আবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহো
আবার পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো? ৪৬ বছরের ব্রাজিল তারকা তেমনই ইঙ্গিত দিয়েছেন। ১১ বছর পরে পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন কিংবদন্তি। গত জুন মাসে তিনি ইতালির ক্লাব রাভেনায় যোগ দিয়েছেন। এবং জানান কেরিয়ারের ৩০০ তম গোল করার জন্য তিনি যথেষ্ট ভাল অবস্থায় আছেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখানে বন্ধুদের সঙ্গে তিনি খুব ভাল আছেন। এমন একটা দলে তিনি আছেন যারা ভাল কিছু করতে পারে। নিজের খেলা সম্পর্কে বলেন সেটা কোচের ওপরই নির্ভর করছে। বলেন, ইতালিতে ফিরতে পেরে দারুণ লাগছে। ৩০০তম গোলটা করতে পারলে আরও ভাল লাগবে।
প্রাক্তন বার্সেলোনা তারকা বৃহস্পতিবার সিরি এ ক্লাবে যোগ দিয়েছেন। ওনারশিপ প্রজেক্টের অঙ্গ হিসাবে ও ফুটবলার হিসাবে যোগ দিয়েছেন। ৬ হাজার ফ্যানের উপস্থিতিতে রোনাল্ডিনহো ডে হিসাবে পালিত হল।
তিনি শেষ ম্যাচ খেলেছেন ২০১৫ সালের সেপ্টেম্বরে। ২০০২ -এ বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন। এবার ইতালির তৃতীয় বিভাগের দল রাভেনার হয়ে আবার মাঠে নেমে ৩০০ তম গোলের স্বপ্ন পূরণ করতে পারেন কিনা এখন সেটাই দেখার।