসিপেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারল না ডায়মন্ডহারবার এফসি। বুধবারই ছিল জমা দেওয়ার শেষ দিন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ডায়মন্ডহারবার এফসিকে বাদ দিয়েই হবে এবারের আইএসএল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পার্টিসিপেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারল না ডায়মন্ডহারবার এফসি। বুধবারই ছিল জমা দেওয়ার শেষ দিন। আগে ঠিক ছিল ১৪ অগাস্টের মধ্যে ১৪টি দলকে পারটসিপেশন ফির দ্বিতীয় কিস্তি ও কাগজপত্র জমা দিতে হবে। ডায়মন্ডহারবারের জন্যই সেই সময়সীমা বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছিল। তাতেও ব্যর্থ হল আইএসএলে নতুন উঠে আসা বাংলার দলটি। তাই এবার ১৪ নয়, ১৩ দলকে নিয়েই হবে ইন্ডিয়ান সুপার লিগ।
অক্টোবরে শুরু হবে আইএসএল। আগে ঠেক ছিল ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশের সেরা এই লিগ, কিন্তু একমাস পিছিয়ে গেল। ৬ অক্টোবরের পর শুরু হবে প্রতিযোগিতা। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। তারপর শুরু হবে আইএসএল, জানিয়েছেন ফেডারেশনের এক শীর্যকর্তা।
ডায়মন্ডহারবার ব্যর্থ হলেও চার্চিল ব্রাদার্স ১৪ অগাস্টের মধ্যেই পুরো পার্টিসিপেশন ফি জমা দিয়ে দিয়েছে। জামশেদপুর এফসি পুরো সত্ত্বই চার্চিলকে বিক্রি করে দিয়েছে।
পাশাপাশি আসিয়ান কাপে যোগদান না করার জন্য বিশাল অর্থ জরিমানা দিতে হবে ফেডারেশনকে, এমন ভুল খবর বেরোনো নিয়েও অসন্তোষ করা হয়েছে ফেডারেশনের তরফ থেকে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ব্রাজিলের সঙ্গে আন্তর্জাতিক ফ্রেন্ডলির পাশাপাশি কেপ ভার্দের সঙ্গেও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন।
